
রিলিজ স্লিপে আবেদন করার নিয়ম জেনে আপনি খুব সহজেই আপনার রিলিজ স্লিপে আবেদন করতে পারবেন। তার আগে চলুন জেনে নেই রিলিজ স্লিপ কি?
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ভর্তি কার্যক্রমে যারা সুযোগ পেয়েও ভর্তি হতে পারেনি বা হয়নি এবং কোন মেধা তালিকায় চাঞ্চ পায়নি, তাদের জন্য সর্বশেষ সুযোগ হিসেবে থাকছে রিলিজ স্লিপ আবেদন। রিলিজ স্লিপ এর জন্যও থাকছে আবার ২য় মেধা তালিকা একবার না পেলে ২য় রয়েছে।
রিলিজ স্লিপে আবেদন করার নিয়ম
মূলত রিলিজ স্লিপে আবেদন করার আলাদা কোনো নিয়ম নেই। সাধারণভাবে ভর্তির জন্য যেভাবে আবেদন করা হয় সেভাবেই রিলিজ স্লিপে আবেদন করতে হয় নিচে দেখুন_
- প্রথমে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি ওয়েবসাইটে গিয়ে (applicant login) করতে হবে।
- এবার লগইন করার পর নিচের দিকে লেখা থাকবে (রিলিজ স্লিপ) সেখানে ক্লিক করতে হবে।
- আপনার পছন্দ মতো ৫টি কলেজ সিলেক্ট করে সাবমিট করে দিন।
যে সকল স্টুডেন্টস রিলিজ স্লিপ তুলতে পারবেঃ
- ১ম ও ২য় মেরিটে চান্স পায় নি।
- ১ম ও ২য় মেরিটে চান্স পেয়েছে তবে ভর্তি হয়নি।
রিলিজে আবেদন করতে পারবে না যারাঃ
- প্রাথমিক আবেদন করে নাই।
- প্রাথমিক আবেদন করেছে তবে কলেজে জমা দেয় নাই।
- রিলেজে সর্বচ্চো ৫টি কলেজে আবেদন করতে পারবেন। ৫টির কম না আবার ৫টির বেশিও না।
আবেদনের পূর্বে যেসকল বিষয় জানা জরুরীঃ
- রিলিজ স্লিপের আবেদন অনলাইনে করতে হবে।
- বাংলাদেশের যেকোন জেলার, যেকোন সর্বোচ্চ পাঁচটি কলেজে নির্বাচন করা যাবে ।
- আবেদনকারীরা সরকারী ও বে-সরকারী উভয় কলেজ নির্বাচন করতে পারবেন ।
রিলিজ স্লিপ নিয়ে সাধারন প্রশ্ন ও উত্তর
১। রিলিজ স্লিপের মাধ্যমে কি পূর্বের কলেজে পূনরায় আবেদন করতে পারব ?
উত্তরঃ হ্যাঁ আবেদন করা যাবে। আপনি পূর্বের কলেজ সহ মোট পাচটি কলেজে নতুন করে বিষয় নির্বাচন করে আবেদন করতে পারবেন ।
২। রিলিজ স্লিপ এ যে ৫ টি কলেজ আবেদন করবো ওই কলেজ গুলো তে প্রাথমিক আবেদন এর মত এপ্লিকেশনে ফর্ম টি জমা দিয়ে আসতে হবে?
উত্তরঃ না,জমা দিতে হবে না।
৩। আবেদন করতে কি আবেদন ফি লাগবে?
উত্তরঃ কোন আবেদন ফি লাগবে না। শুধু কম্পিউটার খরচ লাগবে। যদি আপনি নিজে করেন তাহলে আর কোন ফি দিতে হবে না।
৪। রিলিজ স্লিপের আবেদন ফরম সংগ্রহ করার উপায় কি ?
উত্তরঃ কলেজ কতৃক রিলিজ স্লিপের আবেদন ফরম দেওয়া হয় না । জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকে সংগ্রহ করতে হবে ।
৫। কোন পাচটি কলেজ নির্বাচন করতে হবে?
উত্তরঃ আপনার পছন্দ অনুযায়ী বাংলাদেশের যে কোন প্রান্তের সর্বোচ্চ পাচটি কলেজ নির্বাচন করতে পারবেন ।
৬। রিলিজ স্লিপের ফলাফল কখন প্রকাশিত হয়?
উত্তরঃ অনলাইনে আবেদন শেষ হওয়ার ৫-৭ দিনের মধ্যেই রিলিজ স্লিপের ফলাফল প্রকাশিত হয় ।
৭। রিলিজ স্লিপের মাধ্যমে আবেদন করলে চান্স পাওয়ার নিশ্চয়তা কতটুকু?
উত্তরঃ জেলা শহরের কলেজগুলোতে শূন্য আসন সংখ্যা খুবই কম অপর দিকে উপজেলা পর্যায়ের কলেজগুলো অনেক বেশি আসন খালি থাকে তাই আবেদন করার সময় এই বিষয়টি গুরুত্ব দিলে ভর্তির নিশ্চয়তা অনেকগুন বৃদ্ধি পায় ।
৮। রিলিজ স্লিপ পূরণ করার জন্য কি কি লাগবে ?
উত্তরঃ রোল নম্বর ও পিন নম্বর দিয়েই অনলাইনে আবেদন করা যাবে।
৯। কোন কলেজে কোন বিষয়ে কতগুলো সিট আসন খালি আছে, তা কিভাবে জানবো?
উত্তরঃ অনলাইনে রিলিজ স্লিপ ফরম পূরণ করার সময় কলেজের পাশে কয়টা করে আসন খালি আছে, তা দেখা যাবে ।
১০। ২য় মেরিট লিস্ট-এ যে সাবজেক্ট আসবে / এসেছে, সেটাতে ভর্তি হবো না, রিলিজ স্লিপ নিতে পারবো?
উত্তরঃ হ্যাঁ, পারবেন । তবে ভর্তি হয়ে গেলে আর রিলিজ স্লিপে আবেদন করতে পারবেন না।
১১। রিলিজ স্লিপের মাধ্যমে যে বিষয় পাবো তা কি পরিবর্তন করা যাবে ?
উত্তরঃ না, রিলিজ স্লিপে যে বিষয় পাবেন সেই বিষয়েই আপনাকে ভর্তি হতে হবে ।
১২। যদি রিলিজ স্লিপে আবেদন করার পর যদি কোন কলেজে ভর্তি সুযোগ না পাই তাহলে কি করব?
উত্তরঃ ১ম রিলিজ স্লিপে ভর্তি হতে না পারলে ২য় রিলিজ স্লিপ প্রকাশ হবে। এটাই শেষ সুযোগ।
