প্রশংসা পত্রের জন্য আবেদন (প্রধান শিক্ষকের নিকট) 2026

প্রিয় শিক্ষার্থীরা তোমাদের জন্য আজকে প্রশংসা পত্রের জন্য আবেদন করার নিয়ম সম্পর্কে বিস্তারিত জানাতে এসেছি। প্রধান শিক্ষকের নিকট কিভাবে প্রশংশা পত্রের জন্য আবেদন করবে সেটি জানাতে চলেছি।

আবেদন পত্র লেখার জন্য কিছু নিয়ম জানা জরুরি। আপনি চাইলে নিচে থেকে আবেদন পত্র লেখার নিয়ম জেনে নিতে পারবেন। প্রশংসা পত্র লেখার জন্য আপনাকে আবেদন পত্র লেখা শিখতে হবে।

প্রশংসা পত্রের জন্য আবেদন 

মনে কর, তোমার নাম আসাদ রহমান। তুমি নটর ডেম, ঢাকা কলেজের একজন শিক্ষার্থী। সম্প্রতি তোমার একটি প্রশংসা পত্রের প্রয়োজন। এখন তোমার কলেজের অধ্যক্ষের কাছে একটি প্রশংসা পত্রের জন্য আবেদন পত্র রচনা করা।

১৯ আগস্ট, ২০১৯
বরাবর,
অধ্যক্ষ
নটর ডেম স্কুল এন্ড কলেজ, ঢাকা।

বিষয়: প্রশংসা পত্রের জন্য আবেদন পত্র

জনাব,
সবিনয় নিবেদন এই যে, আমি আপনার কলেজের একজন নিয়মিত প্রার্থী হিসেবে ২০১৯ সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষায় মানবিক বিভাগ থেকে অংশগ্রহণ করে জিপিএ-৫ পেয়ে উত্তীর্ণ হই। কলেজে আমার রোল নম্বর ছিল ১৭৫। উচ্চ মাধ্যমিক পরীক্ষায় রোল: ৩২১৮০১৪, রেজিস্ট্রেশন: ৬৮৫০০১২, বিভাগ: মানবিক, শিক্ষাবর্ষ: ২০১৮-২০১৯, বোর্ড: ঢাকা। একটি চাকরির মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করার জন্য আমার একটি প্রশংসাপত্র প্রয়োজন।

অতএব, মহোদয় সমীপে আবেদন, ফাইনাল পরীক্ষার ফলাফল ও কলেজ জীবনের আচরণের ভিত্তিতে একটি প্রশংসাপত্র প্রদানপূর্বক উক্ত চাকরীর মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ দানে আমাকে বাধিত করবেন।

নিবেদক,
আপনার একান্ত বাধ্যগত ছাত্র
আউয়াল হোসেন।
বিভাগ: মানবিক, শিক্ষাবর্ষ: ২০১৮-২০১৯।

আবেদন পত্র লেখার নিয়ম বাংলা (চাকরির জন্য)

দ্বিতীয় নিয়মে প্রশংসা পত্রের জন্য আবেদন

তারিখ : ১১- ০১- ২০২১
বরাবর,
অধ্যক্ষ
নজরুল ডিগ্রি কলেজ
কালকিনী,মাদারীপুর।

বিষয়- প্রশংসাপত্রের জন্য আবেদন। 

জনাব
সবিনয় নিবেদন এই যে, আমি আপনার স্বনামধন্য কলেজে দুই বছর সুনাম ও কৃতিত্বের সঙ্গে অধ্যয়ন করেছি। আমি অত্র প্রতিষ্ঠান থেকে ২০১৯ সালে ঢাকা শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠিত এইচএসসি পরীক্ষায় বিজ্ঞান বিভাগ থেকে জিপিএ ৫.০০ পেয়ে উত্তীর্ণ হয়েছি। কলেজে অধ্যয়নকালে আমি কলেজের ক্রীড়া ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত ছিলাম এবং কোন প্রকার আইনশৃঙ্খলা বিরোধী কাজে জড়িত ছিলাম না।বর্তমানে উচ্চতর শিক্ষা লাভের জন্য আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার যোগ্যতা অর্জন করেছি। তাই আমার একটি প্রশংসাপত্র প্রয়োজন।

আরও পড়ুন  বিবিসি তথ্যমতে বিশ্বের সবচেয়ে পুষ্টিকর খাবার তালিকা 2026

অতএব, মহোদয়ের নিকট বিশেষ আবেদন, উক্ত বিষয়টি বিশেষ বিবেচনা পূর্বক আমাকে প্রশংসা পত্র প্রদান করে বাধিত করবেন।

বিনীত নিবেদক,

মুরাদ হোসেন
বিভাগ- বিজ্ঞান
রোল নম্বর- ৩৫৬৬৯০
রেজিঃ নম্বর- ৭৭৬৫৪৩৮৯৯
শিক্ষাবর্ষ- ২০১৮-১৯

We will be happy to hear your thoughts

Leave a reply

Amar Sikkha
Logo