
পুদিনা পাতা একটি ভেজষ ঔষধি উদ্ভিদ এর উপকারিতা বর্ণনা করে শেষ করা যাবে না। পুদিনা পাতার উপকারিতা ও অপকারিতা সম্পর্কে জানতে আমাদের সম্পূর্ণ পোস্ট পড়ুন। পুদিনা পাতার রস শরবতে মিশিয়ে পান করলে পেটের গোলযোগ সারে। মুত্রের পরিমাণ বাড়াতেও সাহায্য করে। পুদিনা জীবাণুনাশক হিসেবে কাজ করে। পুদিনা পাতার ঝোল উদারময় ,আমাশয় সারতে সাহায্য করে। খাদ্যে অরুচি পাকস্থলীর প্রদাহে পুদিনা পাতার রস উপকারী ।
পুদিনার পাতায় রয়েছে ভিটামিন এ, সি আর বি – কমপ্লেক্স। যা ত্বকের যত্নে আর রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে অত্যন্ত জরুরি উপাদান। এছাড়াও এই পাতায় মেলে লৌহ, পটাশিয়াম এবং ম্যাঙ্গানিজ। এই খনিজ উপাদানগুলো রক্তে ‘হিমোগ্লোবিন’য়ের মাত্রা বাড়ায় এবং মস্তিষ্কের কার্যক্ষমতা অটুট রাখে।
পুদিনা পাতার উপকারিতা ও অপকারিতা কী ?
শুকনো কাশিতে পুদিনা ব্যবহৃত হয়। ফোলা ও ব্যথা কমানোর জন্য পুদিনা পাতা থেঁতো করে বা বেটে লাগালে ব্যাথার উপশম হয়। বাতের ব্যথা, মাথার যন্ত্রণা সারাতে পুদিনা পাতার নির্যাস ব্যবহার করা হয়। পুদিনা গাছের শিকড় আমাশয় সারাতে ব্যবহৃত হয়।
পুদিনা পাতার উপকারিতা সমূহঃ
ত্বকের যত্নে: প্রদাহ ও ব্যাকটেরিয়ানাশক গুণ থাকার কারণে ত্বকের ব্রণের সমস্যা সারাতে পুদিনা পাতার জুড়ি নেই। এই পাতার উচ্চমাত্রায় ‘স্যালিসাইলিক অ্যাসিড’ থাকে যা ব্রণ দূর করে। ত্বক পরিষ্কার করতেও এটি বেশ কার্যকর। মৃত কোষ দূর করতে এবং কড়া পড়া অংশ স্বাভাবিক করতেও পুদিনা পাতা ভালো কাজ দেয়।
দাঁত ও মাঢ়ির সুরক্ষায়: মুখের দুর্গন্ধ দূর করার কাজে পুদিনা পাতা আদর্শ উপাদান। এর নির্যাস সমৃদ্ধ ‘মাউথওয়াশ’ মুখের ভেতরের জীবাণু ধ্বংস করে, সুস্থ রাখে দাঁত ও মাঢ়ি।
স্মৃতিশক্তি বাড়ায়: মস্তিষ্কের জ্ঞানীয় ক্ষমতা বাড়াতে পুদিনা পাতার গুরুত্বপূর্ণ ভূমিকা আছে বলে দাবি করেন বিশেষজ্ঞরা। নিয়মিত খেলে বাড়ে উপস্থিত বুদ্ধি, সতর্কতা, স্মৃতিশক্তি।
হজমে সহায়ক: ‘অ্যান্টি-অক্সিডেন্ট’, ‘মেন্থল’ আর ‘ফাইটোনিউট্রিয়েন্ট’য়ের প্রাচুর্য থাকে পুদিনা পাতায়। এই উপাদানগুলো হজমের জন্য প্রয়োজনীয় ‘এনজাইম’ তৈরি করে। পুদিনা পাতার ‘এসেন্সিয়াল অয়েল’য়ের আছে শক্তিশালী জীবাণুনাশক ক্ষমতা। পাশাপাশি তা পাকস্থলিকে শীতল করে, অম্লীয় খাবার সামাল দিতে সাহায্য করে। ফলে পেটের গোলমাল কমে।
হাঁপানি কমায়: নিয়মিত পুদিনা পাতা খাওয়ার অভ্যাস করতে পারলে বুকে কফ জমতে পারেনা। এখানে মুখ্য ভূমিকা থাকে ‘মেন্থল’য়ের, যা ফুসফুসে আটকে যাওয়া ‘মিউকাস’ ছাড়ায়। এছাড়াও নাকের ফুলে ওঠা ‘মেমব্রেন’কে সারিয়ে তোলে ‘মেন্থল’। ফলে শ্বাস নেওয়ার কষ্ট দূর হয়। তবে অতিরিক্ত খাওয়া ঠিক নয়, নতুবা শ্বাসনালীতে অস্বস্তি দেখা দিতে পারে।
আরও পড়ুন: সজনে পাতার উপকারিতা ও অপকারিতা জানেন কি?
ওজন সামাল দিতে: পুদিনা পাতা থেকে তৈরি ‘এসেন্সিয়াল অয়েল’ হজম ক্ষমতাকে এবং বর্জ্য অপসারণ প্রক্রিয়াকে সচল রাখতে সহায়তা করে। পক্ষান্তরে তা খাবার থেকে পুষ্টি গ্রহণে সহায়ক হয়। ফলে ওজন নিয়ন্ত্রণ এবং পুষ্টির চাহিদা পূরণ হয়।
মাথা ব্যথা সারায়: পুদিনা পাতায় থাকা ‘মেন্থল’ পেশিকে শিথিল করার মাধ্যমে ব্যথা কমায়। এই পাতার নির্যাস থেকে তৈরি অসংখ্য মলম মাথা ব্যথা সারাতে ব্যবহার হয়। মলম ব্যবহার করতে না চাইতে সরাসরি পুদিনা পাতার রস কপালে মাখলেও মাথা ব্যথা কমে।
মানসিক স্বস্তি: সুগন্ধিভিত্তিক চিকিৎসায় পুদিনা পাতা প্রথম সারির উপাদান। এর কড়া সুগন্ধ মানসিক চাপ, হতাশা দূর করে শরীরকে চনমনে করে তোলে। রক্তে ‘কর্টিসল’ হরমোনের মাত্রা নিয়ন্ত্রণ করে জৈবিক মানসিক চাপ সামাল দেওয়ার ক্ষমতাকে সক্রিয় করার মাধ্যমে এই কাজটি হয়। আবার পুদিনা পাতার ‘এসেন্সিয়াল অয়েল’য়ে ঘ্রাণ তাৎক্ষণিক রক্তে ‘সেরোটনিন’ হরমোন নিঃসরণ করে। এই হরমোনও মানসিক অস্থিরতা ও হতাশা কমায়।
মৌসুমি রোগের চিকিৎসায়: ঠাণ্ডা, সর্দিজ্বর, নাক বন্ধ ইত্যাদি সমস্যার সমাধানে পুদিনা পাতা অত্যন্ত উপকারী এবং কার্যকর। প্রায় সকল ‘ভেপর রাব’, ‘ইনহেলার’য়েই থাকে এর নির্যাস। পাশাপাশি কাশি কমাতে এবং গলার অস্বস্তি সারাতেও পুদিনা পাতা কার্যকর।
পুদিনা পাতার অপকারিতা সমূহঃ
যৌ’ন জীবনে ঝুঁকি: পুদিনা সুগন্ধ ও স্বাদের জন্য অনেক বেশি জনপ্রিয়। তবে এটি আমাদের যৌ’ন জীবনের জন্য একটু ঝুঁকিপূর্ণ, কারণ এটি আমাদের শরীরের যৌ’ন উদ্দীপনা সৃষ্টিকারী হরমোন (টেস্টোস্টেরন) এর মাত্রা কমিয়ে দেয় এবং শরীরকে দ্রুত ঠান্ডা করে দেয়।
ওষুধের মিথস্ক্রিয়া: পুদিনা কিছু ওষুধের সাথে যোগাযোগ করতে পারে, যেমন পেপারমিন্ট তেল, অ্যান্টাসিড, সাইক্লোস্পোরিন এবং কিছু রক্তচাপ নিয়ন্ত্রণের ঔষধ।
শিশুদের ক্ষতি: পুদিনার তেল ছোট শিশুদের দেওয়া উচিত নয়, কারণ এটি বেশি পরিমাণে খাওয়া হলে বিষাক্ত হয়ে যেতে পারে এবং শিশুদের ত্বকে জ্বালার মতো প্রতিক্রিয়া সৃষ্টি করতে পারে।
টপিকাল ইরিটেশন: খুব ঘন পুদিনার তেল সরাসরি ত্বকে লাগালে জ্বালা, লাল হয়ে যাওয়া বা রেশ বেড়ানোর মতো সমস্যা হতে পারে। টপিক্যালি ব্যবহার করার সময় পুদিনার তেলকে ক্যারিয়ার তেলের সাথে পাতলা করা অবশ্যই জরুরি।
মাইগ্রেন বৃদ্ধি: কিছু ব্যক্তির পেপারমিন্ট এর শক্তিশালী সুগন্ধ বা মেন্থল উৎপাদন মাইগ্রেন বা মাথা ব্যথার সৃষ্টি করতে পারে এবং যাদের এই সমস্যা রয়েছে তাদের বৃদ্ধি পেতে পারে।
রক্তচাপ কমানো: বেশিরভাগ মানুষদের জন্য পুদিনা নিরাপদ, তবে রক্তচাপ অস্থায়ীভাবে কমাতে করতে পারে। যদি কোন ব্যক্তির নিম্ন রক্তচাপ থাকে বা রক্তচাপকে প্রভাবিত করে এমন ওষুধ সেবন করে তবে তাদের এটি থেকে বিরত থাকা দরকার।
গ্যাস্ট্রোইসোফেজিয়াল রিফ্লাক্স: পুদিনা নিম্ন খাদ্যনালীর স্ফিঙ্কটারকে শিথিল করতে পারে এবং পাকস্থলীর এসিড খাদ্যনালীতে প্রভাবিত হতে দেয়, সেক্ষেত্রে কিছু ব্যক্তির মধ্যে এসিড রিফ্লাক্স বা অম্বলের লক্ষণ গুলোকে আরও বাড়িয়ে দেয়।
