জাতীয় বিশ্ববিদ্যালয় শিক্ষা বৃত্তি আবেদনের নিয়ম

জাতীয় বিশ্ববিদ্যালয় শিক্ষা বৃত্তি প্রদান করবে। উপবৃত্তির পাশাপাশি গরিব ও মেধাবি শিক্ষার্থীদের জন্য বিশেষ শিক্ষা বৃত্তি প্রদান করা হবে এর জন্য কিছু শর্ত পালন সাপেক্ষ যে কেউ এই বৃত্তির জন্য আবেদন করতে পারবেন।

অনার্স উপবৃত্তি প্রদানের পাশাপাশি এই বৃত্তি শিক্ষার্থীদের জন্য খুবই উপকারি হবে, বিশেষ করে যারা গরিব তাদের জন্য এটি খুবই উপকারি হবে। টাকার অভাবে যারা পড়াশোনা করতে পারে না তারা এই টাকা দিয়ে কিছুটা হলেও উপকার পাবে।

জাতীয় বিশ্ববিদ্যালয় শিক্ষা বৃত্তি

জাতীয় বিশ্ববিদ্যালয় শিক্ষাবৃত্তি নীতিমালা’র আলোকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সকল কলেজ/ইনস্টিটিউটে অধ্যয়নরত (১) বিশেষ চাহিদাসম্পন্ন সকল শিক্ষার্থী (২) স্নাতক (পাস), স্নাতক (সম্মান) এবং স্নাতকোত্তর পর্যায়ে আর্থিকভাবে অসচ্ছল, প্রান্তিক, সুবিধাবঞ্চিত অথচ মেধাবী শিক্ষার্থী এই বৃত্তির আওতাভুক্ত বলে গণ্য হবে।

১। বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের জন্য বৃত্তিঃ

জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়া বিশেষ চাহিদাসম্পন্ন সকল শিক্ষার্থীকে বৃত্তি প্রদানের জন্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সিদ্ধান্ত গ্রহণ করেছে। বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীগণ ভর্তি হওয়ার পর থেকে প্রতি শিক্ষাবর্ষে একবার এককালীন এই বৃত্তি প্রাপ্ত হবে।
ক) বিশেষ চাহিদাসম্পন্ন-এর সপক্ষে বিশেষ চাহিদাসম্পন্ন কোটায় ভর্তির কাগজপত্র আবেদনের সঙ্গে জমা প্রদান করতে হবে।
খ) বৃত্তির জন্য নির্বাচিত প্রত্যেক শিক্ষার্থীকে বছরে এককালীন কম-বেশী ৫,০০০/- (পাঁচ হাজার) টাকা বৃত্তি প্রদান করা হবে। তবে বৃত্তিখাতে বিশ্ববিদ্যালয়ের বাৎসরিক বাজেটের উপর নির্ভর করে কলেজভিত্তিক বৃত্তি প্রদানের সংখ্যা ও বৃত্তির পরিমাণ কম-বেশি হতে পারে।

২। আর্থিকভাবে অসচ্ছল, প্রান্তিক, সুবিধাবঞ্চিত অথচ মেধাবী শিক্ষার্থীদের জন্য বৃত্তিঃ

আর্থিকভাবে অসচ্ছল, প্রান্তিক, সুবিধাবঞ্চিত অথচ মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রাপ্তির যোগ্যতা:

ক) জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজ/ইনস্টিটিউটে স্নাতক (পাস), স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তর কোর্সে অধ্যয়নরত শিক্ষার্থীদের মধ্য থেকে এই নীতিমালায় বর্ণিত বিধি অনুযায়ী বৃত্তি প্রদান করা হবে;
খ) বৃত্তি প্রদানের ক্ষেত্রে আর্থিকভাবে অসচ্ছল, প্রান্তিক, সুবিধাবঞ্চিত অথচ মেধাবী শিক্ষার্থী বৃত্তির আওতাভুক্ত হবে;
গ) সকল ক্ষেত্রে ১ম বর্ষ থেকে পরবর্তী বর্ষ বা বর্ষসমূহে উত্তীর্ণ হওয়ার পর পূর্ববর্তী বর্ষের ফলাফল এবং মেধাক্রম অনুসারে বৃত্তি প্রদান করা হবে;
ঘ) স্নাতকোত্তর শিক্ষার্থীদের ক্ষেত্রে জাতীয় বিশ্ববিদ্যালয় হতে উত্তীর্ণ স্নাতক (পাস) অথবা স্নাতক (সম্মান) কোর্সের ফলাফলের ভিত্তিতে বৃত্তি প্রদান করা হবে;
ঙ) বৃত্তি প্রাপ্তির জন্য প্রতি বর্ষে শিক্ষার্থীর অর্জিত ফলাফল ন্যূনতম জিপিএ ৩.০০ হওয়া আবশ্যক;
চ) অনুচ্ছেদ-২ এর ‘খ’ ভুক্ত শিক্ষার্থীদের মধ্যে যারা কলেজের একাডেমিক ও সহপাঠসহ সকল কার্যক্রমে নিয়মিত অংশগ্রহণ করে থাকে তারা বৃত্তির ক্ষেত্রে অগ্রাধিকার পাবে।

আরও পড়ুন  ১০০+ মন খারাপের পিক মেয়েদের - Sad Photo Girl 2026

৩। বৃত্তির আবেদন প্রক্রিয়া ও শর্তাবলীঃ 

ক) বৃত্তি প্রদানের লক্ষ্যে বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে। বিজ্ঞপ্তি অনুযায়ী নীতিমালায় বর্ণিত বিধিসমূহ অনুসরণপূর্বক কলেজ অধ্যক্ষ সংশ্লিষ্ট কলেজের শিক্ষার্থীর তালিকা সুপারিশসহ বিশ্ববিদ্যালয়ে প্রেরণ করবেন:
খ) শিক্ষার্থীদের পূর্ববর্তী বর্ষের ফলাফল, মেধাক্রম (নিজ কলেজ) ও GPA স্পষ্ট উল্লেখপূর্বক সুপারিশ প্রেরণ করতে হবে;
গ) স্নাতক (পাশ) ও স্নাতক (সম্মান) এবং মাস্টার্সে অধ্যয়নরত শিক্ষার্থীর ক্ষেত্রে অনার্সের চূড়ান্ত ফলাফলের কাগজপত্র আবেদনের সাথে সংযুক্ত করতে হবে:
ঘ) বৃত্তির জন্য সুপারিশকৃত শিক্ষার্থীদের অনুচ্ছেদ-২ এর ‘খ’ দফায় বর্ণিত শিক্ষার্থীদের সংশ্লিষ্ট কলেজের অধ্যক্ষ প্রত্যয়ন প্রদান করবেন;ঙ) বৃত্তির টাকা বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদেরকে চেকের মাধ্যমে প্রদান করা হবে;
চ) বৃত্তির জন্য সুপারিশকৃতদের ক্ষেত্রে তথ্য গোপন, নিয়মের ব্যত্যয়, অসম্পূর্ণ অথবা ভুল তথ্য প্রদান করা হলে তা বাতিল বলে গণ্য হবে;
ছ) অনিয়মিত শিক্ষার্থীবৃন্দ কোন অবস্থাতেই বৃত্তির আওতাভুক্ত হবে না।

৪। বৃত্তির পরিমাণ ও সময়সীমাঃ

ক) জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত প্রতিটি কলেজের সকল পর্যায় মিলে বছরে সর্বোচ্চ শিক্ষার্থীর সংখ্যা ৫০০ এর নীচে হলে ০২ জন, ৫০১ হতে ৫০০০ হলে ০৫ জন এবং ৫০০০ এর উপরে হলে ১০ জন শিক্ষার্থীকে (বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থী ব্যতীত) বছরে এককালীন বৃত্তির জন্য সুপারিশ করতে পারবে। যোগ্যতাসম্পন্ন শিক্ষার্থী না পাওয়া গেলে সুপারিশ করা যাবে না:
খ) বৃত্তির জন্য নির্বাচিত প্রত্যেক শিক্ষার্থীকে বছরে এককালীন কম-বেশী ৫,০০০/- (পাঁচ হাজার) টাকা বৃত্তি প্রদান করা হবে। তবে বৃত্তিখাতে বিশ্ববিদ্যালয়ের বাৎসরিক বাজেটের উপর নির্ভর করে কলেজভিত্তিক বৃত্তি প্রদানের সংখ্যা ও বৃত্তির পরিমাণ কম-বেশি হতে পারে।

৫। বৃত্তির জন্য শিক্ষার্থীদের তালিকা চূড়ান্তকরণের ক্ষেত্রে জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃক গঠিত কমিটির সিদ্ধান্ত চূড়ান্ত হিসেবে বিবেচিত হবে।

জাতীয় বিশ্ববিদ্যালয় শিক্ষা বৃত্তি আবেদন ফরম 

জাতীয় বিশ্ববিদ্যালয় শিক্ষা বৃত্তি 1 জাতীয় বিশ্ববিদ্যালয় শিক্ষা বৃত্তি 2

We will be happy to hear your thoughts

Leave a reply

Amar Sikkha
Logo