বাজার ও বাজারজাতকরণের মধ্যে পার্থক্য সমূহ 2026

বাজার ও বাজারজাতকরণের মধ্যে পার্থক্য রয়েছে। বাজার হলো বর্তমান ও সম্ভাব্য ক্রেতার সমষ্টি অন্যদিকে বাজারজাতকরণ হলো পণ্য উৎপাদন থেকে শুরু করে বাজার থেকে নিঃশেষ হয়ে যার আগ পর্যন্ত যাবতীয় কার্যাবলীর সমষ্টি, যেখানে পণ্য বিক্রয়, ক্রেতা সম্পর্ক সৃষ্টি ও ক্রেতা ধরে রাখার চেষ্টা করা হয়।

বাজার ও বাজারজাতকরণের মধ্যে পার্থক্য 

বাজার 
সকল ব্যবসায় প্রতিষ্ঠানের ব্যবসায়িক কার্যক্রমের মূল ভিত্তি হলো বাজার। বিপণনকারী নিজ প্রতিষ্ঠানের সম্পদ ব্যবহার করে উপযুক্ত ও আর্কষণীয় বাজার খুঁজে বের করে এবং সেই বাজারের চাহিদা পূরণ করে প্রতিষ্ঠান তার লক্ষ্য অর্জন করে। বাজার শব্দটি বিভিন্ন অর্থে ব্যবহৃত হয়। একজন সাধারণ ভোক্তার কাছে পণ্য কেনাকাটার স্থান হলো বাজার। যেমন কাওরান বাজার, নিউ মার্কেট ইত্যাদি। চাহিদা ও সরবরাহের অবস্থা বোঝানোর জন্য ও বাজার শব্দ ব্যবহার করা হয়। যেমন চালের বাজার মন্দা যাচ্ছে – এ কথার মাধ্যমে চালের চাহিদার মন্দাভাব বোঝানো হচ্ছে। আবার অর্থনীতির ভাষায় বাজার হলো ক্রেতা বিক্রেতার সমষ্টি, যারা নির্দিষ্ট পণ্য লেনদেন করে। যেমন সবজির বাজার, মাছের বাজার ইত্যাদি। বিপণনের ভাষায় বাজার হলো কোন পণ্যের বর্তমান ও সম্ভাব্য ক্রেতার সমষ্টি যাদের অভাব আছে, অভাব মেটানোর সামর্থ্য আছে, অর্থ্য ব্যয় করার ইচ্ছে আছে এবং পণ্য বা সেবা ক্রয়ের অধিকার আছে।

বাজারজাতকরণ
সাধারণ অর্থে, বিপণনকে একটি প্রক্রিয়াভিত্তিক কাজ বলা হয় যা ভোক্তাদের জন্য ভ্যালু বা সুবিধা সৃষ্টি করে, ভোক্তাদের সন্তুষ্টি বিধান করে এবং দীর্ঘমেয়াদী ক্রেতা-সম্পর্ক সৃষ্টি করে ও বজায় রাখে। অন্য অর্থে, ভোক্তার প্রয়োজন ও অভাব সন্তুষ্টি বিধানের মাধ্যমে প্রাতিষ্ঠানিক উদ্দেশ্য অর্জনের লক্ষ্যে উৎপাদন পূর্ব কিছু কার্যক্রম থেকে শুরু করে উৎপাদনকারীর নিকট থেকে পণ্য বা সেবা ভোক্তা বা ক্রেতার নিকট পৌঁছানো এবং ভোগ বা ব্যবহারের পরবর্তী পর্যায়ের কার্যক্রমের সমষ্টিকে বাজারজাতকরণ বলে।

নীচের চার্ট থেকে এর সম্পর্কে সঠিক ধারণা পাওয়া যাবে চলুন দেখে নেওয়া যাক।

আরও পড়ুন  এসএসসি বৃত্তি ফলাফল ২০২৪, মেধা বৃত্তি সকল বোর্ড
We will be happy to hear your thoughts

Leave a reply

Amar Sikkha
Logo