
এইচএসসি ২০২৫ সালের পরীক্ষার্থীদের জন্য আজকে বাংলা ২য় পত্র সাজেশন দেব। আশাকরি এখান থেকেই ১০০% কমন আসবে। প্রিয় শিক্ষার্থীরা তোমরা যারা অধির আগ্রহে অপেক্ষা করছিলে কখন বাংলা ২য় সাজেশন দিব, এই নাও তোমাদের সাজেশন।
বাংলা দ্বিতীয় পত্র একটি সহজ বিষয় একটু মনোযোগ দিয়ে পড়লেই এ+ পাওয়া সম্ভব। কোনো কিছুই অসম্ভব নয়, আজকে আমরা তোমাদের বাংলা দ্বিতীয় পত্রের কমন সাজেশন দেব যা পরীক্ষায় আসার সম্ভাবনা ১০০% থাকবে। তাই দেরি না করে এখনি পড়ে নাও এই সাজেশন।
এইচএসসি বাংলা ২য় পত্র সাজেশন
১। বাংলা উচ্চারণের নিয়ম
(ক) ১. ‘এ’ ধ্বনি উচ্চারণের পাঁচটি নিয়ম উদাহরণসহ লেখ।
২. দৃষ্টান্তসহ ‘য’- ফলা উচ্চারণের পাঁচটি নিয়ম লেখ।
৩. ‘ব’- ফলা উচ্চারণের পাঁচটি নিয়ম উদাহরণসহ লেখ।
(খ) যে কোনো পাঁচটি শব্দের উচ্চারণ লেখ: বোর্ড প্রশ্নোত্তর (সকল বোর্ড: ২০১৬- ২০২৩)
২। বাংলা বানানের নিয়ম
(ক) ১. বাংলা একাডেমি প্রণীত বাংলা বানানের পাঁচটি নিয়ম উদাহরণসহ লেখ।
২. বাংলা একাডেমী প্রণীত প্রমিত বাংলা বানানের নিয়ম অনুসারে ই, উ, ক্ষ, শ এবং রেখ (‘) ব্যবহারের নিয়ম উদাহরণসহ লেখ।
(খ) যে কোনো পাঁচটি শব্দের শুদ্ধ বানান লেখ: বোর্ড প্রশ্নোত্তর (সকল বোর্ড: ২০১৪- ২০২৩)
৩। ব্যাকরণিক শব্দশ্রেণি
(ক) ১. যোজক কাকে বলে? যোজক কত প্রকার ও কী কী? উদাহরণসহ লেখ।
২. সর্বনাম কাকে বলে? সর্বনাম পদের শ্রেণীবিভাগ আলোচনা কর।
(খ) নিম্নোক্ত যেকোনো পাঁচটি বাক্যের নিম্নরেখ শব্দের ব্যাকরনিক শব্দশ্রেণি নির্ণয় কর: বোর্ড প্রশ্নোত্তর (সকল বোর্ড: ২০১৬- ২০২৩)
৪। বাংলা শব্দগঠন
(ক) ১. ‘উপসর্গের অর্থবাচকতা নেই কিন্তু অর্থদ্যোতকতা আছে’ -উক্তিটি ব্যাখ্যা কর।
(খ) ব্যাসবাক্যসহ সমাস নির্ণয় কর (যেকোনো পাঁচটি): বোর্ড প্রশ্নোত্তর (সকল বোর্ড: ২০১০-২০২৩)
৫। বাক্যতত্ত্ব
(ক) ১. বাক্য কাকে বলে? সার্থক বাক্যের বৈশিষ্ট্যসমূহ উদাহরণসহ আলোচনা কর।
২. অর্থ অনুসারে বাক্যের শ্রেণীবিভাগ আলোচনা কর।
(খ) বাক্য রূপান্তর কর (যে কোনো পাঁচটি)ঃ বোর্ড প্রশ্নোত্তর (সকল বোর্ড: ২০০৭- ২০২৩)
৬। অপপ্রয়োগ ও শুদ্ধপ্রয়োগ
(ক) যেকোনো পাঁচটি বাক্যের অপপ্রয়োগ শুদ্ধ করে লেখ: (বোর্ড প্রশ্নোত্তর (সকল বোর্ড: ২০১৬- ২০২৩)
(খ) নিচের অনুচ্ছেদের অপপ্রয়োগগুলো শুদ্ধ করে লেখ। (বোর্ড প্রশ্নোত্তর (সকল বোর্ড: ২০১৬- ২০২৩)
৭। (ক) যে কোনো দশটি শব্দের বাংলা পারিভাষিক রূপ লেখ: (বোর্ড প্রশ্নোত্তর (সকল বোর্ড: ২০১০- ২০২৩)
(খ) নিচের অনুচ্ছেদটি বাংলায় অনুবাদ কর। (বোর্ড প্রশ্নোত্তর (সকল বোর্ড: ২০১৬- ২০২৩)
৮। (ক) দিনলিপি:
১. বাংলা নববর্ষ উদযাপনের অনুভূতি ব্যক্ত করে একটি দিনলিপি রচনা কর।
২. আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে তোমার অনুভূতি ব্যক্ত করে একটি দিনলিপি রচনা কর।
৩. পদ্মাসেতু দর্শনের অনুভূতি ব্যক্ত করে একটি দিনলিপি রচনা কর।
৪. তোমার কলেজে মহান বিজয় দিবস উদযাপনের একটি দিনলিপি প্রস্তুত কর।
(খ) প্রতিবেদন:
১. তোমার কলেজে উদযাপিত ‘মহান স্বাধীনতা ও জাতীয় দিবস’ উপলক্ষে একটি প্রতিবেদন রচনা কর
২. ‘শীতার্ত মানুষের দুঃসহ জীবন’ শিরোনামে একটি প্রতিবেদন রচনা কর।
৩. ‘দ্রব্যমূলের ঊর্ধ্বগতি’ বিষয়ে পত্রিকায় প্রকাশের জন্য একটি প্রতিবেদন রচনা কর।
৪. ‘সড়ক দুর্ঘটনা ও তার প্রতিকার’ বিষয়ে একটি প্রতিবেদন রচনা কর।
৯। (ক) ই-মেইল:
১. পরীক্ষায় ভালো ফলাফল করার উৎসাহ দিয়ে ছোট ভাইকে একটি ই-মেইল লেখ।
২. বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়ে বন্ধুর উদ্দেশ্যে একটি বৈদ্যুতিন চিঠি লেখ।
৩. ইন্টারনেট ব্যবহারের সুফল ও কুফল সম্পর্কে পরামর্শ জানিয়ে ছোট ভাইকে একটি ই-মেইল লেখ।
৪. দুর্ঘটনায় আহতদের সাহায্যার্থে রক্ত ও প্রয়োজনীয় আর্থিক সহায়তা চেয়ে বন্ধুর কাছে প্রেরণের জন্য একটি ইমেইল রচনা কর।
৫. বন্ধুর পিতৃবিয়োগে তাকে সান্ত্বনা জানিয়ে একটি বৈদ্যুতিন চিঠি লেখ।
(খ) আবেদনপত্র
১. তোমার কলেজে বিতর্ক প্রতিযোগিতা আয়োজনের অনুমতি চেয়ে অধ্যক্ষের নিকট একটি আবেদনপত্র লেখ।
২. শহরের যানজট নিরসনে যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে পত্রিকায় প্রকাশের জন্য একটি আবেদনপত্র লেখ।
৩. একটি বাণিজ্যিক প্রতিষ্ঠানে ‘বিপণন কর্মকর্তা’ শুন্য পদে নিয়োগের জন্য আবেদনপত্র লেখ।
১০। (ক) সারাংশ/ সারমর্ম লেখ: (বোর্ড প্রশ্নোত্তর (সকল বোর্ড: ২০১৬- ২০২৩)
(খ) ভাব-সম্প্রসারণ লেখ: (বোর্ড প্রশ্নোত্তর (সকল বোর্ড: ২০১৬- ২০২৩)
১১। (ক) সংলাপ
১. ‘শিশু ও নারীর প্রতি সহিংসতা’ বিষয়ে শিক্ষক ও শিক্ষার্থীর মধ্যে সংলাপ রচনা কর।
২. ‘নারী শিক্ষার গুরুত্ব’ বিষয়ে বাবা ও মেয়ের মধ্যে সংলাপ রচনা কর।
৩. ‘নৈতিকতার গুরুত্ব’ নিয়ে দুই বন্ধুর মধ্যে সংলাপ রচনা কর।
৪. ‘ইন্টারনেট ব্যবহারের সুফল ও কুফল’ সম্পর্কে দুই বন্ধুর মধ্যে সংলাপ রচনা কর।
৫. ‘সম্প্রতি পড়া একটি বই’ সম্পর্কে দুই বন্ধুর মধ্যে সংলাপ রচনা কর।
(খ) খুদে গল্প
নিচের উদ্দীপকটি অনুসরণে একটি খুদে গল্প লেখ: (বোর্ড প্রশ্নোত্তর (সকল বোর্ড: ২০১৬- ২০২৩)
১২। প্রবন্ধ রচনা কর (যে কোনো একটি)
(ক) জাতীয় জীবনে মুক্তিযুদ্ধের চেতনা
(খ) আধুনিক তথ্য প্রযুক্তি ও বাংলাদেশ
(গ) বাংলাদেশের সামাজিক উৎসব
(ঘ) দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও তার প্রতিকার
(ঙ) বাংলাদেশের পর্যটন শিল্প
