
বাংলায় একটি প্রবাদ বাক্য আছে লোভে পাপ পাপে মৃত্যু ভাবসম্প্রসারণ। অর্থাৎ আপনি যদি অতি লোভ করেন তাহলে প্রত্যাশার থেকেই খারাপ কিছু হতে পারে। কিছু কিছু মানুষের ধর্মই যা আছে তা নিয়ে সন্তুষ্ট না থেকে যতো পায় আরও চায় স্বভাবের হওয়া।
প্রবাদ বাক্যটিকে আমরা ভাবসম্প্রসারণ করলে সুন্দরভাবে বুঝতে পারব চলুন তাহলে লোভে পাপ পাপে মৃত্যু এর ভাবসম্প্রসারণ করে বিস্তারিত জেনে নেই। ষষ্ঠ শ্রেণি থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত এবং বিভিন্ন চাকরি পরীক্ষার জন্য এই ভাবসম্প্রসারণটি খুবই গুরুত্বপূর্ণ।
লোভে পাপ পাপে মৃত্যু ভাবসম্প্রসারণ
মূলভাবঃ মানুষের জীবনে যেসব মন্দ প্রবৃত্তি আছে তার একটি হচ্ছে লােভ। লােভ মানুষকে হিতাহিত জ্ঞানশূন্য ও অসৎ উপায় অবলম্বন করতে প্ররােচিত করে। লােভে পড়ে মানুষ পাপ কাজ করতে দ্বিধাবােধ করে না।
সম্প্রসারিত ভাবঃ লােভ মানুষকে ধ্বংসের দিকে ঠেলে দেয় বলে, লােভ মানুষের পরম শত্রু।। ভােগের নিমিত্তে উদ্ভান্ত আবেগ আর দুর্দমনীয় বাসনাই লােভ। জাগতিক যাবতীয় পাপের উৎসভূমি হচ্ছে লােভ। লােভের মায়ামমাহে আচ্ছন্ন থেকে মানুষ সত্য ও সুন্দরকে করে অবজ্ঞা। সে বৈষয়িক বুদ্ধির প্রেরণায় পার্থিব ধন-সম্পদ আহরণে হয় ব্রতী। ন্যায়-অন্যায় বিবেচনা না করেই মানুষ লােভের ফাদে পা দেয়। লােভের তাড়নায় মানুষ অসৎ কাজে নেমে পড়ে।
নিজের স্বার্থের জন্য অন্যের সর্বনাশ করতে ছাড়ে না। এভাবে মানুষ পাপের পথে পা বাড়ায় এবং ক্রমে মনুষ্যত্ব হারায়। প্রকৃতপক্ষে জাগতিক যাবতীয় পাপের উৎসভূমি হচ্ছে লােভ। মানুষের ধ্বংসের পথ প্রশস্থ করে লােভ, তাই লােভ পরিহার করা বাঞ্ছনীয়।
অপরপক্ষে নির্লোভ ব্যক্তি পাপাচার-মুক্ত সত্য ও সুন্দরজীবন লাভ করে। তার নিরাসক্ত জীবনে ভােগের তাড়না নেই। ফলে তার মাঝে লােভ এবং পাপের অস্তিত্ব নেই।
মন্তব্যঃ লােভ বর্জন না করলে জীবনকে সার্থক ও সুন্দর করা যায় না। নির্লোভ জীবন সকলের শ্রদ্ধা ও ভক্তি অর্জন করে।
সর্বশেষ, আশাকরছি লোভে পাপ পাপে মৃত্যু ভাবসম্প্রসারণটি সকলের উপকারে আসবে, যেসকল ছাত্র-ছাত্রী গাইড কিনেনি তাদের জন্য আমাদের ওয়েবসাইট থেকে প্রতিনিয়ত বিভিন্ন বিষয়ের সমাধান দিয়ে থাকি, তাই যদি তোমাদের কোনো বিষয়ের সমাধান প্রয়োজন হয় তাহলে নির্দ্বিধায় কমেন্টে লিখে যাবে আমরা সমাধান দিয়ে দিব। এই ভাবসম্প্রসারণটি যদি উপকারে আসে তাহলে তোমাদের বন্ধুদের সাথে শেয়ার কর।

very good
[…] […]