
প্রিয় শিক্ষার্থীরা তোমরা যারা ব্যষ্টিক অর্থনীতি অনার্স ১ম বর্ষের সাজেশন চাও এখান থেকে নিতে পার। আমরা প্রতিনিয়ত তোমাদের জন্য বিভিন্ন বিষয়ে সাজেশন সরবরাহ করেছি সেই থেকে ব্যষ্টিক অর্থনীতি অনার্স ১ম বর্ষ এর সাজেশন তোমাদের সাথে শেয়ার করলাম।
আশাকরছি তোমাদের উপকারে আসবে তাই, পোস্টটি তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করে তাদের জানিয়ে দাও আমাদের সুপার সাজেশন সম্পর্কে। নিচে থেকে ব্যষ্টিক অর্থনীতি সাজেশন নয়ে নাও।
ব্যষ্টিক অর্থনীতি অনার্স ১ম বর্ষ সাজেশন
ক বিভাগ নীচে দেওয়া হয়েছে ––
খ-বিভাগ: সংক্ষিপ্ত প্রশ্ন
১. অর্থনীতির সংজ্ঞা দাও।
২. ব্যষ্টিক অর্থনীতি বলতে কী বুঝায়?
৩. ব্যষ্টিক অর্থনীতির আওতা আলোচনা কর।
অথবা, ব্যষ্টিক অর্থনীতির পরিধি বা বিষয়বস্তু বর্ণনা কর।
৪. অর্থনীতি ইতিবাচক বিজ্ঞান না নীতিবাচক বিজ্ঞান? ব্যাখ্যা কর।
৫. সম্পদের বৈশিষ্ট্যগুলো আলোচনা কর।
অথবা, সম্পদ কী? সম্পদের বৈশিষ্টসমূহ কী?
৬. দাম ও প্রান্তিক উপযোগের মধ্যে সম্পর্ক নির্ণয় কর।
অথবা, প্রান্তিক উপযোগ ও দামের মধ্যে সম্পর্ক লেখ।
৭. নিরপেক্ষ রেখা কাকে বলে?
৮. বাজেট রেখা ও নিরপেক্ষ রেখার পার্থক্যগুলো লেখ।
৯. আয় প্রভাব বলতে কী বুঝ?
১০. দাম প্রভাব ও আয় প্রভাবের মধ্যে পার্থক্য নির্দেশ কর।
১১. চাহিদা অপেক্ষক কাকে বলে?
১২. চাহিদা রেখা ডানদিকে নি¤œগামী হয় কেন?
১৩. চাহিদার দাম/ মূল্য স্থিতিস্থাপকতা বলতে কী বুঝায়?
অথবা, চাহিদার দাম স্থিতিস্থাপকতা কী?
১৪. চাহিদার মূল্য স্থিতিস্থাপকতা ও আয় স্থিতিস্থাপকতার পার্থক্য দেখাও।
১৫. স্থিতিস্থাপক চাহিদা ও অস্থিতিস্থাপক চাহিদার মধ্যে পার্থক্য নির্ণয় কর।
১৬. যোগান রেখা কাকে বলে?
১৭. যোগানসূচি ও যোগান রেখার মধ্যে পার্থক্য নির্ণয় কর।
১৮. যোগান ও মজুতের মধ্যে পার্থক্য লেখ।
অথবা, যোগান ও মজুতের মধ্যে পার্থক্য দেখাও।
১৯. যোগান রেখা বাম থেকে ডানদিকে ঊর্ধ্বগামী হয় কেন?
২০. বাজার ভারসাম্য বলতে কী বুঝায়?
২১. উৎপাদন অপেক্ষক বলতে কী বুঝ?
২২. ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধিটি কি কেবল কৃষিক্ষেত্রে প্রযোজ্য?
২৩. সমউৎপাদন রেখা ও নিরপেক্ষ রেখার মধ্যে পার্থক্য দেখাও।
অথবা, নিরপেক্ষ রেখা ও সমউৎপাদন রেখার মধ্যে পার্থক্য নির্ণয় কর।
২৪. প্রান্তিক উৎপাদন বলতে কী বুঝ?
২৫. স্থির ব্যয় ও পরিবর্তনশীল ব্যয় বলতে কী বুঝ?
২৬. স্বল্পকালীন খরচ ও দীর্ঘকালীন খরচের মধ্যে পার্থক্য দেখাও।
২৭. দীর্ঘকালীন গড় ব্যয় রেখাকে ‘এনভেলাপ’ রেখা বলা হয় কেন?
২৮. অভ্যন্তরীণ ব্যয় সংকোচনের কারণসমূহ কী কী?
২৯. স্বাভাবিক মুনাফা কি গড় খরচের অন্তর্ভুক্ত?
৩০. একচেটিয়া বাজারের তুলনায় পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে পণ্যের উৎপাদন বেশি ও দাম কম হয় কেন?
গ-বিভাগ: রচনামূলক প্রশ্ন
১. অর্থনীতি পাঠের প্রয়োজনীয়তা আলোচনা কর।
২. সমালোচনাসহ অধ্যাপক এল. রবিন্সের প্রদত্ত অর্থনীতির সংজ্ঞাটি ব্যাখ্যা কর।
অথবা, অধ্যাপক এল. রবিন্স প্রদত্ত সংজ্ঞাটি আলোচনা কর।
৩. মিশ্র অর্থব্যবস্থার বৈশিষ্ট্যগুলো কী কী?
অথবা, মিশ্র অর্থনীতির বৈশিষ্ট্যসমূহ আলোচনা কর।
৪. বাজার অর্থনীতির সুবিধা ও অসুবিধাসমূহ আলোচনা কর।
৫. অর্থের কার্যাবলি আলোচনা কর।
৬. মোট উপযোগ ও প্রান্তিক উপযোগের মধ্যে পার্থক্য নির্ণয় কর।
৭. সমালোচনাসহ সমপ্রান্তিক উপযোগ বিধিটি আলোচনা কর।
৮. সম-প্রান্তিক উপযোগ বিধির সাহায্যে ভোক্তার ভারসাম্য অবস্থা নির্ণয় কর।
৯. নিরপেক্ষ রেখার বৈশিষ্ট্যগুলো উল্লেখ কর।
অথবা, নিরপেক্ষ রেখার বৈশিষ্ট্যসমূহ আলোচনা কর।
১০. বাজেট রেখার বৈশিষ্ট্যসমূহ লেখ। বাজেট রেখার স্থানান্তর ব্যাখ্যা কর।
অথবা, বাজেট রেখার বৈশিষ্ট্য কী কী?
১১. ভোক্তার উদ্বৃত্ত ধারণাটি ব্যাখ্যা কর। এ ধারণাটির তাত্ত্বিক ও ব্যবহারিক গুরুত্ব বিশ্লেষণ কর।
অথবা, ভোক্তার উদ্বৃত্ত কী? ভোক্তার উদ্বৃত্ত ধারণাটি রেখাচিত্রের সাহায্যে ব্যাখ্যা কর।
১২. চাহিদা বিধি চিত্রের সাহায্যে ব্যাখ্যা কর।
অথবা, চাহিদা বিধি কী? চাহিদা বিধির ব্যতিক্রমগুলো লেখ।
১৩. একটি কাল্পনিক চাহিদাসূচি থেকে চাহিদা রেখা অঙ্কন কর।
১৪. চাহিদাসূচি ও চাহিদা রেখার মধ্যে পার্থক্য নির্দেশ কর।
১৫. চাহিদা পরিবর্তনের কারণসমূহ ব্যাখ্যা কর।
অথবা, চাহিদা পরিবর্তনের নির্ধারকসমূহ আলোচনা কর।
১৬. একটি সরল চাহিদা রেখার নির্দিষ্ট কোনো বিন্দুতে দাম স্থিতিস্থাপকতা পরিমাপ কর।
১৭. যোগানের নির্ধারকগুলো বর্ণনা কর। যোগান রেখা ঊর্ধ্বগামী হয় কেন?
অথবা, যোগানের নির্ধারকসমূহ আলোচনা কর।
১৮. চিত্রসহ যোগান বিধিটি ব্যাখ্যা কর।
১৯. যোগানের হ্রাস-বৃদ্ধি চিত্রের সাহায্যে আলোচনা কর।
২০. চাহিদা ও যোগানের পারস্পরিক সম্পর্ক দ্বারা কীভাবে ভারসাম্য দাম ও পরিমাণ নির্ধারিত হয়?
২১. উৎপাদনের বিভিন্ন পর্যায়গুলো চিত্রের সাহায্যে ব্যাখ্যা কর।
২২. মোট উৎপাদন, গড় উৎপাদন ও প্রান্তিক উৎপাদনের মধ্যে সম্পর্ক দেখাও।
২৩. ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধি ব্যাখ্যা কর।
অথবা, ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধিটি সমালোচনাসহ ব্যাখ্যা কর।
২৪. সমউৎপাদন রেখার বৈশিষ্ট্যগুলো আলোচনা কর।
২৫. মোট ব্যয়, গড় ব্যয় ও প্রান্তিক ব্যয়ের মধ্যে সম্পর্ক দেখাও।
২৬. স্বল্পকালীন গড় ব্যয় রেখা ও দীর্ঘকালীন গড় ব্যয় রেখার মধ্যে পার্থক্য নির্ণয় কর।
২৭. বাজারের শ্রেণিবিভাগ বর্ণনা কর।
২৮. বাজার কাঠামোর নির্ধারকগুলো কী?
২৯. পূর্ণপ্রতিযোগিতায় ফার্মের স্বল্পকালীন ভারসাম্য ব্যাখ্যা কর।
অথবা, পূর্ণপ্রতিযোগিতামূলক বাজারের একটি ফার্মের স্বল্পকালীন ভারসাম্য ব্যাখ্যা কর।
৩০. মোট আয়, গড় আয় এবং প্রান্তিক আয় কাকে বলে?
