ফেসবুক পাসওয়ার্ড ভুলে গেছেন সাহায্য কেন্দ্র 2026

আমরা প্রায় ফেসবুক পাসওয়ার্ড ভুলে যায় । ফেসবুক পাসওয়ার্ড ভুলে গেছেন সাহায্য কেন্দ্র থেকে কিভাবে সাহায্য নিবেন। বিশ্বের অন্যতম জনপ্রিয় সোশ্যাল মিডিয়া সাইট ফেসবুক। যেখানে প্রতি মুহূর্তে কয়েকশ কোটি মানুষ লগইন করছেন। অনেকেই আছেন ফোনে নিজের ফেসবুক অ্যাকাউন্টটি লগইন করে রাখেন। ফলে দীর্ঘদিন পাসওয়ার্ড না দিয়ে ভুলে যান। নতুন ফোন বা অন্য কোনো ডিভাইসে নিজের অ্যাকাউন্ট লগইন করতে পারেন না।

আপনার এই সমস্যার সমাধান করতে পারবেন খুব সহজে। আপনার ফেসবুকের পাসওয়ার্ডটি রিসেট করে নিতে পারেন। যদিও কিছুদিন পর পর পাসওয়ার্ড রিসেট করে নেওয়া ভালো, প্রযুক্তি বিশেষজ্ঞরা নিরাপত্তার জন্য তেমনই পরামর্শ দিয়ে থাকেন। জেনে নিন কীভাবে ফেসবুকের পাসওয়ার্ড ভুলে গেলে করনীয় কী_

ফেসবুক পাসওয়ার্ড ভুলে গেছেন সাহায্য কেন্দ্র

ফেসবুক পাসওয়ার্ড ভুলে গেলে আপনি দুইটি উপায়ে পুনরায় লগইন করতে পারবেন।

১। যে ডিভাইসে আগে থেকেই ফেসবুক লগইন করা আছে সেটা দিয়ে।

২। পাসওয়ার্ড রিসেট করে নতুন পাসওয়ার্ড দিয়ে।

পাসওয়ার্ড ভুলে গেলে প্রথম করনীয় 

>> প্রথমে আপনাকে www.facebook.com এ যেতে হবে। এর পর ফেসবুক লগইন পেজ খুলতে হবে।

>> তারপর আপনার ই-মেইল আইডি দিতে হবে। মনে রাখবেন, সেই ইমেলই দেবেন, যার পাসওয়ার্ড আপনার মনে আছে। তারপর ফরগট পাসওয়ার্ডে ক্লিক করুন।

>> এখন একটি নতুন স্ক্রিন খুলবে, যেখানে আপনাকে আপনার মেইল আইডি বা আপনার ফোন নম্বর লিখে ফেলতে হবে।

>> এবার আপনার সামনে একটি নতুন পেজ খুলবে, যাতে আপনি তিনটি অপশন দেখতে পাবেন। এর মধ্যে প্রথমটি থাকবে ইউজ গুগল অ্যাকাউন্ট, দ্বিতীয়টি সেন্ড কোড ভায়া ই-মেইল, তিন নম্বরে থাকবে সেন্ড কোড ভায়া মেসেজ। এর মধ্যে থেকেই আপনাকে একটি অপশন বেছে নিতে হবে।

>> আপনি যে অপশনটি বেছে নেবেন, আপনাকে সেখানেই একটি কোড দেওয়া হবে।

>> তারপরে সেই কোডটি স্ক্রিনে লিখতে হবে।

আরও পড়ুন  দৈনিক ৪০০ ৫০০ টাকা ইনকাম করার সহজ উপায় 2026

>> একটি নতুন পেজ খুলবে, যার মাধ্যমে আপনি আপনার পাসওয়ার্ড পরিবর্তন করতে পারবেন।

>> এখন আপনার ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ড রিসেট করা হবে, যার মাধ্যমে আপনি সহজেই আপনার ফেসবুকে লগইন করতে পারবেন।

পাসওয়ার্ড ভুলে গেলে দ্বিতীয় করনীয় 

>> প্রথমে আপনার অন্য কোনো ফোণে যদি মূল ফেসবুক অ্যাপে অ্যাকাউন্ট লগইন থাকে তাহলে অ্যাপ এ যান।

>> এবার সেটিংস এ যান অর্থাৎ মেনু বারে যান, সেখান থেকে নিচের দিকে যান।

>> সেখানে দেখতে পাবেন জেনারেট কোড একটি নতুন কোড জেনারেট করুন।

>> এবার যেখানে লগইন করতে চান সেখানে আপনার ফোন নাম্বার বা জি-মেইল দিয়ে, পাসওয়ার্ড এর জায়গায় জেনারেট করা কোড দিন।

>> এবার লগইন করুন।

তবে আপনি যদি পাসওয়ার্ড ভুলে যান তাহলে প্রথম করনীয় থেকে পাসওয়ার্ড রিসেট করুন এবং নতুন একটি পাসওয়ার্ড তৈরি করুন।

 

(যে কোনো বিষয়ে সাহায্যের জন্য কমেন্ট করুন, ধন্যবাদ) 

বাড়ির আশেপাশে wifi password

We will be happy to hear your thoughts

Leave a reply

Amar Sikkha
Logo