
ভালো ছাত্ররা কিভাবে পড়ার রুটিন বানায় তাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। ভালো ছাত্র সবসময় নিজের তৈরি করা রুটিন অনুযায়ী কাজ করে। রুটিন মেনে চললে প্রতিটি কাজ সময়মতো শেষ করা যায় এবং অতিরিক্ত সময়ও পাওয়া যায়, যা অন্য কাজে ব্যবহার করা সম্ভব। তাহলে চলুন দ্রুত দেখে নেই পড়ার রুটিন তৈরি করার নিয়ম ও ভালো ছাত্রদের পড়ার রুটিন।
পড়ার রুটিন বানানোর নিয়ম
পড়াশোনায় ভালো ফলাফল অর্জন করতে চাইলে এবং পরীক্ষার আগে যেসব শিক্ষার্থী একটানা পড়াশোনা করতে চায়, তাদের জন্য সঠিক রুটিন অনুসরণ করা খুবই গুরুত্বপূর্ণ।
সকাল বেলা (৬:০০ – ৯:০০)
- প্রতিদিন সকাল ৬:০০ টায় উঠার অভ্যাস গড়ে তুলুন।
- উঠে এক কাপ চা বা কফি পান করে, ৬:৩০ এর মধ্যে পড়তে বসুন।
- ৬:৩০ থেকে ৮:৩০ পর্যন্ত একটানা পড়াশোনা করুন। প্রথমেই রাতে যা পড়েছেন, তা একবার রিভিশন দিন।
- এরপর, নতুন বিষয় পড়তে শুরু করুন।
- ৮:৩০ এ পড়া শেষ করে, ৯:০০ এর মধ্যে স্কুল বা কলেজের জন্য প্রস্তুত হয়ে নিন।
দুপুর বেলা (২:০০ – ৩:০০)
- স্কুল বা কলেজ ছুটি হলে ২:৩০ এর মধ্যে বাসায় ফিরুন।
- ২:৩০ থেকে ৩:০০ এর মধ্যে খাবার খেয়ে বাকি কাজগুলো সেরে নিন।
- ৩:০০ থেকে পড়তে বসুন।
বিকেল বেলা (৩:০০ – ৬:০০)
- ৩:০০ থেকে ৫:৩০ পর্যন্ত পড়াশোনা করুন।
- ৫:৩০ থেকে ২০ মিনিট বাইরে হাঁটাহাঁটি করুন।
- এই বিরতিটি আপনার মস্তিষ্ককে সতেজ করবে এবং পরবর্তী পড়ার জন্য মনোযোগ ধরে রাখতে সহায়তা করবে।
সন্ধ্যা বেলা (৬:০০ – ৯:৩০)
- ৬:১৫ থেকে ৯:০০ পর্যন্ত আবার পড়াশোনা করুন।
- ৯:৩০ এর মধ্যে রাতের খাবার খেয়ে নিন।
রাত বেলা (৯:৩০ – ১২:০০)
- ৯:৩০ থেকে রাত ১২:০০ পর্যন্ত পড়াশোনা করুন।
এই রুটিন অনুসরণ করলে পরীক্ষার প্রস্তুতি অনেক বেশি কার্যকর হবে। মনে রাখবেন, সফলতার জন্য নিয়মিত রুটিন মেনে চলা খুবই গুরুত্বপূর্ণ।
ভালো ছাত্রদের পড়ার রুটিন
পরীক্ষায় ভালো ফলাফল অর্জন করতে নিজের এই রুটিনটি অনুসরণ করো সাথে অল্প করে পরীক্ষা দিয়ে ভালো ফলাফল অর্জন করার কিছু টিপস আজকে তোমাদের সাথে শেয়ার করব। তাই পোস্টটি মনোযোগসহ সম্পূর্ন দেখে থাকো এবং গুরুত্বপূর্ণ অংশগুলোকে খাতায় নোট করে রাখো।
- সকাল ৬.০০ মিনিটে উঠতে হবে।
- তারপর ৬.০০ থেকে ৬.৩০ মিনিটের মধ্যে চা অথবা কফি খেয়ে পড়াশোনার জন্য রেডি হতে হবে।
- সকাল ৬.৩০ থেকে ৮.৩০ পর্যন্ত পড়াশোনা করতে হবে। (২ ঘন্টা)
- ৮:৩০ থেকে ৯:০০ টার মধ্যে স্কুল অথবা কলেজ ব্যাগ গুছিয়ে স্কুল অথবা কলেজে যেতে হবে।
- ২.০০ মিনিটে স্কুল অথবা কলেজ ছুটি হলে ২.৩০ এর মধ্যে বাসায় আসতে হবে।
- ৩.০০ থেকে ৫.৩০ পর্যন্ত পড়াশোনা করতে হবে। (২.৩০ মিনিট)
- ৫.৩৫ থেকে ৬.০০ পর্যন্ত বাইরে হাটাহাটি করতে হবে।
- ৬.১৫ থেকে ৯.০০ পর্যন্ত পড়াশোনা করতে হবে। (২.৪৫ মিনিট)
- ৯.০০ থেকে ৯.৩০ এর মধ্যে রাতের খাওয়াদাওয়া শেষ করতে হবে।
- ৯.৩০ থেকে আবার ১২.০০ পর্যন্ত পড়াশোনা করতে হবে।(২.৩০ মিনিট)
পরীক্ষায় ভালো রেজাল্ট করার জন্য টিপস
১. সঠিক পরিকল্পনা তৈরি করো: পড়ার রুটিনের সাথে একটি সাপ্তাহিক ও মাসিক পরিকল্পনা তৈরি করো। কোন বিষয় কতটুকু পড়তে হবে তা ঠিক করে নাও।
২. লক্ষ্য নির্ধারণ করো: প্রতিদিনের পড়ার লক্ষ্য ঠিক করে রাখো। যেমন, প্রতিদিন অন্তত ৩টি অধ্যায় শেষ করব বা ২০টি অংক সমাধান করব।
৩. সংক্ষিপ্ত নোট বানাও: পড়ার সময় গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোর ছোট ছোট নোট তৈরি করো। এগুলো রিভিশনের সময় কাজে দেবে।
৪. বিরতি নাও: প্রতি ১.৫ – ২ ঘন্টা পড়ার পর ১০-১৫ মিনিটের বিরতি নাও। এতে মনোযোগ ধরে রাখা সহজ হবে।
৫. আন্তরিক মনোযোগ ও মনোসংযোগ: মোবাইল, টিভি বা অন্য কোনো বাধা থেকে দূরে থেকে পড়াশোনায় মনোযোগ দাও।
৬. রিভিশন কর: প্রতিদিন যা পড়ছো তা রিভিশন করার জন্য নির্দিষ্ট সময় রাখো। রিভিশন ছাড়া পড়াশোনা অসম্পূর্ণ থেকে যাবে।
৭. অনুশীলনের অভ্যাস গড়ে তোলা: বিশেষ করে অংক, বিজ্ঞান ও ইংরেজি গ্রামার অনুশীলন করো নিয়মিত।
৮. পর্যাপ্ত ঘুম ও বিশ্রাম: প্রতিদিন অন্তত ৬-৭ ঘন্টা ঘুম নিশ্চিত করো। ভালো ঘুম মস্তিষ্ককে সতেজ রাখে।
৯. পজিটিভ মানসিকতা: নিজেকে সবসময় ইতিবাচক রাখো এবং আত্মবিশ্বাসী থেকো। “আমি পারব” – এই মনোভাব রাখলে সফলতা অবশ্যই আসবে।
