বিজয় কিবোর্ড বাংলা লেখার নিয়ম সহজ পদ্ধতি 2026

বিজয় কিবোর্ড দিয়ে বাংলা লেখা অনেক কঠিন কারণ বিজয় কিবোর্ড বাংলা লেখার নিয়ম যেটি সবাই পারে না। অনেকেই আবার অভ্র দিয়ে খুব সহজেই বাংলা লিখে ফেলে যার কারণে বিজয় দিয়ে বাংলা লেখে না। সবাই বিজয় কিবোর্ড দিয়ে লেখতে ভয় পায়।

আজকে আমরা বিজয় কিবোর্ড বাংলা লেখার সবচেয়ে সহজ নিয়ম ও সহজ কিছু পদ্ধতি pdf আপনাদের সাথে শেয়ার করব। এছাড়াও বিজয় কিবোর্ড এর কিছু শর্ট টেকনিক আপনাদের সাথে শেয়ার করব তাই সম্পূর্ণ পোস্ট মনোযোগ দিয়ে দেখুন।

বিজয় কিবোর্ড বাংলা লেখার নিয়ম

বিজয় কিবোর্ড দিয়ে বাংলা লেখার নিয়ম এর ক্ষেত্রে আমরা দুইটি অপশন পেয়ে থাকি। যার একটি Bijoy Classic এবং অন্যটি Unicode.

যারা অফিসিয়াল কাজ করে থাকেন তারা সাধারনত মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্টে টাইপ করে তারপর তা প্রিন্ট থেকে শুরু করে নানাবিধ কাজে ব্যবহার করে থাকেন। এর জন্য সাধারনত Ctrl+Alt+B প্রেস করে SutonnyMJ ফন্ট সিলেক্ট করা হয়ে থাকে। শুধু তাই নয় বেশির ভাগ অফিশিয়াল কাজের ক্ষেত্রেও SutonnyMJ ফন্টটি ব্যবহৃত হয়। এটিই হলো বিজয় ক্লাসিক।

এবং আমরা যারা ইন্টারনেটে লেখালেখি করি যেমন ব্লগিং বা অনলাইন মেসেজিং এর ক্ষেত্রে SutonnyMJ ফন্টটি ব্যবহার করি না। আপনি যদি ওয়ার্ড ডকুমেন্টে SutonnyMJ ফন্টের মাধ্যমে বাংলা টাইপ করে পরে তা কপি করে অনলাইন কোন প্লাটফর্মে নিয়ে পেষ্ট করেন তাহলে আপনি ফন্ট ইরোর সমস্যায় পড়বেন। তাই এই সমস্যা এড়াতে আপনাকে Ctrl+Alt+V প্রেস করে Nirmala UI ফন্ট সিলেক্ট করে টাইপ করতে হবে। Nirmala UI ফন্টের মাধ্যমে আপনি অফলাইন বা অনলাইন যে কোন স্থানে সাবলীল ভাবে লিখতে পারবেন। এই পদ্ধতির নাম ইউনিকোড।

বিজয় কিবোর্ড বাংলা লেখার নিয়ম pdf

এখানে স্বরবর্ণ, ব্যঞ্জনবর্ণ ও কিছু যুক্ত বর্ণ দেখান হয়েছে, এছাড়াও নিচে pdf ফাইল দেওয়া হয়েছে ডাউনলোড করে নিন।

আরও পড়ুন  Prediction and analysis of Surrey vs Nottinghamshire match

স্বরবর্ণ

  • অ = Shift+F
  • আ = G+F
  • ই = G+D
  • ঈ = G+(Shift+D)
  • উ = G+S
  • ঊ = G+(Shift+S)
  • ঋ = G+A
  • এ = G+C
  • ঐ = G+(Shift+C)
  • ও = X
  • ঔ = G+(Shift+X)

ব্যঞ্জনবর্ণ

  • ক = J
  • খ = Shift+J
  • গ = O
  • ঘ = Shift+O
  • ঙ = Q
  • চ = Y
  • ছ = Shift+Y
  • জ = U
  • ঝ = Shift+U
  • ঞ = Shift+I
  • ট = T
  • ঠ = Shift+T
  • ড = E
  • ঢ = Shift+E
  • ণ = Shift+B
  • ত = K
  • থ = Shift+K
  • দ = L
  • ধ = Shift+L
  • ন = B
  • প = R
  • ফ = Shift+R
  • ব = H
  • ভ = Shift+H
  • ম = M
  • য = W
  • র = V
  • ল = Shift+V
  • শ = Shift+M
  • ষ = Shift+N
  • স = N
  • হ = I
  • ঢ় = P
  • য় = Shift+W
  • ৎ = \
  • ং= Shift+Q
  • ঃ=Shift + \
  • ঁ= Shift+7

বাংলায় কার এবং ফলা যুক্ত করার নিয়ম

ফলা যুক্ত করার সুবিধার্থে ব এর সহিত মিলিয়ে লেখা হলো –

  • বা= F
  • বি= D
  • বী= Shift+D
  • বু= S
  • বূ= Shift+S
  • বৃ= A
  • র্ব= Shift+A
  • বে= C
  • বৈ= Shift+C
  • বৗ= Shift+X
  • ব্= G
  • ব্র= Z
  • ব্য= Shift+Z
  • ।= Shift+G

বাংলা যুক্তবর্ণ লেখার নিয়ম – বিজয় কিবোর্ড যুক্তাক্ষর

  • ক্ত (ক+ত) = J+G+k
  • ক্ষ (ক+ষ) = J+G+(Shift+N)
  • হ্ম (হ+ম) = I+G+M
  • ক্ষ্ম (ক+ষ+ম) = J+G+(Shift+N)+G+M
  • জ্ঞ (জ+ঞ) = U+G+(Shift+I)
  • ঞ্জ (ঞ + জ) = (Shift+I)+G+U
  • ঞ্চ (ঞ + চ) = (Shift+I)+G+Y
  • ব্ব (ব+ব) = H+G+H
  • ল্ল (ল+ল) = (Shift+V)+G+(Shift+V)
  • ত্ত (ত+ত) = K+G+K
  • ত্র (ত+র) = k+Z
  • হৃ (হ+ ঋ) = I+A
  • ক্র (ক+র) = J+Z
  • ন্ত্র (ন+ত+র) = B+G+K+Z
  • দ্ধ (দ+ধ) = L+G+(Shift+L)
  • দ্ভ (দ+ভ) = L+G+(Shift+H)
  • ক্স (ক+স) = J+G+N
  • ক্ম (ক+ম) = J+G+M
  • ক্ল (ক+ল) = J+G+(Shift+V)
  • ঙ্গ (ঙ+গ) = Q+G+O
  • চ্ছ (চ+ছ) = Y+G+(Shift+Y)
  • ক্ক (ক+ক) = J+G+J
  • গ্ধ (গ+ধ) = O+G+(Shift+L)
  • গ্ম (গ+ম) = O+G+M
  • গ্র (গ+ র-ফলা) = O+Z
  • গ্ল (গ+ল) = O+G+(Shift+V)
  • গ্রু (গ+র+ু) = O+Z+S
  • ঙ্ক (ঙ+ক) = Q+G+J
  • ঙ্খ (ঙ+খ) = Q+G+(Shift+J)
  • জ্জ (জ+জ) = U+G+U
  • দ্ম (দ+ম) = L+G+M
  • জ্জ্ব (জ+জ+ব) = U+G+(Shift+I)
  • ট্ট (ট+ট) = T+G+T
  • ন্ঠ (ন+ঠ) = (Shift+B)+G+(Shift+T)
  • ত্থ (ত+থ) = K+G+(Shift+K)
  • ত্ত্ব (ত+ত+ব) = K+G+K+G+H
  • র্ম = M+(Shift+A)
  • র্ধ্ব = L+G+H+(Shift+A)
  • ত্ম (ত+ম) = K+G+M
  • ত্রু (ত+র-ফলা+ু) = K+Z+S
  • দ্রু (দ+র+ু) = L+Z+S
  • ধ্রু (ধ+র-ফলা+ু) = (Shift+L)+Z+S
  • ন্থ (ন+হ) = B+G+(Shift+K)
  • ন্ব (ন+ব) = B+G+H
  • ন্ম (ন+ম) = B+G+M
  • ন্ট্রা (ন+ট+র+া) = B+G+T+Z+F
  • ন্ড্রু (ন+ড+র+ু) = B+G+K+Z
  • ন্দ্র (ন+দ+র-ফলা) = B+G+L+Z
  • ন্ধ (ন+ধ) = B+(Shift+L)
  • ব্ধ (ব+ধ) = H+G+(Shift+L)
  • ভ্র (ভ+র) = (Shift+H)+Z
  • ভ্রু (ভ+র+ু) = (Shift+H)+Z+(Shift+S)
  • ম্ন (ম+ন) = M+G+B
  • ল্কা (ল+ক+া) = V+G+J+F
  • শ্ম (শ+ম) = (Shift+M)+G+M
  • ষ্ক (ষ+ক) = (Shift+N)+G+J
  • ষ্ঠ (ষ+ঠ) = (Shift+N)+G+(Shift+T)
  • ষ্প (ষ+প) = (Shift+N)+G+R
  • ষ্ফ (ষ+ফ) = (Shift+N)+G+(Shift+R)
  • ষ্ট্র (ষ+ট+র-ফলা) = (Shift+N)+G+T+Z
  • ষ্ণ (ষ+ণ) = (Shift+N)+G+(Shift+B)
  • ষ্ম (ষ+ম) = (Shift+N)+G+M
  • স্থ (স+হ) = N+G+(Shift+K)
  • স্ত্র (স+ত+র) = N+G+K+Z
  • স্ক্রু (স+ক+র+ু) = N+G+J+Z+S
  • স্ক্র (স+ক+র) = N+G+J+Z
  • স্প্ল (স+প+ল) = N+G+R+G+(Shift+V)
  • হ্ন (হ+ন) = I+G+B
  • স্ফ (স+ফ) = N+G+(Shift+R)
  • চ্ছ্ব (চ+ছ+ব) = Y+G+(Shift+Y)+G+H
  • হ্ব (হ+ব) = I+G+H
  • ঙ্গ = Q+G+O
  • শ্ব = (Shift+M)+G+H
  • ঞ্ছ = (Shift+I)+(Shift+Y) = অবাঞ্ছিত
আরও পড়ুন  ব্যবসার জন্য প্রফেশনাল ফেসবুক পেজ খোলার নিয়ম 2026

বিজয় কিবোর্ড বাংলা লেখার নিয়ম pdf

আসলে যুক্তবর্ন এভাবে লিখতে থাকলে প্রচুর লেখা যায়। উপরের অতি গুরুত্বপূর্ন এবং দরকারী যুক্তবর্ন গুলো দেখানো হয়েছে। এগুলো চেষ্টা করলেই আশা করি আপনি বাকি যুক্তবর্ন গুলো লিখতে পারবেন। তবে মূল বিষয় হলো কোন যুক্তবর্ন গুলো কোন কোন বর্ন দিয়ে গঠিত হয় সেটা যদি আপনি আয়ত্ব করতে পারেন তাহলে এটি আপনার কাছে খুব সহজ হয়ে যাবে।

We will be happy to hear your thoughts

Leave a reply

Amar Sikkha
Logo