সভ্যতা কাকে বলে, প্রাচীন সভ্যতার ইতিহাস ও সমাজ ব্যবস্থা

সভ্যতা কাকে বলে এই প্রশ্নের উত্তর আমরা বিভিন্নভাবে দিতে পারি তবে সবচেয়ে সহজে বলা যায় যে, সভ্যতা হল একটি জটিল সমাজ ব্যবস্থা যা নগরায়ন, সামাজিক স্তরবিন্যাস, প্রতীকী যোগাযোগ প্রণালী, উপলব্ধ স্বতন্ত্র পরিচয় এবং প্রাকৃতিক পরিবেশের উপর নিয়ন্ত্রণের মত গুণাবলী দ্বারা বৈশিষ্ট্যমণ্ডিত। সভ্যতাকে প্রায়শই আরও কিছু সামাজিক, রাজনৈতিক ও অর্থনৈতিক বৈশিষ্ট্য দ্বারা সংজ্ঞায়িত করা হয় যেগুলোর উপর সভ্যতা নির্ভরশীল, আর সেগুলো হল কেন্দ্রীকরণ, মানুষ এবং অন্যান্য জীবের আবাসন, শ্রমের বিশেষায়িতকরণ, সাংস্কৃতিকভাবে সৃষ্ট উন্নয়ন আদর্শ, আধিপত্য স্থাপন, ভাস্কর্যের অনুরূপ স্থাপত্য, কর বা খাজনা আরোপ, কৃষির উপর সামাজিক নির্ভরশীলতা, এবং সম্প্রসারণের প্রবণতা।

মন্টেস্কু এবং হান্টিংটন বলেন, “সভ্যতা হলো ভৌগোলিক তথা প্রাকৃতিক পরিবেশের একটি আশীর্বাদপুষ্ট ফসল।”

Morgan তাঁর ‘Ancient Society‘ গ্রন্থে বলেন, “সভ্যতা হলো বিবর্তন নামক সিঁড়িটির এক শীর্ষ ধাপ। যে সমাজে লেখ্য ভাষা ও বর্ণমালা আছে, ধাতুর তৈরি ব্যবহার ও লিখিত দলিলের ব্যবহার আছে সে সমাজই সভ্য।”

R. M. MacIver বলেন, “Our civilization is that we use.” (MacIver, R. M. The Modern State; P-235) অর্থাৎ, আমরা যেসব উপকরণ ও দ্রব্যসামগ্রী ব্যবহার করি সেসব একযোগে হলো আমাদের সভ্যতা।

প্রাচীন সভ্যতার ইতিহাস

পৃথিবীতে মানব সভ্যতার ইতিহাস প্রাচীন। আজকের মানব সভ্যতা এক দিনে গড়ে ওঠেনি। ইতিহাসের দৃষ্টিতে মানব সভ্যতার দুটো যুগ। এক, প্রাগৈতিহাসিক যুগ- এটা হলো ইতিহাসের পূর্বের যুগ। অর্থাৎ যখনকার ইতিহাস জানা যায়, তারও পূর্বের যুগ। দুই ঐতিহাসিক যুগ। যে যুগের ইতিহাস আমরা জানি। প্রাগৈতিহাসিক যুগের অবসানের মধ্য দিয়ে সভ্যতার সূত্রপাত হয়েছে। বিশ্ব সভ্যতার যাত্রা শুরু হয় আনুমানিক খ্রিস্টপূর্ব ৫,০০০ অব্দ থেকে। ইতিহাস থেকে প্রাচীন সভ্যতাসমূহের কথা জানা যায়। প্রাচীন সভ্যতাসমূহের মধ্যে- মিশরীয় সভ্যতা, মেসোপটেমীয় সভ্যতা, সুমেরীয় সভ্যতা, ব্যবিলনীয় সভ্যতা, এ্যাসিরীয় সভ্যতা, ক্যালডীয় সভ্যতা, সিন্ধু সভ্যতা, ফিনিশীয় সভ্যতা, পারস্য সভ্যতা, হিব্রু সভ্যতা, চৈনিক সভ্যতা, গ্রিক সভ্যতা ও রোমান সভ্যতা- মানব সভ্যতায় বিশেষ অবদান রেখেছে। সবচেয়ে প্রাচীন সভ্যতা হলো মিশরীয় সভ্যতা যেটি খ্রিস্টপূর্ব ৫,০০০ অব্দ থেকে শুরু হয়।

আরও পড়ুন  ঈদুল 50+ আযহা নিয়ে ক্যাপশন । ঈদুল আযহা নিয়ে স্ট্যাটাস 2026

প্রাচীন সভ্যতার তালিকা: 
১: মিশরীয় সভ্যতা
২: মেসোপটেমীয় সভ্যতা
৩: সুমেরীয় সভ্যতা
৪: ব্যাবিলনীয় সভ্যতা
৫: এ্যাসিরীয় সভ্যতা
৬: ক্যালডীয় সভ্যতা
৭: সিন্ধু সভ্যতা
৮: ফিনিশীয় সভ্যতা
৯: পারস্য সভ্যতা
১০: হিব্রু সভ্যতা
১১: চীন সভ্যতা
১২: গ্রিক সভ্যতা
১৩: রোমান সভ্যতা

প্রাচীন মিশরীয় সভ্যতার সমাজ ও সংস্কৃতি

প্রাচীন মিশরীয় সভ্যতার সময়কাল খ্রিস্টপূর্ব ৫০০০-৫২৫ অব্দ। এ সময়কালে মিশরীয়গণ এক উন্নতমানের নগর সভ্যতা গড়ে তোলে। কৃষি, বাণিজ্য, শিল্পকলা, সাংস্কৃতিক ও বৈজ্ঞানিক ক্ষেত্রে অগ্রগতি প্রাচীন মিশরীয়দেরকে সভ্যতার ইতিহাসে এক গৌরবময় স্থান দিয়েছে।
মিশরীয় জনগোষ্ঠীর মধ্যে অন্তর্ভুক্ত ছিল- রাজ পরিবারের সদস্যবর্গ, পুরোহিত, অভিজাত, লিপিকর, ব্যবসায়ী, শিল্পী, কৃষক ও ভূমিদাস। সমাজে ধনী ও দরিদ্রের মধ্যে বিরাট পার্থক্য ছিল। মিশরীয়দের মধ্যে এক-বিবাহ প্রথা প্রচলিত ছিল। এমনকি আইনসঙ্গতভাবে ফারাওদের (রাজাদের) একাধিক বিয়ে করার অধিকার ছিল না। মিশরীয় সমাজ ছিল মাতৃতান্ত্রিক এবং মেয়েরা উচ্চ সামাজিক মর্যাদা ভোগ করত। সমাজের অধিকাংশ মানুষ কৃষিকাজে নিয়োজিত ছিল।

উৎপাদিত ফসলের মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য ছিল- তুলা, গম, যব, পীচ ও পিঁয়াজ। মিশরীয় অর্থনীতির গুরুত্বপূর্ণ দিক ছিল ব্যবসা-বাণিজ্য। মিশরীয় জনগণের মধ্যে একটা বিরাট অংশ পাথর শিল্প, নৌযান তৈরি, মাটির পাত্র, কাচ এবং বয়নশিল্পে নিয়োজিত ছিল। মিশরীয়গণ বিভিন্ন দেব-দেবীর পূজা করত। পুরাতন রাজবংশের সময় প্রধান দেবতা ছিলেন সূর্যদেবতা ‘রে’ অথবা ‘রা’। নীলনদের দেবতা হিসেবে পরিচিত ছিলেন ওসিরিস। মিশরীয়দের মতে এই দুই দেবতাই সমগ্র বিশ্ব পরিচালনা করতেন।

প্রাচীন মিশরীয় সভ্যতা উত্তর আফ্রিকার নীল নদের নিম্নভূমিতে গড়ে ওঠে। খ্রিষ্টপূর্ব ৩১৫০ অব্দে উচ্চ ও নিম্ন মিশরের একীকরণের মাধ্যমে ফারাওদের শাসন শুরু হয়। এই সভ্যতা প্রায় তিন হাজার বছর ধরে টিকে ছিল এবং একাধিক রাজবংশের মাধ্যমে পরিচালিত হয়। নতুন রাজ্যের সময়কাল ছিল এর সর্বোচ্চ বিকাশপর্ব। খ্রিষ্টপূর্ব ৩১ অব্দে রোমান সাম্রাজ্য মিশর দখল করলে ফারাওদের যুগ শেষ হয়।

আরও পড়ুন  মাদ্রাসার বিদায় অনুষ্ঠানের বক্তব্য (দাখিল ও কাওমি) 2026

নীল নদ এবং এর নিয়ন্ত্রিত সেচব্যবস্থা মিশরের কৃষি, খনিজ আহরণ, নির্মাণকাজ, বাণিজ্য ও সামরিক শক্তির বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। প্রশাসন, ধর্ম, ও আমলাতন্ত্র জনসাধারণকে ঐক্যবদ্ধ রাখে। মিশরীয়দের কৃতিত্বের মধ্যে রয়েছে পিরামিড, মন্দির, ওবেলিস্ক নির্মাণ, গণিত, চিকিৎসা, সাহিত্য, জাহাজ ও চীনামাটির শিল্প এবং হিট্টাইটদের সঙ্গে বিশ্বের প্রাচীনতম শান্তিচুক্তি।

প্রাচীন মিশরের শিল্প ও পুরাকীর্তি শতাব্দীর পর শতাব্দী ধরে মানুষকে অনুপ্রাণিত করেছে। আধুনিক যুগে খনন ও গবেষণার মাধ্যমে এই সভ্যতার সাংস্কৃতিক ঐতিহ্য নতুনভাবে আবিষ্কৃত হয়েছে।

We will be happy to hear your thoughts

Leave a reply

Amar Sikkha
Logo