৫০+ বিখ্যাত মনীষীদের উক্তি ও বাণী

কথায় আছে মনীষীদের আশেপাশে থাকলে জ্ঞান অর্জন করা যায়। আজকে আমরা সেসব কিছু বিখ্যাত মনীষীদের উক্তি আপনাদের সাথে শেয়ার করব। প্রথমে আমরা মনীষী কাদের বলে সেটা জেনে নেই, মনীষী বলতে এমন ব্যক্তিদের বোঝায় যাঁরা অনেক জ্ঞান, দূরদর্শিতা এবং মহৎ গুণের অধিকারী।

সহজ কথায়, মনীষী হলেন সেইসব অসাধারণ ব্যক্তি যাঁদের তীক্ষ্ণ বুদ্ধি, গভীর প্রজ্ঞা এবং মহৎ অবদান তাঁদের যুগকে ছাড়িয়ে যায় এবং যা মানবজাতির জন্য অনুপ্রেরণা হিসেবে কাজ করে। তো আজকে আমরা তাদের ৫০ টির অধিক বাণী আপনাদের সাথে নিচে শেয়ার করেছি দেখুন-

৫০টি বিখ্যাত মনীষীদের উক্তি 

“যৌবন যার সৎ, সুন্দর ও কর্মময় তার বৃদ্ধ বয়সকে স্বর্ণযুগ বলা হয়।” — জর্জ গ্রসভিল

“আমি চলে গেলে যদি কেউ না কাঁদে তবে আমার অস্তিত্বের কোন মূল্য নেই।” — সুইফট

“বন্ধুর সাথে এমন ব্যবহার কর যেন বিচারকের শরণাপন্ন হতে না হয়।” — প্লেটো

“অসৎ ব্যক্তি সৎ ব্যক্তির কাজের মধ্যে কোন মহৎ উদ্দেশ্য খুঁজে পায় না।” — জন বেকার

“সব দুঃখের মূল এই দুনিয়ার প্রতি অত্যাধিক আকর্ষণ।” — হযরত আলী (রাঃ)

“আগুন দিয়ে যেমন লোহা চেনা যায় তেমনি মেধা দিয়ে মানুষ চেনা যায়।” — জন এ শেড

“পরিপূর্ণ তৃপ্তি নিয়ে কুঁড়ে ঘরে থাকাও ভালো, অতৃপ্তি নিয়ে বিরাট অট্টালিকায় থাকার কোন সার্থকতা নেই।” — উলিয়ামস হেডস

“প্রেমের আনন্দ থাকে স্বল্পক্ষণ কিন্তু বেদনা থাকে সারাটি জীবন।” — রবীন্দ্রনাথ ঠাকুর

“সেই সত্যিকারের মানুষ যে অন্যের দোষত্রুটি নিজেকে দিয়ে বিবেচনা করতে পারে।” — লর্ড হ্যলি ফক্স

“সবার সাথে যে তাল মিলিয়ে কথা বলে সে ব্যক্তিত্বহীন।” — মার্ক টোয়েন

“পুরুষের লক্ষ্য রাখা উচিত যত দিন বেশী তারা অবিবাহিত জীবনযাত্রা করতে পারে।” — জর্জ বার্নাডস

“যে সহজ সরল জীবনযাপন করে সুখ তার জন্য অত্যন্ত সুলভ্য।” — আলেকজান্ডার

“বন্ধু হচ্ছে দুটি হৃদয়ের একটি অভিন্ন মন।” — সক্রেটিস

“সময় বেশি লাগলেও ধৈর্য সহকারে কাজ কর, তাহলেই প্রতিষ্ঠা পাবে।” — ডব্লিউ এস ল্যান্ডের

“একজন অলস মানুষ স্বভাবতই খারাপ মানুষ।” — এস টি কোলরিজ

“আমি স্বপ্ন দেখেছিলাম, সেই স্বপ্নে আস্থা ছিল। আর আমি কাজটা ভালোবাসতাম। ফেসবুক বিফল হলেও আমার ভালোবাসাটা থাকত। জীবনে একটা স্বপ্ন থাকতে হয়, সেই স্বপ্নকে ভালোও বাসতে হয়।” — মার্ক জুকারবার্গ

“যে পরিশ্রমী সে অন্যের সহানুভূতির প্রত্যাশী নয়।” — এডমণ্ড বার্ক

“পৃথিবীতে সবাই জিনিয়াস; কিন্তু আপনি যদি ১ টি মাছকে তার গাছ বেয়ে উঠার সামর্থ্যের উপর বিচার করেন তাহলে সে সারা জীবন নিজেকে শুধু অপদার্থই ভেবে যাবে।” — আইনস্টাইন

“আমি ব্যর্থতা কে মেনে নিতে পারি কিন্তু আমি চেষ্টা না করাকে মেনে নিতে পারিনা।” — মাইকেল জর্ডান

“প্রত্যেককে বিশ্বাস করা বিপদজনক; কিন্তু কাউকে বিশ্বাস না করা আরো বেশী বিপদজনক।” — আব্রাহাম লিংকন

“যারা আমাকে সাহায্য করতে মানা করে দিয়েছিল আমি তাদের প্রতি কৃতজ্ঞ। কারন তাদের ‘না’ এর জন্যই আজ আমি নিজের কাজ নিজে করতে শিখেছি।” — আইনস্টাইন

“যারা বলে অসম্ভব, অসম্ভব তাদের দুয়ারেই বেশি হানা দেয়।” — জন সার্কল

“আমরা ভাবি দেশে যত ছেলে পাশ হচ্ছে তত শিক্ষার বিস্তার হচ্ছে। পাশ করা আর শিক্ষিত হওয়া এক বস্তু নয়, এ সত্য স্বীকার করতে আমরা কুন্ঠিত হই।” — প্রমথ চৌধুরী

“সাহস নিয়ে বেঁচে থাকো না হয় মরে যাও।” — মেরিডিথ

“সৎ লোক সাতবার বিপদে পড়লে আবার উঠে কিন্তু অসৎ লোক বিপদে পড়লে একবারে নৃপাত হয়।” — হযরত সোলায়মান (আঃ)

“যদি তুমি কখনো অপমানিত বোধ কর তবে অপরকে সেটা বুঝতে দেবে না।” — জন বেকার

“যে মন খুলে হাসতে পারে না, সেই পৃথিবীতে সবচেয়ে অসুখী।” — জন লিলি

“ভালোবাসার জন্য যার পতন হয় সে বিধাতার কাছে আকাশের তারার মত উজ্জ্বল।” — জনসন

“যে সব দৃশ্য আমরা খুব মন লাগিয়ে দেখতে চাই সে সব দৃশ্য কখনো ভালভাবে দেখতে পারি না সেই সব দৃশ্য অতি দ্রুত চোখের সামনে দিয়ে চলে যায়।” — রবার্ট ফ্রস্ট

“ভাগ্য বলে কিছুই নেই, প্রত্যেকের চেষ্টা ও যত্নের উপর তা গড়ে উঠে।” — স্কট

“বিদ্ধানের কলমের কালি শহীদের রক্তের চেয়েও পবিত্র।” — আল হাদিস

বিখ্যাত মনীষীদের বাণী 

“ভালো জেনেও না মানার চেয়ে, না জানা ভালো।” — টেনিসন

“কখনো কোন বন্ধুকে আঘাত করো না, এমনকি ঠাট্টা করেও না।” — সিসেরো

“স্বাধীনতা অর্জনের চেয়ে স্বাধীনতা রক্ষা করা কঠিন।” — বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান

“আমার দোষ তুমি আমাকেই বল।” — ইমাম গাজ্জালী

“মানুষের মন যেদিনই ক্লান্ত হয় সেদিনই তার মৃত্যু হয়।” — রেদোয়ান মাসুদ

“একজন বিশ্বস্ত বন্ধু দশ হাজার আত্মীয়ের সমান।” — ইউরিপিদিস

“মনুষ্যত্বের শিক্ষাটাই চরম শিক্ষা আর সমস্ত টাই তার অধীন।” — রবীন্দ্রনাথ ঠাকুর

“কারো অতীত জেনো না, বর্তমানকে জানো এবং সে জানাই যথার্থ।” — এডিসন

“ভাগ্য সবার দুয়ারে আসার জন্যই অপেক্ষা করে, কিন্তু উপযাচক হয়ে আসে না, ডেকে আনতে হয়।” — ইলা অলড্রিচ

“ধনপিশাচদের মুখাপেক্ষী না হওয়ার জন্য জ্ঞানীরা ধন সঞ্চয় করে।” — এরিস্টটল

“যে কখনো ভুল করেনি, সে কখনো নতুন কিছু জানার চেষ্টা করেনি।” — আলবার্ট আইনস্টাইন

“জ্ঞানীলোকের কানটা বড় আর জিভটা ছোট হয়।” — চীনা প্রবাদ

“প্রকৃত প্রেমিক হলেই ভালোবাসা পাওয়া যাবে না, ভালোবাসা পেতে হলে আপনাকে হতে হবে প্রকৃত অভিনেতাও।” — রেদোয়ান মাসুদ

“যারা আমাকে সাহায্য করতে মানা করে দিয়েছিল আমি তাদের প্রতি কৃতজ্ঞ, কারণ তাদের ‘না’ এর জন্যই আজ আমি নিজের কাজ নিজে করতে শিখেছি।” — আইনস্টাইন

“বিয়ে একটি জুয়া খেলা – পুরুষ বাজি রাখে স্বাধীনতা আর নারী বাজি রাখে সুখ।” — মাদ সোয়াজেন

“দেশপ্রেমিকের রক্তই স্বাধীনতা বৃক্ষের বীজ স্বরূপ।” — টমাস ক্যাম্পবেল

“যে নিজেকে অক্ষম ভাবে, তাকে কেউ সাহায্য করতে পারে না।” — জন এন্ডারসন

“বিদ্বানের কলমের কালি শহীদের রক্তের চেয়েও দামি।” — আল হাদিস

“মাত্র দুটি পন্থায় সফল হওয়া যায়! একটি হচ্ছে সঠিক লক্ষ্য নির্ধারণ করা, ঠিক যা তুমি করতে চাও। আর দ্বিতীয়টি হচ্ছে, সেই লক্ষ্যে কাজ করে যাওয়া।” — মারিও কুওমো

“জানা সত্ত্বেও মেনে না চলার চেয়ে না জানাই ভালো।” — টেনিসন

“কেউ সম্পূর্ণ আপনার মতো হবে না একইভাবে আপনিও কারো মতো হবেন না, দুজনের মধ্যে কিছুটা পার্থক্য থাকবেই আর এই পার্থক্যটুকুই হলো ধৈর্য।” — রেদোয়ান মাসুদ

“যদি কোনো নারীর ফাঁসি হয়, ফাঁসিতে যাওয়ার আগেও সে তার প্রসাধন ঠিক করার জন্য সময় চাইবে।” — চেমফোর্ড

“কাল আমার পরীক্ষা। কিন্তু এটা আমার কাছে বিশেষ কোন ব্যাপারই না, কারণ শুধুমাত্র পরীক্ষার খাতার কয়েকটা পাতাই আমার ভবিষ্যৎ নির্ধারণ করতে পারে না।” — টমাস আলভা এডিসন

“যে নিজের মর্যাদা বোঝে না অন্যেও তার মর্যাদা দেয় না!” — হযরত আলী (রাঃ)

“কোনকালে একা হয়নিকো জয়ী, পুরুষের তরবারী; প্রেরণা দিয়েছে, শক্তি দিয়াছে, বিজয়ালক্ষী নারী।” — কাজী নজরুল ইসলাম

প্রিয় পাঠক এই ছিলো আমাদের আজকের বিখ্যাত মনীষীদের উক্তি সমূহ আশাকরব আপনাদের পছন্দ হয়েছে। আমাদের সাথে যুক্ত থাকতে টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়ে যান। এছাড়াও আমাদের ইউটিউব চ্যানেল ফলো করতে পারেন, ধন্যবাদ।

আরও পড়ুন  প্রিয় কাঠ গোলাপ নিয়ে ক্যাপশন ও সুন্দর স্ট্যাটাস 2026

We will be happy to hear your thoughts

Leave a reply

Amar Sikkha
Logo