
স্কাউট প্রার্থনা সংগীত মোট ৩টি এর মধ্যে বাদশা তুমি দিন ও দুনিয়ার এই সংগীতটি বেশিরভাগ সময় গাওয়া হয়ে থাকে। বাংলাদেশের জাতীয় স্কাউট প্ৰশিক্ষণ কেন্দ্ৰ গাজীপুরের মৌচাকে অবস্থিত। এখানে ২০০৭ সালের নভেম্বর মাসে স্কাউট জাদুঘর প্ৰতিষ্ঠা করা হয়। এছাড়া দেশের বিভিন্ন ১৩টি অঞ্চলে ১০টি আঞ্চলিক স্কাউট প্ৰশিক্ষণ কেন্দ্ৰ রয়েছে।
স্কাউট শুধু মানুষের সাহায্য করতে শেখায় না ভালো মানুষ হওয়ার প্রশিক্ষণ দেয়। স্কাউট এর প্রতিজ্ঞায় বলা আছে, আমি আমার আত্মমর্যাদার উপর নির্ভর করে প্রতিজ্ঞা করছি যে, স্রষ্টা ও আমার দেশের প্রতি কর্তব্য পালন করতে, সর্বদা অপরকে সাহায্য করতে, স্কাউট আইন মেনে চলতে আমি আমার যথাসাধ্য চেষ্টা করবো। অর্থাৎ একজন ভালো মানুষ হওয়ার জন্য স্কাউট অনেক বেশি অবদান রাখে।
স্কাউট প্রার্থনা সংগীত লিরিক্স
স্কাউটের মোট ৩টি প্রার্থনা সংগীত রয়েছে, নিচে যেগুলো লিরিক্স আকারে একে একে দেওয়া হলো।
বাদশা তুমি দিন ও দুনিয়ার লিরিক্স
বাদশা তুমি দ্বীন ও দুনিয়ার
হে পরওয়ারদেগার….
সেজদা লওহে হাজারবার আমার,
হে পরওয়ারদেগার…
চাঁদ সুরুজ আর গ্রহ তারা,
জ্বীন ইনসান আর ফেরেস্তারা
দিন ও রজনী গাহিছে তারা
মহিমা তোমার
হে পরওয়ারদেগার…
তোমারই নূরের রওশনি পরশে
উজ্জ্বল হয় যে রবি ও শশী..
রঙিন হয়ে ওঠে বিকশি…
ফুল সে বাগিচার…
হে পরওয়ারদেগার।।
বিশ্ব ভুবনে যা কিছু আছে
তোমারই কাছে করুনা যাচে
তোমারই মাঝে মরে ও বাঁচে
জীবনও সবার
হে পরওয়ারদেগার।।
বাদশা তুমি দ্বীন ও দুনিয়ার
হে পরওয়ারদেগার।।।
প্রার্থনা লিরিক্স
অনন্ত অসীম প্রেমময় তুমি
বিচার দিনের স্বামী।
যত গুণগান হে চির মহান
তোমারি অন্তর্যামী।
দ্যুলোক-ভূলোক সবারে ছাড়িয়া
তোমারি চরণে পড়ি লুটাইয়া
তোমারি সকাশে যাচি হে শকতি
তোমারি করুণাকামী।
সরল সঠিক পূণ্য পন্থা
মোদের দাও গো বলি,
চালাও সে-পথে যে-পথে তোমার
প্রিয়জন গেছে চলি।
যে-পথে তোমার চির-অভিশাপ
যে-পথে ভ্রান্তি, চির-পরিতাপ
হে মহাচালক,মোদের কখনও
করো না সে পথগামী।
হে খোদা দয়াময় লিরিক্স
হে খোদা দয়াময় রহমান রহীম,
হে বিরাট, হে মহান, অনন্ত অসীম।
নিখিল ধরনীর তুমি অধিপতি,
তুমি নিত্য সত্য পবিত্র অতি।।
চির অন্ধকারে তুমি ধ্রুব জ্যোতি,
তুমি সুন্দর মঙ্গল মহামহিম।
তুমি মুক্ত স্বাধীন বাঁধা বন্ধন হীন,
তুমি এক, তুমি অদ্বীতিয় চিরদিন।।
তুমি সৃজন,পালন, ধ্বংসকারী,
তুমি অব্যয় অক্ষয় অনন্ত আদিম।
আমি গুনাহগার মম পথ অন্ধকার,
জ্বালো নূরের আলো নয়নে আমার।।
আমি চাইনা বিচার রোজ হাশরের দিন,
আমি চাই শুধু করুনা, ওগো হাকীম।।
স্কাউট নিয়ে প্রশ্ন ও উত্তর
১. স্কাউট এর প্রতিষ্ঠাতা কে?
উত্তরঃ রবার্ট স্টিফেনসন স্মিথ লর্ড ব্যাডেন পাওয়েল অফ গিলওয়েল।
