
আমাদের মধ্যে অনেকেই টাকার জন্য একটু কম দামের বাইকের দাম অর্থাৎ পালসার বাইক দাম কত জিজ্ঞেস করেন আজকে আওনাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব।
বর্তমান বাজারে কমদামের মধ্যে পালসার বাইক সকলের পছন্দের শীর্ষে আছে এটি আমারা প্রায় সবাই জানি, সবার টাকা সমান না থাকায় অল্প বাজেটে বেস্ট বাইক হলো পালসার।
পালসার বাইক দাম কত জানুন
যে সকল বাইক লাভাররা বাজাজ কোম্পানির তৈরি পালসার সিরিজের বাইক কিনতে ইচ্ছুক তারা ইন্টারনেটে বাজাজ পালসার ডাবল ডিস্ক বাংলাদেশ প্রাইস কত তা খুঁজে থাকে। তাই আপনাদের সুবিধার্থে পোস্টের এই অংশে একটি টেবিলের মাধ্যমে বর্তমানে বাজাজ কোম্পানির তৈরি পালসার সিরিজের ডাবল ডিস্ক বাইকের একটি পূর্ণাঙ্গ তালিকা নিচে শেয়ার করা হয়েছে। আপনার পছন্দ অনুযায়ী এবং বাজেটের মধ্যে নির্ভর করে এ সকল বাইক আপনি আপনার জেলা শহরের অফিশিয়াল বাজাজ শোরুম থেকে ক্রয় করতে পারবেন।
| সিরিয়াল | বাইকের নাম | সি সি | দাম |
| ১ | Bajaj Pulsar 150 | 150cc | Tk. 188500 |
| ২ | Bajaj Pulsar 150 Neon | 150cc | Tk. 154900 |
| ৩ | Bajaj Pulsar 150 Twin Disc | 150cc | Tk. 200500 |
| ৪ | Bajaj Pulsar 150 Twin Disc ABS | 150cc | Tk. 215900 |
| ৫ | Bajaj Pulsar N160 | 165cc | Tk. 265000 |
| ৬ | Bajaj Pulsar NS 160 Fi ABS | 160cc | Tk. 262500 |
| ৭ | Bajaj Pulsar NS160 TD ABS | 160cc | Tk. 210000 |
তবে মনে রাখবেন সব জায়গায় সমান দামে বাইক পাওয়া যাবে না কোনো জায়গায় দাম একটু বেশি আবার কোনো জায়গায় দাম একটু কম হতে পারে তাই কেনার আগে যাচাই করে কিনুন।
বাজাজ পালসার 150 সিসি দাম কত ২০২৫
বাজাজ পালসার ১৫০, ভারতীয় অটোমোবাইল জায়ান্ট BAJAJ-এর একটি জনপ্রিয় বাইক মডেল। এটি পালসার সিরিজের অন্যতম জনপ্রিয় এবং সর্বাধিক বিক্রিত বাইক।
বাজাজ ব্র্যান্ডের বাইকগুলো রিজনেবল দাম, স্ট্যান্ডার্ড ইঞ্জিন এবং লং-লাস্টিং পারফরম্যান্সের দিয়ে গ্রাহকদের আস্থা অর্জন করেছে। বাজাজ পালসার ১৫০ বাংলাদেশের সেরা স্ট্যান্ডার্ড বাইকগুলোর মধ্যে একটি, যা তরুণ, যুবক, এমনকি বয়স্ক রাইডারদের সাথেও সামঞ্জস্যপূর্ণ। বাইকটিতে ১৫০ সিসির পাওয়ারফুল ইঞ্জিন ব্যবহার করা হয়েছে। ইঞ্জিনটি টুইন স্পার্ক বিএস৪ কমপ্লায়েন্ট ডিটিএস-আই (DTS-i) ধরণের। বাইকটি থেকে আপনি প্রায় ৪৫ কিমি/লিটার এভারেজ এবং প্রায় ১২০ কিমি/আওয়ার টপ স্পিড পেতে পারেন। স্পিডি বাইক হওয়ায় আপনি রোমাঞ্চকর রাইডিং এক্সপেরিয়েন্স পাবেন। বাজাজ পালসার ১৫০ দাম সাপেক্ষে মাইলেজ এবং স্পিড খুবই ভালো। বর্তমান বাজার মূল্য Tk. 188500 ।
পালসার ডাবল ডিস্ক এবিএস এর দাম
বাংলাদেশের বাজারে বাজাজ কোম্পানির তৈরি পালসার সিরিজের সবচাইতে দামি বাইক হচ্ছে পালসার ডাবল ডিস্ক এবিএস। যারা কন্ট্রোলিংয়ের জন্য অত্যাধিক ভালো মানের বাইক ক্রয় করতে চায় তাদের জন্য এবিএস ব্রেকিং সিস্টেম উপযোগী। পালসার সিরিজের অন্যান্য বাইকের চেয়ে ডাবল ডিস্ক এবিএস বাইকের দাম তুলনামূলক কিছুটা বেশি। বাংলাদেশের মার্কেটে বাজাজ কোম্পানির তৈরি পালসার সিটিজের সর্বমোট তিনটি মডেলের বাইক যা এবিএস ব্রেকিং সিস্টেম রয়েছে। এ সকল বাইকের দাম সর্বনিম্ন ২ লক্ষ ১০ হাজার টাকা থেকে শুরু করে সর্বোচ্চ ২ লক্ষ ৬৫ হাজার টাকা পর্যন্ত হয়ে থাকে। উপরের একটি টেবিলের মাধ্যমে বাংলাদেশে পাওয়া যায় এরকম বাজাজ পালসার এর সকল মডেলের বাইকের দাম উল্লেখ করেছে।
এছাড়াও আপনি যদি সুজুকি জিক্সার বাইকের দাম জানতে চান তাহলে এখান থেকে জেনে নিতে পারবেন।
