
জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার পর যারা বিভিন্ন সরকারি বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়ে যায় তারা ভর্তি বাতিলের জন্য আবেদন করতে চায়, কিন্তু বেশিরভাগ ছাত্র ছাত্রী জানে না কিভাবে ভর্তি বাতিল করতে হয়। আজকে আমরা জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি বাতিলের জন্য কিভাবে আবেদন করতে হবে, কী কী কাগজ লাগবে তা নিয়ে আলোচনা করব।
এখন থেকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি বাতিলের সকল তথ্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েব ওয়েবসাইটে পাওয়া যাবে। ভর্তি বাতিলের জন্য শিক্ষার্থীকে জাতীয় বিশ্ববিদ্যালয়ে আসার প্রয়োজন নাই। অনলাইনে ভর্তি বাতিল প্রক্রিয়া নিচে দেওয়া হলোঃ
অনার্স অনলাইনে ভর্তি বাতিলের জন্য আবেদন
অনলাইনে ভর্তি বাতিলের জন্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (nu.edu.bd) এর Services মেনু তে গিয়ে Student Login এ গিয়ে রেজিস্ট্রেশন করতে হবে।
রেজিস্ট্রেশন করা হয়ে গেলে ওই লিঙ্কে লগইন করতে হবে। লগইন করার পর বামদিকে Academic Services এ ক্লিক করলে Academic Services For Student এর তালিকা পাবেন। এই তালিকায় Admission Cancel তে ক্লিক করলে ছাড়পত্রের আবেদন ফরম পাবেন। জাতীয় বিশ্ববিদ্যালয় উক্ত আবেদন যাচাই করে অনুমোদন করলে ছাত্র/ছাত্রী রেজিস্ট্রেশন এর সময় প্রাপ্ত User Name ও Password দিয়ে প্রবেশ করে ভর্তি বাতিলের অনুমোদন চিঠি Dashboard এ পেয়ে যাবে।
>> লগইন এরপর আপনি স্ক্রিনে বাম দিকে Student Dashboard লেখা দেখতে পারবেন ওটাই ক্লিক করবেন
>> সেখান থেকে Academic Service এ ক্লিক করলে যে সকল সার্ভিস পাওয়া যাবে তা প্রদর্শিত হবে। আপনি ভর্তি বাতিল করবেন তাই আপনি Admission Cancel এ ক্লিক করবেন ।
>> Admission Cancel এ পাশে একটি File Attach অপশন প্রদর্শিত হবে। সেখানে নিচের সংযুক্তিগুলো দিতে হবে_
আবেদনের সাথে যে সংযুক্তিগুলো জমা দিতে হবেঃ
- কলেজ ফরওয়ারডিং (নিচে এটির উত্তর দেওয়া আছে)
- অনলাইন ভর্তির আবেদন
- রেজিস্ট্রেশন কার্ড।
এই ৩টি আপলোড করবেন। এগুলো Pdf বা Png তে কনর্ভাট করে আপলোড করতে হবে।
>> তারপর নিচে ১টি Reason বক্স দেখা যাবে। ওখান থেকে ১টি Reason পছন্দ করে । Submit করে দিবেন।
এরপর ১টি Pay Slip জেনারেট হবে। ঐটা ডাউনলোড করে প্রিন্ট আউট করে সোনালি ব্যাংকে টাকা জমাদিতে হবে।এবং ব্যাংকের সীল ও স্বাক্ষর সহ পে স্লিপটা যত্ন সহকারে রাখতে হবে। এরপর জাবি আপনার আবেদন যাচাই করে তা মঞ্জুর করবে।
অনলাইন করার পর পে স্লিপে নির্ধারিত ফি ব্যাংক ড্রাফট করতে। পরে ওই কপি কলেজে জমা দিতে হবে।
উল্লেখ্য, জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্নাতক (পাস) শ্রেণীর সকল ছাত্র/ছাত্রীদের মধ্যে যারা অনার্স ১ম বর্ষ ও অন্যান্য পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পেয়েছে তাদেরকে শিক্ষাবর্ষের ডিগ্রি (পাস) কোর্সের ভর্তি বাতিল করতে হবে।
আরও পড়ুনঃ ফলাফল পুনঃনিরিক্ষনের জন্য আবেদন
সাধারণ জিজ্ঞাসা
প্রশ্নঃ কিভাবে বুঝবো যে ভর্তি আবেদন বাতিল মঞ্জুর
করেছে ?
উত্তরঃ আপনার প্রদান কৃত নাম্বার মেসেজ আসবে এবং আপনাকে লগইন করে নজর রাখতে হপে কোনো চিঠি আসছে কি না। আবেদন গ্রহন হলে ১টি ফর্ম পাবেন।ওটা প্রিন্ট আউট করে কলেজে জমা দিবেন। আপনার ভর্তি অনলাইনের মাধ্যমে বাতিল হেয়ে গেলো।এখন আপনি আপনার কলেজ থেকে আপনার কগজ পত্র নিতে পারেন।কলেজের টাকা পরিশোধ করে।
প্রশ্নঃ ভর্তি বাতিল করতে কতটাকা লাগবে?
উত্তরঃ সরকারি হলে ৭০০ থেকে ১০০০ বেসরকারি হলে আপনার কলেজেই ভাল যানে ।
প্রশ্নঃ কলেজ ফরওয়াডিংটা কি?
উত্তরঃ আপনি ভর্তি বাতিল করতে চাইলে আপনার অধ্যক্ষর নিকটা ১টি দরখাস্ত লিখবেন। অধ্যক্ষ ঐটাতে স্বাক্ষর করিবেন এবং ঐটাতে সীল লাগিয়ে দিবেন। আর ওটাই হবে কলেজ ফরওয়ার্ডিং।
প্রশ্নঃ আমিতো ভর্তি বাতিল করছি কিন্তু এসব কিছু করিনি শুধু কলেজে টাকা দিছি_
উত্তরঃ উপরোক্ত কাজ গুলো কলেজ নিজ দ্বায়িত্বে করে দিছে।
প্রশ্নঃ ভর্তি বাতিল করতে কত দিন
লাগবে ?
উত্তরঃ ১ থেকে ৩ দিন।
