50+ সেরা ইসলামিক উক্তি – Best Islamic Caption 2026

সেরা ইসলামিক উক্তি ও বাণী মুসলিম জীবনে গভীর তাৎপর্য বহন করে। এগুলো শুধু ধর্মীয় নির্দেশনাই নয়, বরং নৈতিকতা, আদর্শ এবং সঠিক জীবনযাপনের পথনির্দেশক হিসেবে কাজ করে। পবিত্র কুরআন ও হাদিস থেকে সংগৃহীত এই উক্তিগুলো মানুষের চিন্তা-চেতনায় গভীর প্রভাব ফেলে এবং জীবনের প্রতিটি ক্ষেত্রে সঠিক দিকনির্দেশনা প্রদান করে।

ইসলামিক উক্তিগুলো আমাদের জীবনকে সমৃদ্ধ ও অর্থবহ করে তোলে। এগুলো শুধুমাত্র ধর্মীয় শিক্ষার উৎস নয়, বরং দৈনন্দিন জীবনযাপন ও পারস্পরিক সম্পর্কের উন্নতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আল্লাহর বাণী ও প্রিয় নবী মুহাম্মদ (সা.)-এর উপদেশ থেকে সংগৃহীত এই বাণীগুলো সত্য, ন্যায়, ধৈর্য ও মানবিক মূল্যবোধের শিক্ষা দেয়।

সেরা ইসলামিক উক্তি 2025 

১. আমরা কখনোই এতোটা ব্যস্ত নই যে আমাদেরকে সালাত ছেড়ে দিতে হবে। এটা কেবল আমাদের গুরুত্বের উপর নির্ভর করে। – [ড. বিলাল ফিলিপ্স]

২. আমাদের কাজগুলোর মধ্যে ভালো কাজের আদেশ ও মন্দ কাজের নিষেধগুলোই উত্তম ও প্রশংসাযোগ্য। – [ড. বিলাল ফিলিপ্স]

৩. স্বচ্ছ হৃদয় হচ্ছে অন্যকে ক্ষমা করতে পারা হৃদয়। তাই অন্যকে ক্ষমা করুন এবং কারো ক্ষতি করার ইচ্ছা পরিহার করুন। আর তা আল্লাহর সন্তুষ্টির জন্যই করুন। – [ড. বিলাল ফিলিপ্স]

৪. আপনার বন্ধুরাই কিন্তু আপনার জানাজার সালাতে প্রথম কাতারে দাঁড়াবে। তাই এখন থেকেই বন্ধু নির্বাচনে সতর্ক হোন। – [ড. বিলাল ফিলিপ্স]

৫. অন্যের সম্পদের প্রতি কখনো লোভ করতে যাবেন না। হয়তো এটা তার জন্য পরীক্ষা। – [ড. বিলাল ফিলিপ্স]

৬. সৌভাগ্যবান বাবা-মা তারাই যাদের অনুপস্থিতিতেও তাদের জন্য সন্তানেরা দু’আ করে। – [ড. বিলাল ফিলিপ্স]

৭. আপনার দুর্বলতাকে শক্তিতে পরিণত করার ক্ষমতা একমাত্র আল্লাহ্ তা’আলা-ই রাখেন। তাই তাঁর কাছেই প্রার্থনা করুন। – [ড. বিলাল ফিলিপ্স]

৮. আপনি যদি আজ থেকেও চিন্তা করেন যে আপনার সকল কর্ম আল্লাহ্ তা’আলা দেখছেন, তবে দেখবেন আপনার জীবনে একটু একটু করে হলেও অনেক উন্নতি হচ্ছে। – [ড. বিলাল ফিলিপ্স]

৯. একাকীত্ব সবসময়ই একটু বিরক্তিকর মনে হয়। তবে যে তাঁর প্রভুর (আল্লাহর) আনুগত্য করে সে কখনো একাকীত্ব অনুভব করে না। – [ড. বিলাল ফিলিপ্স]

১০. দুনিয়া একটি পরীক্ষার স্থান, চিরস্থায়ী আবাস নয়। তাই দুনিয়ার মোহে বিভোর না হয়ে আখিরাতের জন্য প্রস্তুতি নিন। – [ড. বিলাল ফিলিপ্স]

১১. আল্লাহর প্রতি পরিপূর্ণ বিশ্বাসই মানুষের অন্তরে প্রশান্তি এনে দেয়। – [ড. বিলাল ফিলিপ্স]

১২. দান-সদকা করার মাধ্যমে সম্পদ কমে না, বরং তাতে বরকত বৃদ্ধি পায়। – [ড. বিলাল ফিলিপ্স]

১৩. ধৈর্য এমন একটি গুণ যা একজন মুমিনকে তার জীবনের প্রতিটি পরিস্থিতিতে শক্তিশালী করে। – [ড. বিলাল ফিলিপ্স]

১৪. সত্যিকার সফলতা হলো আল্লাহর সন্তুষ্টি অর্জন করা, দুনিয়ার অর্জন ক্ষণস্থায়ী। – [ড. বিলাল ফিলিপ্স]

১৫. ঈমানদার সেই ব্যক্তি, যে আল্লাহকে ভয় করে এবং তার প্রতিটি কাজের জন্য আল্লাহর কাছে জবাবদিহি করবে বলে মনে করে। – [ড. বিলাল ফিলিপ্স]

আরও পড়ুন  ৫০+ সেরা সমুদ্র নিয়ে ক্যাপশন, স্ট্যাটাস ও উক্তি ২০২6

১৬. দুনিয়ার মোহ ত্যাগ করো, আখিরাতের সফলতা তোমার জন্য অপেক্ষা করছে। – [ড. বিলাল ফিলিপ্স]

১৭. নামাজ আল্লাহর সাথে সংযোগ স্থাপনের সর্বোত্তম উপায়। তাই কোনোভাবেই নামাজকে হালকাভাবে নিও না। – [ড. বিলাল ফিলিপ্স]

১৮. একজন সত্যিকার মুসলিম তার জবানকে নিয়ন্ত্রণ করে এবং অপ্রয়োজনীয় কথা থেকে বিরত থাকে। – [ড. বিলাল ফিলিপ্স]

১৯. আল্লাহর ভালোবাসা অর্জনের সর্বোত্তম পথ হলো নবী (সা.)-এর সুন্নাহ অনুসরণ করা। – [ড. বিলাল ফিলিপ্স]

২০. আপনার পাপগুলো আল্লাহর দয়া থেকে বড় নয়। – [ড. বিলাল ফিলিপ্স]

২১. আপনি যদি আপনার মূল্য সঠিকভাবে বুঝতেন, তাহলে কখনো ইচ্ছাকৃতভাবে পাপ কর্মে লিপ্ত হতেন না। – [ড. বিলাল ফিলিপ্স]

২২. সত্যিকার বন্ধুরাই জান্নাতে (একে অপরের) প্রতিবেশী হতে চায়। – [ড. বিলাল ফিলিপ্স]

২৩. সে কী পেলো যে আল্লাহকে হারালো? সে কী হারালো যে আল্লাহকে পেলো? – [ইবনু আতা’আল্লাহ আল ইসকান্দারি (রাহিমাহুল্লাহ)]

২৪. আপনি যদি ইসলামকে চর্চা না করেন, দয়া করে ইসলাম সম্পর্কে কিছু বলতে আসবেন না! – [ডা. জাকির নায়িক]

২৫. যদি শরীর প্রদর্শনই (বেপর্দাই) হয় আধুনিকতা, তাহলে পশুরাই সবচেয়ে বেশি আধুনিক! – [ডা. জাকির নায়িক]

২৬. নারী-পুরুষের জৈবিক ভালোবাসাকে প্রমোট করতে হয় না। এটা এমনিতেই (সৃষ্টিগতভাবে) প্রমোটেড। এটাকে বরং কন্ট্রোল করতে হয়। – [ড. খোন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর (রাহিমাহুল্লাহ)]

২৭. সেক্যুলাররা যৌনতাকে প্রমোট করে, আর ইসলাম কন্ট্রোল করতে বলে। উভয়টার ফল ও পরিণতি সবার সামনে পরিষ্কার। – [শাইখ আহমাদুল্লাহ]

২৮. লোকের প্রশংসায় আনন্দিত হতে এবং লোকের নিন্দায় দুঃখিত হতে আপনার অন্তরকে প্রশ্রয় দেবেন না। – [ইমাম আবু হামিদ আল-গাজ্জালী (রাহিমাহুল্লাহ)]

২৯. কখনো কখনো আল্লাহ তা’আলা আমাদের ভোগান্তিতে ফেলেন শুধু এজন্যই যে আমরা যেন তাকে স্মরণ করি। – [ড. বিলাল ফিলিপ্স]

৩০. আল্লাহকে ভয় করো, কেননা যে তাকে ভয় করে সে কখনো একাকীত্ব অনুভব করে না। – [উমার ইবনুল খাত্তাব (রাদিয়াল্লাহু আনহু)]

৩১. আল্লাহর প্রতি আপনার ভালোবাসা যতই বৃদ্ধি পেতে থাকবে, দুনিয়ার প্রতি আপনার ভালোবাসা ততোই কমতে থাকবে। – [ড. বিলাল ফিলিপ্স]

৩২. তারা আমাদের ভাই-বোনদের মৃত্যুর ভয় দেখিয়ে দমিয়ে রাখতে চায়, অথচ আমাদের পেছনে রয়েছে বদর, খন্দক, তাবুকের মতো শত শত স্মৃতি। – [কবি আল মাহমুদ]

৩৩. দুনিয়া অর্জন নয়, দুনিয়া বিমুখীতাতেই রয়েছে দেহ ও মনের প্রশান্তি। – [উমার ইবনুল খাত্তাব (রাঃ)]

৩৪. সেই ব্যক্তিই অভিশপ্ত যে মরে যায় অথচ তার খারাপ কাজগুলো পৃথিবীতে রয়ে যায়। – [আবু বকর (রাদিয়াল্লাহু আনহু)]

ইসলামিক বাণী চিরন্তনী 

৩৫. যে বিপদ-আপদ ও মুসিবত আপনাকে আল্লাহর দিকে ফিরিয়ে দেয়, তা সেই রাহমাতের চাইতে উত্তম যা আপনাকে আল্লাহর স্মরণ থেকে বিমুখ করে দেয়। – [ইমাম ইবনে তাইমিয়া (রাহিমাহুল্লাহ)]

৩৬. যখন তুমি দেখবে, নামাজের মধ্যে তোমার অন্তর উপস্থিত থাকছে না, তখন বুঝে নেবে, এটা ইমানের দুর্বলতার কারণ। কঠোর পরিশ্রম করো নিজের ঈমানকে মজবুত করার জন্য। – [ইমাম ইবনু কুদামাহ আল মাকদিসি (রহ.)]

আরও পড়ুন  ৬০+ কবিতা ক্যাপশন বাংলা স্ট্যাটাস পোস্ট ২০২৬

৩৭. আসক্তের মতো ভালবাসবেন না, ধ্বংসাত্মকভাবে কাউকে ঘৃণা করবেন না। – [উমার ইবনুল খাত্তাব (রাঃ)]

৩৮. এমন দু’টি নিয়ামত আছে, যে দু’টোতে অধিকাংশ মানুষ ক্ষতিগ্রস্ত। তা হচ্ছে, সুস্থতা আর অবসর। – [মুহাম্মাদ (সা.)]

৩৯. পৃথিবীর জীবনটা তিনটি দিনের—গতকালের দিনটিতে যা করা হয়েছে সেগুলো নিয়ে সেটি চলে গেছে; আগামীকালের দিনটিতে হয়তো আপনি না-ও পৌঁছতে পারেন; কিন্তু আজকের দিনটি আপনার জন্য, সুতরাং যা করার আজই করে নিন। – [ইমাম আল-হাসান আল-বাসরী (রহ.)]

৪০. তাওহীদ হলো সমস্ত দোয়া, সমস্ত কান্নাকাটি, সাহায্য চেয়ে সমস্ত আবেদন, সমস্ত আশা এবং সকল কল্যাণের আগমন ও সকল ক্ষতি নিবারণের জন্য প্রার্থনা অন্য কেউ নয় বরং কেবলই আল্লাহর উদ্দেশ্যে হতে হবে। – [ইমাম মুহাম্মাদ আলী আশ-শাওকানী]

৪১. এখনকার তরুণদের সমস্যা হলো, তারা যখনই নতুন কিছু শিখে তখনই মনে করে তারা সব জেনে ফেলেছে। – [মুহাম্মাদ নাসিরুদ্দিন আল-আলবানি (রাহিমাহুল্লাহ)]

৪২. আপনি যেদিন উপলব্ধি করবেন ইসলামের জন্য কী বিশাল পরিমাণ কাজ করা প্রয়োজন অথচ হাতে কতটা কম সময় রয়েছে, সেদিন বুঝতে পারবেন ছুটির দিন কাটানোর মতো কোনো সময় নেই। – [ড. বিলাল ফিলিপ্স]

৪৩. নিশ্চয়ই যে ব্যক্তি একাই একটি শহর দখল করে ফেলে তার চেয়েও শক্তিশালী সেই ব্যক্তি যে নিজের কামনাকে জয় করে। – [সুলাইমান বিন দাউদ]

৪৪. যে স্থানে থাকা আল্লাহ নিষিদ্ধ করেছেন সেখানে আপনার উপস্থিতি এবং যেখানে থাকতে আল্লাহ আদেশ করেছেন সেখানে আপনার অনুপস্থিতির ব্যাপারে সাবধান হোন। – [আবু হাজিম]

৪৫. তাঁর (আল্লাহ সুবহানাহু ওয়া তা’আলার) পক্ষ থেকে আসা প্রতিটি শাস্তিই সম্পূর্ণরূপে ন্যায়বিচার এবং তাঁর পক্ষ থেকে আসা প্রতিটি কল্যাণ পরিপূর্ণভাবে তার দয়া (রাহমাত)। – [ইমাম ইবনে তাইমিয়া]

৪৬. কোন কিছুকে সংশোধন করতে আমার এত বেশি সংগ্রাম করতে হয়নি, আমার আত্মাকে বশ করতে আমার যত বেশি কঠিন লেগেছে; কখনো আমি জয়ী হই, কখনো হই পরাজিত। – [ইমাম সুফিয়ান আস-সাওরি]

৪৭. নিশ্চয়ই একজন লোকের কোনো কাজ ছাড়া অযথা বসে থাকা দেখতে আমি ঘৃণা করি, যখন সে দুনিয়ার জীবনের জন্য কোনো কাজ করছে না, এমনকি আখিরাতের জন্যও কিছু করছে না। – [আবদুল্লাহ ইবনে মাস’উদ (রাদিয়াল্লাহু আনহু)]

৪৮. আজ আপনি যে ছেলে/মেয়েটার সাথে হারাম সম্পর্কে লিপ্ত আছেন, বিচার দিবসে সে-ই আপনার বিরুদ্ধে সাক্ষ্য দিবে। – [ড. বিলাল ফিলিপ্স]

৪৯. কেউ আপনার থেকে দূরে চলে যাওয়াতে অধিক চিন্তিত হবেন না। কারণ তা আল্লাহরই পরিকল্পনা ছিল। – [ড. বিলাল ফিলিপ্স]

৫০. ভালোবাসা ও দয়া খুবই গুরুত্বপূর্ণ ও স্পর্শকাতর বিষয়। আর তা বিবাহিত জীবনে স্বামী-স্ত্রীর মধ্যে ফুটে ওঠে। – [ড. বিলাল ফিলিপ্স]

We will be happy to hear your thoughts

Leave a reply

Amar Sikkha
Logo