৫০+ বাছাই করা সব সুখ দুঃখ নিয়ে উক্তি ও স্ট্যাটাস ২০২৬

বাছাই করা সব সুখ দুঃখ নিয়ে উক্তি বা স্ট্যাটাস খুঁজতে এখানে এসেছেন চিন্তা করবেন না আপনি সঠিক জায়গায় এসেছেন। মানুষের মন সবচেয়ে বেশি ধোকায় থাকে মানে হলো এখন একজন মানুষকে দেখবেন খুশি একটু পরেই দেখবেন দুঃখে কাতর।

ঠিক এভাবেই হাজারো মানুষ প্রতিনিয়ত ধোকায় পড়ে। আজকাল সোশাল মিডিয়ায় ব্যাপক হারে দেখা যায় মানুষের দুঃখের স্ট্যাটাস ।  হয়তোবা মানুষ তাদের কাছের মানুষের কোনো সহায়তা পাচ্ছে না অথবা কেউ তাদের দুঃখ বুঝছে না, তাঁরা তাদের জীবনের ছন্দ হারিয়ে ফেলেছে। আর এজন্যে দুখী মানুষগুলো সোশাল মিডিয়ায়র প্রতি ব্যাপকভাবে আসক্ত হয়ে পড়ছে।

সুখ দুঃখ নিয়ে উক্তি বা স্ট্যাটাস বাংলা 

১। ভবিষ্যতে যার কাছ থেকে তুমি সবচেয়ে বড় কষ্টটি পাবে, আজ সে তোমার সবচেয়ে কাছের কোন একজন।
-রেদোয়ান মাসুদ

২। বৃক্ষের সার্থকতা যেমন ফল ধারণে সেইরকম নৈতিক গুনাবলীর সার্থকতা শান্তি লাভে। চরম ও পরম শান্তি লাভের পথ হচ্ছে ক্রমাগত সৎ জীবনযাপন করা।
– আল ফারাবি

৩। যতদিন ভবে, না হবে না হবে, তোমার অবস্থা আমার সম। ঈষৎ হাসিবে, শুনে না শুনিবে বুঝে না বুঝিবে, যাতনা মম।
– কৃষ্ণচন্দ্র মজুমদার

৪। দুঃখমুক্ত জীবন যাপনের ইচ্ছা না থাকলে যা ঘটতে যাচ্ছে তাকে ঘটেই গেছে বলে মনে করতে হবে।
– এপিকটেটাস

৫। অধিকার ছাড়িয়া দিয়া অধিকার রাখিতে যাইবার মত এমন বিড়ম্বনা আর না।
– রবীন্দ্রনাথ ঠাকুর

৬। জীবনে দুটি দুঃখ আছে। একটি হল তোমার ইচ্ছা অপুর্ণ থাকা, অন্যটি হল ইচ্ছা পুর্ণ হলে আরেকটির প্রত্যাশা করা।
-জর্জ বার্নার্ড শ

৭। আমি বৃষ্টিতে হাঁটি যাতে কেউ আমার অশ্রু দেখতে না পারে।
– চার্লি চ্যাপলিন

৮। পৃথিবীতে আনন্দ এবং দুঃখ সব সময় থাকবে সমান সমান। বিজ্ঞানের ভাষায় আনন্দের সংরক্ষণশীলতা। একজন কেউ চরম আনন্দ পেলে, অন্য জনকে চরম দুঃখ পেতে হবে।
– হুমায়ূন আহমেদ

৯। গল্প উপন্যাসের নায়ক-নায়িকাদের সুখ-দুঃখে যারা কাতর, তারা সাধারণত নিজেদের সুখ দুঃখের ব্যাপারে উদাসীন হয়।
– হুমায়ূন আহমেদ

১০। কিছু মানুষের কষ্ট চোখ দিয়ে ঝরে, কিছু মানুষের কষ্ট মেজাজ দিয়ে প্রকাশ করে, কিছু মানুষের কষ্ট হৃদয়ের মাঝে শুকিয়ে মরে। তবে কষ্টকে যারা প্রকাশ করতে না পারে, তারাই জীবনে সবচেয়ে বেশি কষ্ট করে।
– রেদোয়ান মাসুদ

১১। সংসারে জ্বালা-যন্ত্রণা এড়াবার প্রধান উপায় হচ্ছে, মনের ভেতর আপন ভুবন সৃষ্টি করে নেওয়া এবং বিপদকালে তার ভেতর ডুব দেওয়া। যে যত বেশি ভুবন সৃষ্টি করতে পারে, যন্ত্রণা এড়াবার ক্ষমতা তার ততই বেশি হয়।
– বারট্রান্ড রাসেল

১২। আজ দুজনার দুটি পথ ওগো দুটি দিকে গেছে বেঁকে।
– গৌরী প্রসন্ন মজুমদার

১৩। এতোটা নিশব্দে জেগে থাকা যায় না, তবু জেগে আছি…. আরো কতো শব্দহীন হাঁটবে তুমি, আরো কতো নিভৃত চরনে আমি কি কিছুই শুনবো না- আমি কি কিছুই জানবো না!
-রুদ্র মুহাম্মদ শহীদুল্লাহ

১৪। আমি একা এই ব্রহ্মান্ডের ভেতর একটি বিন্দুর মতো আমি একা।
– রুদ্র মুহাম্মদ শহীদুল্লাহ

১৫। কপালে সুখ লেখা না থাকলে সে কপাল পাথরে ঠুকেও লাভ নেই। এতে কপাল যথেষ্টই ফোলে, কিন্তু ভাগ্য একটুও ফোলে না।
– কাজী নজরুল ইসলাম

আরও পড়ুন  60+ বিখ্যাত ব্যাক্তিদের জীবন নিয়ে উক্তি 2026

কষ্টের স্ট্যাটাস বাংলা 

১। বৃক্ষের সার্থকতা যেমন ফল ধারণে সেইরকম নৈতিক গুনাবলীর সার্থকতা শান্তি লাভে। চরম ও পরম শান্তি লাভের পথ হচ্ছে ক্রমাগত সৎ জীবনযাপন করা।
– আল ফারাবি

২। পৃথিবীর নিয়ম বড় অদ্ভুদ, যাকে তুমি সবচেয়ে বেশী ভালবাস সেই তোমার দু:খের কারন হবে।
– সমরেশ মজুমদার

৩। যারা নিজেকে নিয়ে ব্যস্ত থাকে তারা কখনও অন্যের দুঃখ কষ্টকে উপলদ্ধি করতে পারেনা।
– রেদোয়ান মাসুদ

৪। যত্ন করে কাঁদানোর জন্য খুব আপন মানুষগুলোই যথেষ্ট!
– হুমায়ূন আহমেদ

৫। ধনীরা যে মানুষ হয় না, তার কারণ ওরা কখনো নিজের অন্তরে যায় না। দুঃখ পেলে ওরা ব্যাংকক যায়, আনন্দে ওরা আমেরিকা যায়। কখনো ওরা নিজের অন্তরে যাতে পারে না, কেননা অন্তরে কোনো বিমান যায় না।
– হুমায়ূন আজাদ

৬। প্রতিদিন কিছু ইচ্ছেকে পুড়িয়ে মারি প্রতিদিন কিছু ইচ্ছেকে পাঠাই নির্বাসনে ভালবাসা কি ভীষণ প্রতারক হৃদয় ভেঙেছে যার সেই জানে।
– জয় গোস্বামী

৭। সুন্দরী মেয়েরা পারিবারিক জীবনে সবচেয়ে বেশি অসুখী হয়, কারণ তাদের ওপর বহু পুরুষের অভিশাপ লেগে থাকে।
– রেদোয়ান মাসুদ

৮। কাউকে দুঃখ দিয়ে বেঁচে থাকার চেয়ে দুঃখ নিয়ে বেঁচে থাকা অনেক ভাল। কারণ নিজের কষ্টের জন্য কারো কাছে জবাবদিহি করতে হয় না। কিন্তু অন্যকে কষ্ট দিলে জীবন ভরে তার অভিশাপ মাথায় নিয়ে চলতে হয়।
– রেদোয়ান মাসুদ

৯। আমি সবসময় নিজেক সুখী ভাবি, কারণ আমি কখনো কারো কাছে কিছু প্রত্যাশা করি না, কারো কাছে কিছু প্রত্যাশা করাটা সবসময়ই দুঃখের কারণ হয়ে দাঁড়ায়।
– উইলিয়াম শেক্সপিয়র

১০। মেয়েদের চোঁখে দুই রকমের অশ্রু থাকে, একটি দুঃখের অপরটি ছলনার।
– পিথাগোরাস

বিখ্যাত ব্যক্তিদের কষ্টের উক্তি 

১। বিষাদ ছুঁয়েছে আজ, মন ভালো নেই, মন ভালো নেই; ফাঁকা রাস্তা, শূন্য বারান্দা সারাদিন ডাকি সাড়া নেই, একবার ফিরেও চায় না কেউ পথ ভুলকরে চলে যায়, এদিকে আসে না আমি কি সহস্র সহস্র বর্ষ এভাবে তাকিয়ে থাকবো শূন্যতার দিকে?

– মহাদেব সাহা

২। চলে যাওয়া মানে প্রস্থান নয়- বিচ্ছেদ নয় চলে যাওয়া মানে নয় বন্ধন ছিন্ন-করা আর্দ্র রজনী চলে গেলে আমারও অধিক কিছু থেকে যাবে আমার না-থাকা জুড়ে।

– রুদ্র মুহাম্মদ শহীদুল্লাহ

৩। এ পৃথিবীতে সকল দুঃখের মূল কারণ হলো একা একা সুখে থাকতে চাওয়া। আসলে একা একা কখনও সুখে থাকা যায় না, এটা সাময়িক। যতদিন পর্যন্ত মানুষ একা একা সুখে থাকার চিন্তা মাথা থেকে বাদ না দেবে ততদিন পর্যন্ত এ পৃথবীতে সুখ হবে না।

-রেদোয়ান মাসুদ

৪। চিন্তার প্রতিফলন ঘটে স্বভাব বা প্রকৃতিতে। যদি কেউ মন্দ অভিপ্রায় নিয়ে কথা বলে বা কাজ করে দুঃখ তাকে অনুগমন করে। আর কেউ যদি সুচিন্তা নিয়ে কথা বলে বা কাজ করে সুখ তাকে ছায়ার মত অনুসরন করে।

– গৌতম বুদ্ধ

৫। আলস্য ও অতিভোজের দরুন স্থূলকায় নিদ্রালু হয়ে বিছানায় গড়াগড়ি দেয়া স্বভাবে পরিণত হলে সেই মূর্খের জীবনে দুঃখের পুনঃ পুনরাবৃত্তি ঘটবে।

– গৌতম বুদ্ধ

৬। কিছু কিছু মানুষের জন্য এ পৃথিবীটা কোন উপযুক্ত স্থান নয়, তাদের জন্য এ পৃথিবীটা যেন এক সমুদ্র জল।

– রেদোয়ান মাসুদ

৭। ও মেয়ে, শুনছ ! বাইরে খানিক মেলে দাও তো এসব দুঃখ তোমার একদম গেছে ভিজে… হাওয়ার একটি গুণ চমৎকার কিছু দুঃখ উড়িয়ে নেয় নিজে।

– তসলিমা নাসরিন

৮। ও কী গুণছ ! দিন! দিন তো যাবেই ! দুঃখপোষা মেয়ে ! শুকোতে দাও স্যাঁতস্যাঁতে এ জীবন রোদের পিঠে, আলোর বিষম বন্যা হচ্ছে দেখ, নাচছে ঘন বন… সঙ্গে সুখী হরিণ।

– তসলিমা নাসরিন

৯। মাঝে মাঝে বৃষ্টি নামে, একঘেয়ে কান্নার সুরের মতো সে-শব্দ। আমি কান পেতে শুনি। বাতাসে জামগাছের পাতায় সরসর শব্দ হয়। সব মিলিয়ে হৃদয় হা-হা করে উঠে। আদিগন্ত বিস্তৃত শুণ্যতায় কি বিপুল বিষণ্নতাই না অনুভব করি। জানালার ওপাশের অন্ধকার থেকে আমার সঙ্গীরা আমায় ডাকে। একদিন যাদের সঙ্গ পেয়ে আজ নিঃসঙ্গতায় ডুবেছি।

– হুমায়ূন আহমেদ

১০। তোর সব দুঃখগুলো,তোর সব বিষন্নতাগুলো বুকে নিয়ে একা একা ফিরে যাবো উদাসিন পাখি। এই চোখ,এই স্মৃতি,এই ত্বক,মাংস,হাড় ব্যথার আগুনে পুড়ে ছাই হবে,ভষ্ম হবে- তবু তোর পরাজিত স্বপ্নে আমি কোনদিন আসবো না আর। কোনদিন আসবো না আর আমি এই বিষন্ন পৃথিবী নিয়ে একা একা ফিরে যাবো গভীর নেশায় কোনদিন আসবো না আর,কোনদিন আসবো না আর.।

– রুদ্র মুহাম্মদ শহীদুল্লাহ

আরও পড়ুন_ 

বিখ্যাত ব্যক্তিদের জীবন নিয়ে উক্তি

বাস্তব জীবন নিয়ে কিছু কথা স্ট্যাটাস

We will be happy to hear your thoughts

Leave a reply

Amar Sikkha
Logo