
মাসি পিসি গল্পের mcq প্রশ্নের উত্তর পড়তে নিচে সম্পূর্ণ পোস্ট পড়ে নাও। প্রিয় শিক্ষার্থীরা তোমাদের এইচএসসি পরীক্ষা খুবই নিকটে তাই সর্বচ্চ প্রস্তুতি নিতে মাসি পিসি গল্পের এমসিকিউ পড়ে নাও। masi pisi mcq এইচএসসি পরীক্ষার্থীদের জন্য বেশি গুরুত্বপূর্ণ কারণ প্রতিবছর এখান থেকে প্রশ্ন আসে।
মাসি পিসি গল্পের মূলভাব
স্বামীর নির্মম নির্যাতনের শিকার পিতৃমাতৃহীন এক তরুণীর করুণ জীবনকাহিনী নিয়ে রচিত হয়েছে “মাসি-পিসি” গল্প। আহাদি নামক ওই তরুণীর মাসি ও পিসি দুজনই বিধবা ও নিঃস্ব। তারা তাদের অস্তিত্বরক্ষার পাশাপাশি বিরূপ বিশ্ব থেকে অহোদিকে রক্ষার জন্য যে বুদ্ধিদীপ্ত ও সাহাসী সংগ্রাম পরিচালনা করে সেটাই গল্পটিকে তাৎপর্যপূর্ণ করে তুলেছে।
অত্যাচারী স্বামী এবং লালসা-উন্মত্ত জোতদার, দারোগা ও গুন্ডা-বদমাশদের আক্রমণ থেকে আহাদিকে নিরাপদ রাখার ক্ষেত্রে অসহায় দুই বিধবার দায়িত্বশীল ও মানবিক জীবনযুদ্ধ খুবই প্রশংসনীয়। দুর্ভিক্ষের মর্মস্পর্শী স্মৃতি, জীবিকা নির্বাহের কঠিন সংগ্রাম, নারী হয়ে নৌকাচালনা ও সবজির ব্যবসায় পরিচালনা প্রভৃতি এ গল্পের বৈচিত্র্যময় দিক।
মাসি পিসি গল্পের mcq প্রশ্নের উত্তর
৭. মানিক বন্দ্যোপাধ্যায়ের রচিত ছোটগল্পের সংখ্যা কত?
ক. প্রায় দেড়শ
খ. প্রায় দুশ
গ. প্রায় তিনশ
ঘ. প্রায় চারশ
সঠিক উত্তর : গ. প্রায় তিনশ
৮. মানিক বন্দ্যোপাধ্যায়ের আসল নাম কী?
ক. প্রভাতকুমার বন্দ্যোপাধ্যায়
খ. প্রবোধকুমার বন্দ্যোপাধ্যায়
গ. তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
ঘ. বিভুতিভূষণ বন্দ্যোপাধ্যায়
সঠিক উত্তর : খ. প্রবোধকুমার বন্দ্যোপাধ্যায়
৯. ‘ব্যঞ্জন’ শব্দের অর্থ’ কী?
ক. বর্ণ
খ. সাদা ভাত
গ. রান্না করা তরকারি
ঘ. একত্রিত হওয়া
সঠিক উত্তর : গ. রান্না করা তরকারি
১০. ‘মাসি-পিসি ফিরছে কৈলেস’-কে বলল?
ক. ছেলেটি
খ. বুড়ো লোকটি
গ. যুবকটি
ঘ. মেয়েটি
সঠিক উত্তর : খ. বুড়ো লোকটি
১১. মাসি হাতে নিয়ে আসে কি?
ক. বঁটি
খ. কাটারি
গ. ছুরি
ঘ. রামদা
সঠিক উত্তর : ক. বঁটি
১২. মাসি-পিসি শেষবেলা আহ্লাদিকে নিয়ে কোথা থেকে ফিরছিল?
ক. কাছারি বাড়ি থেকে
খ. হাট থেকে
গ. শহরের বাজার থেকে
ঘ. জগুর বাড়ি থেকে
সঠিক উত্তর : খ. হাট থেকে
১৩. কে সহজেই কান পেতে কৈলেশের সব কথা শোনে?
ক. মাসি
খ. পিসি
গ. আহ্লাদি
ঘ. বুড়ো লোকটি
সঠিক উত্তর : গ. আহ্লাদি
১৪. কৈলেশের সঙ্গে জগুর মূলত কোথায় কথা হয়েছিল?
ক. চায়ের দোকানে
খ. সালতির মধ্যে
গ. শুঁড়িখানায়
ঘ. শহরের বাজারে
সঠিক উত্তর : গ. শুঁড়িখানায়
১৫. বাইরে থেকে কার হাঁক আসে?
ক. গোকুলের
খ. কানাই চৌকিদারের
গ. সরকার বাবুর
ঘ. পেয়াদার
সঠিক উত্তর : খ. কানাই চৌকিদারের
১৬. কানাইয়ের সাথে গোকুলের কতজন পেয়াদা এসেছে?
ক. তিনজন
খ. চারজন
গ. একজন
ঘ. দুজন
সঠিক উত্তর : ক. তিনজন
১৭. শুঁড়িখানায় পড়ে থাকে বারো মাস- কে?
ক. কৈলেশ
খ. জগু
গ. বড় বাবু
ঘ. দারোগা বাবু
সঠিক উত্তর : খ. জগু
১৮. জগু আহ্লাদিকে কী পোড়া ছেঁকা দিয়েছিল?
ক. হাঁড়ি পোড়া
খ. চটি পোড়া
গ. লাঠি পোড়া
ঘ. কলকে পোড়া
সঠিক উত্তর : ঘ. কলকে পোড়া
১৯. ‘মাসি ও পিসি’ গল্পে যে সমাজব্যবস্থার প্রাধান্য লক্ষণীয়-
ক. নারীশাসিত
খ. মাতৃতান্ত্রিক
গ. সাম্যবাদী সমাজ
ঘ. পুরুষতান্ত্রিক
সঠিক উত্তর : ঘ. পুরুষতান্ত্রিক
২০. আহ্লাদির মাসির নাম কি?
ক. বিপুলা
খ. রাধিকা
গ. পদী
ঘ. সবিতা
সঠিক উত্তর : গ. পদী
২১. পাঁশুটি শব্দের অর্থ কি?
ক. ছাইবর্ণ বিশিষ্ট
খ. ম্স্নান
গ. ধূসর
ঘ. তামাটে
সঠিক উত্তর : ক. ছাইবর্ণ বিশিষ্ট
২২. আহ্লাদি কিসের জন্য স্বামীর কাছে যেতে চায় না বলে মাসি কৈলেশকে জানায়?
ক. খুন
খ. গুম
গ. নির্যাতন
ঘ. গর্ভপাত
সঠিক উত্তর : ক. খুন
২৩. পুলটি কিসের তৈরি ছিল?
ক. কাঠ
খ. কংক্রিট
গ. লোহা
ঘ. ইস্পাত
সঠিক উত্তর : খ. কংক্রিট
২৪. সালতি থেকে কি তোলা হচ্ছে?
ক. খড়
খ. বাঁশ
গ. ঘাস
ঘ. কাঠ
সঠিক উত্তর : ক. খড়
২৫. কী আহ্লাদির বাবা কোনোমতে ঠেকিয়ে দিল-
ক. দুর্ভিক্ষ
খ. কলেরা
গ. মহামারি
ঘ. ডায়রিয়া
সঠিক উত্তর : ক. দুর্ভিক্ষ
২৬. তরকারি বিক্রির আগে মাসি-পিসিরা নিচের কোন কাজটি করত–
ক. পিঠা বিক্রি
খ. কাঁথা বিক্রি
গ. ডালের বড়ি বিক্রি
ঘ. হোগলা বিক্রি
সঠিক উত্তর : গ. ডালের বড়ি বিক্রি
Google News: Amar Sikkha
মাসি পিসি গল্পের জ্ঞানমূলক প্রশ্নের উত্তর
প্রশ্ন-১. মানিক বন্দ্যোপাধ্যায় কত তারিখে জন্মগ্রহণ করেন?
উত্তর: মানিক বন্দ্যোপাধ্যায় ১৯০৮ সালের ১৯ মে জন্মগ্রহণ করেন।
প্রশ্ন-২. মানিক বন্দ্যোপাধ্যায় রচিত প্রথম গল্পের নাম কী?
উত্তর: মানিক বন্দ্যোপাধ্যায় রচিত প্রথম গল্পের নাম ‘অতসীমামী’।
প্রশ্ন-৩. ‘মাসি-পিসি’ গল্প কোন পত্রিকায় প্রথম প্রকাশিত হয়?
উত্তর: ‘মাসি-পিসি’ গল্পটি কলকাতার ‘পূর্বাশা’ পত্রিকায় প্রথম প্রকাশিত হয়।
প্রশ্ন-৪. ‘মাসি-পিসি’ গল্পের রচয়িতা কে?
উত্তর: ‘মাসি-পিসি’ গল্পের রচয়িতা মানিক বন্দ্যোপাধ্যায়।
প্রশ্ন-৫. কার মাথায় কদমছাঁটা রুক্ষ চুল?
উত্তর: কৈলাশের মাথায় কদমছাঁটা রুক্ষ চুল।
প্রশ্ন-৬. মাসি-পিসি শহরের বাজারে কী বিক্রি করত?
উত্তর: মাসি-পিসি শহরের বাজারে শাকসবজি, ফলমূল বিক্রি করত।
প্রশ্ন-৭. সালতি কী?
উত্তর: সালতি হলো শালকাঠ বা তালকাঠের সরু ডোঙা।
প্রশ্ন-৮. আহ্লাদির স্বামীর নাম কী?
উত্তর: আহ্লাদির স্বামীর নাম জগু।
প্রশ্ন-৯. কে আহ্লাদিকে শ্বশুরবাড়িতে পাঠানোর কথা বলেছে?
উত্তর: কৈলাশ আহ্লাদিকে শ্বশুরবাড়িতে পাঠানোর কথা বলেছে।
প্রশ্ন-১০. ‘এবার সে মামলা করবে বৌ নেবার জন্যে’-কে মামলা করবে
উত্তর: বৌ নেবার জন্যে জগু মামলা করবে।
প্রশ্ন-১১. মাসি-পিসি জামাইকে আপ্যায়ন করার জন্য কী বিক্রি করেছিল?
উত্তর: মাসি-পিসি জামাইকে আপ্যায়ন করার জন্যে ছাগল বিক্রি করেছিল।
প্রশ্ন-১২. আহ্লাদির বাবা, মা, ভাই কোন রোগে মারা যায়?
উত্তর: আহ্লাদির বাবা, মা, ভাই কলেরায় মারা যায়।
প্রশ্ন-১৩. আহ্লাদির জমি-জমার অধিকাংশ কার দখলে গেছে?
উত্তর: আহ্লাদির জমি-জমার অধিকাংশ গোকুলের দখলে গেছে।
প্রশ্ন-১৪. ‘মাসি-পিসি’ গল্পে বর্ণিত ঈষৎ তন্দ্রার ঘোরে শিউরে ওঠে কে?
উত্তর: ‘মাসি-পিসি’ গল্পে বর্ণিত ঈষৎ তন্দ্রার ঘোরে শিউরে ওঠে আহ্লাদি।
প্রশ্ন-১৫. ‘ছেলের মুখ দেখে পাষাণ নরম হয়’-উক্তিটি কার?
উত্তর: ‘ছেলের মুখ দেখলে পাষাণ নরম হয়’-উক্তিটি পিসির।
প্রশ্ন-১৬. কী উপলক্ষে মাসি-পিসি উপোস ছিল?
উত্তর: শুক্লপক্ষের একাদশী উপলক্ষে মাসি-পিসি উপোস ছিল।
প্রশ্ন-১৭. কানাইয়ের সঙ্গে গোকুলের কতজন পেয়াদা এসেছে?
উত্তর: কানাইয়ের সঙ্গে গোকুলের তিনজন পেয়াদা এসেছে।
প্রশ্ন-১৮. পাতার ফাঁকে কার মাথায় জ্যোৎস্না পড়েছে?
উত্তর: পাতার ফাঁকে বৈদ্যের মাথায় জ্যোৎস্নার আলো পড়েছে।
প্রশ্ন-১৯. ‘বঁটির এক কোপে গলা ফাঁক করে দেব’-কথাটি কে বলেছিল?
উত্তর: ‘বঁটির এক কোপে গলা ফাঁক করে দেব’-কথাটি মাসি বলেছিল।
প্রশ্ন-২০. কানাই চৌকিদার মাসি-পিসিকে কোথায় যেতে হুকুম করে?
উত্তর: কানাই চৌকিদার মাসি-পিসিকে কাছারিবাড়িতে যেতে হুকুম করে।
মাসি পিসি গল্পের সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর
প্রশ্ন-২১. মাসি-পিসি প্রতিবেশীদের হাঁকডাক শুরু করেছিল কেন?
উত্তর: কানাইদের ভড়কে দেওয়ার জন্যে মাসি-পিসি প্রতিবেশীদের হাঁকডাক শুরু করেছিল।
প্রশ্ন-২২. যুদ্ধের প্রস্তুতিস্বরূপ মাসি-পিসি কী চুবিয়ে রাখে?
উত্তর: যুদ্ধের প্রস্তুতিস্বরূপ মাসি-পিসি কাঁথা-কম্বল জলে চুবিয়ে রাখে।
প্রশ্ন-২৩. ‘লগি’ কী?
উত্তর: ‘লগি’ হলো নৌকা চালানোর জন্য ব্যবহৃত বাঁশের দণ্ড।
প্রশ্ন-২৪. ‘সোমত্ত’ শব্দের অর্থ কী?
উত্তর: ‘সোমত্ত’ শব্দের অর্থ যৌবনপ্রাপ্ত।
প্রশ্ন-২৫. ‘পাঁশুটে’ শব্দের অর্থ কী?
উত্তর: ‘পাঁশুটে’ শব্দের অর্থ ফ্যাকাশে।
প্রশ্ন-২৬. ‘ব্যঞ্জন’ অর্থ কী?
উত্তর: ‘ব্যঞ্জন’ অর্থ রান্না করা তরকারি
প্রশ্ন-২৭. ‘রসুই চালা’ শব্দের অর্থ কী?
উত্তর: ‘রসুই চালা’ শব্দের অর্থ রান্নাঘর
প্রশ্ন-২৮. ‘মানিক রচনাবলি’ কোন প্রকাশনী থেকে প্রকাশিত হয়েছে?
উত্তর: মানিক রচনাবলি ‘ঐতিহ্য’ প্রকাশনী থেকে প্রকাশিত হয়েছে।

[…] মাসি পিসি গল্পের mcq প্রশ্নের উত্তর (বাং… […]
Ami ank ta upkar paici l
thanks, read more..