
বর্তমানে বেশিরভাগ চাকরি পরীক্ষায় সেভেন সিস্টার কি? এই প্রশ্নটি আসে। আসুন উত্তর জেনে নেই; উত্তর-পূর্ব ভারতের অরুণাচল প্রদেশ, আসাম, ত্রিপুরা, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম ও মেঘালয় এই সাত পার্শ্ববর্তী রাজ্য একত্রে সাত বোন রাজ্য বা সেভেন সিস্টার্স নামে পরিচিত। এই সাত রাজ্যের মধ্যে জাতিগত ও ধর্মীয় বৈচিত্র্য থাকা সত্ত্বেও অনেক আগে থেকেই এরা রাজনৈতিক, সামাজিক ও অর্থনৈতিক দিক থেকে সদৃশ।
জানুয়ারি ১৯৭২-এ ত্রিপুরার সংবাদদাতা জ্যোতিপ্রসাদ সাইকিয়া এক বেতার টক শো চলাকালীন নতুন রাজ্য প্রতিষ্ঠার সময় “সপ্তভগিনীর এলাকা” (Land of the Seven Sisters) কথাটি ব্যবহার করেছিলেন। পরে তিনি সপ্তভগিনী রাজ্যের মধ্যে পারস্পরিক নির্ভরতা ও সাধারণত্বের উপর একটি বইয়ের সংকলন করেছিলেন। মূলত এই প্রকাশনার জন্যই এই ডাকনাম প্রচলিত হয়ে গেছে।
২০০৩ সালে সিকিমকে উত্তর-পূর্ব পরিষদের সদস্য হিসেবে স্বীকৃতি দেয়া হয়েছিল। সিকিম এই সপ্তভগিনী রাজ্যগুলোর থেকে ভৌগোলিকভাবে বিচ্ছিন্ন হলেও সাংস্কৃতিকভাবে সদৃশ এবং সপ্তভগিনী রাজ্যের প্রতি কেন্দ্রীয় সরকারের প্রদত্ত বিশেষ সুযোগসুবিধার প্রত্যাশী ছিল। তবে সিকিমকে অষ্টম ভগিনী না বলে তাকে “ক্ষুদ্র ভ্রাতা” ডাকনাম দেওয়া হয়েছে।
সেভেন সিস্টার্স কি? আয়তন
অরুণাচল প্রদেশ, আসাম, ত্রিপুরা, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম ও মেঘালয় এই সাত রাজ্যের মোট আয়তন ২,৬২,১৮৪ বর্গকিলোমিটার, ভারতের প্রায় ৪ শতাংশ এলাকা নিয়ে গঠিত। দক্ষিণ-পশ্চিমে বাংলাদেশের সাথে ১,৫৯৬ কিলোমিটার (৯৯২ মাইল) আন্তর্জাতিক সীমানা রয়েছে।
এই সাতটি রাজ্যে জাতিগত এবং ধর্মীয় বৈচিত্র্য বিদ্যমান থাকলেও রাজনৈতিক, সামাজিক এবং অর্থনৈতিক ক্ষেত্রে তাদের মিল রয়েছে। ভূরাজনৈতিকভাবে এদের অবস্থান, প্রাকৃতিক সম্পদ এবং বৈচিত্র্যময় সামাজিক কাঠামোর কারণে সারা বিশ্বে অতুলনীয়।
আসলে এই সাতটি রাজ্য একে অপরের উপর নির্ভরশীল এবং একই সময়ে এই রাজ্যগুলি সামাজিক, রাজনৈতিক এবং অর্থনৈতিক অবস্থাও একই বলে মনে করা হয়, তাই এই সমস্ত রাজ্যগুলিকে একত্রে সেভেন সিস্টার বলা হয়েছে।
আরও পড়ুনঃ বাংলাদেশ সম্পর্কিত ১৫০টি গুরুত্বপূর্ন সাধারণ জ্ঞান
ত্রিপুরার সাংবাদিক জ্যোতি প্রসাদ সাইকিয়া সর্বপ্রথম রাজ্যগুলোকে একত্রে ‘সেভেন সিস্টার্স’ নামে উল্লেখ করেন।
১৯৭২ সালে এই সাত রাজ্যকে সেভেন সিস্টার্সের মর্যাদা দেওয়া হয়। আসামের মাধ্যমে রাজ্যগুলো ভারতের মূল ভূখণ্ডের সঙ্গে যুক্ত হয়েছে। আগে এসব রাজ্য ভারতের অন্তর্ভুক্ত ছিল না।
স্থানীয় আদিবাসী রাজারা দীর্ঘদিন এসব অঞ্চল শাসন করেন। গারো, খাসিয়া, ত্রিপুরা, বোরো, মিজো আদিবাসী অধ্যুষিত রাজ্যগুলোর অধিবাসীরা দীর্ঘদিন ধরে নাগাল্যান্ড, মণিপুর, অরুণাচল, মিজোরাম, আসাম রাজ্য নিয়ে নাগা স্বাধীন ভূমি গড়ার দাবি তুলছে। সম্প্রতি ভারতের স্বাধীনতা দিবসে মণিপুর রাজ্যে কয়েক হাজার লোক নাগা পতাকা উড়িয়ে স্বাধীন ভূমির পক্ষে সমর্থন দেয়।
তথ্য সুত্রঃ উইকিপিডিয়া
সেভেন সিস্টার মনে রাখার কৌশল
আমি অমেত্রি মনা
| সংকেত | রাজ্যের নাম ( রাজধানী) |
| আ | আসাম (গোয়াহাটি) |
| মি | মিজরাম (আইজল) |
| অ | অরুনাচল (ইন্দিরাগিরি) |
| মে | মেঘালয় (শিলং) |
| ত্রি | ত্রিপুরা (আগরতলা) |
| ম | মনিপুর (ইম্ফল) |
| না | নাগাল্যান্ড (কোহিমা) |
