জেনে নিন সবুজ আঙ্গুর খাওয়ার উপকারিতা 2026

আঙ্গুর পছন্দ করেন না এমন মানুষ খুঁজে পাওয়া যাবে  না। আপনি জানেন কী সবুজ আঙ্গুর খাওয়ার উপকারিতা কী কী? না জানলেও সমস্যা নেই। আজকে আমরা আপনাদের সাথে এই বিষয়ে বিস্তারিত শেয়ার করতে চলেছি।

সবুজ আঙ্গুরে থাকে ভিটামিন সি সহ বিভিন্ন পুষ্টি উপাদান যে কারণে বাজারে থাকা অন্যান্য আঙ্গুরের তুলনায় সবুজ আঙ্গুরের উপকারিতা অনেক। চলুন তাহলে জেনে নেই এর উপকারিতা সমূহ কী কী ।

সবুজ আঙ্গুর খাওয়ার উপকারিতা

সবুজ আঙ্গুরে থাকে ক্যাটেকিনস অ্যান্টিঅক্সিড্যান্ট যা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। এতে থাকা ভিটামিন কে, ভিটামিন সি ত্বকের উজ্জ্বলতা বাড়ায়। এই কারণে অনেক সময়ে ফেসিয়াল করার সময়ে আঙ্গুরের রস দেওয়া হয়।

তা ছাড়া, ভিটামিন সি থাকায় সবুজ আঙ্গুর ব্যাকটিরিয়াল, ফাঙ্গাল ইনফেকশন প্রতিরোধে সাহায্য করে। পাশাপাশি এতে থাকা ভিটামিন কে হাড়ের কর্টিলেজ ভাল রাখতে সাহায্য করে।

সবুজ আঙ্গুরের উপকারিতা 

১. সবুজ আঙ্গুর হৃদরোগের ঝুঁকি কমাতে সহায়তা করে। সবুজ আঙ্গুরে পাওয়া ফাইটোকেমিক্যাল মস্তিষ্কের বার্ধক্যকে প্রভাবিত করে।

২. আপনি যদি রক্তাপ্লতায় ভুগছেন, তবে এই সময়ে সবুজ আঙ্গুর খাওয়া আপনার জন্য উপকারী হবে। এতে শরীরে রক্তের অভাব দূর হয়, যা হিমোগ্লোবিনের মাত্রা বাড়ায়।

৩. সবুজ আঙ্গুর অ্যাসিডিটি অর্থাৎ কোষ্ঠকাঠিন্যের সমস্যা থেকেও মুক্তি দেয়।

৪. সবুজ আঙ্গুরে প্রচুর পরিমাণে ফাইবার পাওয়া যায়, যা ওজন নিয়ন্ত্রণে সাহায্য করে। মলত্যাগকে সহজ করে তোলে।

৫. চোখ ভালো রাখতে কাজ করে আঙ্গুর, এমনটাই দেখা গেছে মায়ামি বিশ্ববিদ্যালয়ের এক গবেষণায়। এর কারণ হলো রেটিনায় প্রোটেক্টিভ প্রোটিনের মাত্রা বাড়ায় আঙ্গুর। তাই নিয়মিত আঙ্গুর খেলে ভালো থাকে চোখ।

৬. কয়েকটি গবেষণায় দেখা গেছে, রেসভারেট্রল মস্তিষ্কের রক্ত প্রবাহ বাড়াতে কাজ করে। তাই যাদের স্মৃতিশক্তিজনিত সমস্যা রয়েছে, নিয়মিত আঙ্গুর খাওয়া তাদের জন্য দারুণ উপকারী।

বিশেষজ্ঞদের মতে, কালো এবং সবুজ আঙ্গুরে রঞ্জকের পার্থক্য রয়েছে। কালো আঙ্গুরে অ্যান্থোসায়ানিন বেশি থাকে। কালো আঙ্গুরে রঙিন কেমিক্যাল বেশি থাকে। উভয় আঙ্গুরই কোলেস্টেরল নিয়ন্ত্রণে সাহায্য করে। উভয় আঙ্গুরই ত্বকের জন্য উপকারী।

আরও পড়ুন  ভিটামিন এ সমৃদ্ধ আপেলের উপকারিতা 2026

কালো আঙ্গুর নাকি সবুজ আঙ্গুর কোনটি উপকারি 

সাধারণত কালো রঙের আঙ্গুররে অন্যান্য রঙের আঙ্গুরের তুলনায় রেসিভেরাট্রোলের মতো অ্যান্টিঅক্সিডেন্ট উপস্থিত থাকে বেশি। যা হৃদযন্ত্র সুস্থ রাখার সঙ্গে সঙ্গে এবং সার্বিকভাবে শরীর সুস্থ রাখতে কাজ করে। তাই দেখা যাচ্ছে কালো রঙের আঙ্গুর খেতে পারলে তা শরীরের জন্য বেশি লাভজনক।

কালো বা সবুজ যেকোনো রঙের আঙ্গুরেই প্রয়োজনীয় খনিজ এবং ভিটামিন থাকে। তাই আঙ্গুর শরীরের জন্য ভালো। তবে কালো রঙের আঙ্গুরে ভিটামিন সি এবং ভিটামিন কে-এর মতো নির্দিষ্ট পুষ্টি কিছুটা বেশি থাকে যা স্বাস্থ্যের জন্য বেশ উপকারী। তবে হাতের কাছে কালো আঙ্গুর না পেলে সবুজ আঙ্গুর খেলেও চলবে।

অন্যান্য রঙের আঙ্গুরের তুলনায় কালো আঙ্গুরে রেসিভেরট্রোল থাকে বেশি। যে কারণে এটি রক্তনালীর ক্রিয়ায় সাহায্য করে এবং কোলেস্টেরলের মাত্রা কমিয়ে দেয়। এটি হৃদযন্ত্রে স্বাস্থ্যের উন্নতিতেও সাহায্য করে। তাই প্রতিদিন নিয়মিত করে আঙ্গুর খাওয়ার অভ্যাস করুন। তবে একসঙ্গে অনেকগুলো নয়, একমুঠো খাওয়াই যথেষ্ট।

2 Comments
  1. Reply
    টুনা মাছ চেনার উপায় জানুন! - Amar Sikkha August 3, 2024 at 4:41 PM

    […] […]

  2. Reply
    সুস্বাস্থ্যের জন্য খাদ্য তালিকা ও দৈনিক রুটিন - Amar Sikkha August 4, 2024 at 12:42 PM

    […] […]

Leave a reply

Amar Sikkha
Logo