নৈপুণ্য অ্যাপ রেজিস্ট্রেশন করার নতুন নিয়ম 2026

প্রথমদিকে নৈপুণ্য অ্যাপ রেজিস্ট্রেশন করার জন্য কর্তৃপক্ষ একটি গুগল ডক্স লিংক ব্যবহার করে যে সকল শিক্ষাপ্রতিষ্ঠান নিবন্ধিত নয় তাদের তথ্য সংগ্রহ করেছিল কিন্তু এখন সেটি বন্ধ আছে।

নতুন কোন শিক্ষা প্রতিষ্ঠানকে নৈপুণ্য রেজিস্ট্রেশন পেতে হলে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের দ্বারা নির্মিত নৈপুণ্য প্ল্যাটফর্মের সাপোর্ট টিমের সাথে যোগাযোগ করতে হবে।  সরাসরি অফিসে গিয়ে অথবা মোবাইল ফোনে কল করে অথবা ইমেইল করে তথ্য প্রেরণের মাধ্যমে রেজিস্ট্রেশন করা যাবে।

শিক্ষাপ্রতিষ্ঠান কে নৈপূণ্য রেজিস্ট্রেশন করার জন্য নিচে পদ্ধতি গুলো অনুসরণ করতে পারেন-

নৈপুণ্য অ্যাপ রেজিস্ট্রেশন

১. ওয়েবসাইটের মাধ্যমে:

আপনার কম্পিউটারের ইন্টারনেট ব্রাউজারে master.noipunno.gov.bd  ঠিকানাটি লিখুন এবং প্রবেশ করুন। হোমপেজের সবচেয়ে নিচে তিনটি আইকন দেখতে পাবেন সেখান থেকে আপনার সমস্যা লিখুন নামক বাটনটি নির্বাচন করবেন।

আপনাকে নৈপুণ্য প্ল্যাটফর্মে সাপোর্ট সিস্টেম নিয়ে যাবে সেখান থেকে আপনি টিকেট জমা দেওয়ার মাধ্যমে আপনার নৈপুর্ণ সম্পর্কিত যে কোন সমস্যা জানাতে পারবেন অথবা পূর্বে জানানো কোন সমস্যার আপডেট জানতে পারবে।

%E0%A6%A8%E0%A7%88%E0%A6%AA%E0%A7%81%E0%A6%A3%E0%A7%8D%E0%A6%AF%20%E0%A6%85%E0%A7%8D%E0%A6%AF%E0%A6%BE%E0%A6%AA%20%E0%A6%B0%E0%A7%87%E0%A6%9C%E0%A6%BF%E0%A6%B8%E0%A7%8D%E0%A6%9F%E0%A7%8D%E0%A6%B0%E0%A7%87%E0%A6%B6%E0%A6%A8

নৈপূণ্য অ্যাপে শিক্ষক রেজিস্ট্রেশন

জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড কর্তৃক নির্মিত নৈপুণ্য বা বিষয়ভিত্তিক মূল্যায়ন অ্যাপ ব্যবহার করার জন্য যারা সবচেয়ে বেশি কাজ করবেন তারা হচ্ছেন সংশ্লিষ্ট বিষয়ের শিক্ষক।  নৈপূণ্যকে মূল্যায়ন কার্যক্রম পরিচালনার জন্য সেই শিক্ষককে ইউজার আইডি ও পাসওয়ার্ড সবার জন্য শিক্ষা প্রতিষ্ঠান থেকে শিক্ষক অন্তর্ভুক্তি করা লাগবে।

নৈপুণ্য সিস্টেমে শিক্ষক যুক্ত করণের প্রথম ধাপ

নিচের ধাপ গুলো অনুসরণ করে বিষয় শিক্ষককে নৈপুণ্য অ্যাপে নিবন্ধন করে নিন-

১. নৈপূণ্য এডমিন প্যানেল master noipunno gov bd ওয়েবসাইটে প্রবেশ করুন এবং প্রতিষ্ঠানের ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগইন করুন;

২. মেন মেনু থেকে শিক্ষক তালিকা অথবা নিচে সাতটি ব্যবস্থাপনা থেকে শিক্ষক ব্যবস্থাপনা অপশনটি নির্বাচন করুন।

Noipunno App এ শিক্ষক যুুক্ত করার নিয়ম

৩. ছবির দ্বিতীয় অংশে দেখানো স্থানে লেখা শিক্ষক সংযুক্ত করুন বাটনে ক্লিক করতে হবে। যদি শিক্ষক মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের EMIS পোর্টালে এইচআরএম রেজিস্ট্রেশন করা হয়ে থাকে সেক্ষেত্রে প্রাপ্ত পিডিএফ নাম্বার দিয়ে তথ্য সংগ্রহ সংযোজন করতে পারবেন অথবা পিডিএফ না থাকলেও শিক্ষক নিবন্ধন করা যাবে।

আরও পড়ুন  ডিজিটাল বাংলাদেশ রচনা - Digital Bangladesh Rochona 2026

৪. শিক্ষক যুক্ত করার ফরমে প্রথম অংশেই শিক্ষকের পিডিএস আইডি নম্বর বা ইনডেক্স নম্বর দিয়ে তথ্য খোঁজার একটি ফিল্ড থাকবে।  এখানে আপনি শিক্ষকের পিডিএফ নাম্বার অথবা ইনডেক্স নম্বর দিয়ে তথ্যগুলো সার্চ করতে পারেন। আপনার ইনপুট দেয়া আইডি নাম্বারটি সঠিক থাকলে শিক্ষকের মৌলিক তথ্যগুলো স্বয়ংক্রিয়ভাবে ফিলাপ হয়ে যাবে।

৫. এরপর প্রয়োজনীয় সংযোজন গুলো বা সংশোধনীগুলো সম্পন্ন করে অর্থাৎ শিক্ষকের নাম  বাংলা এবং ইংরেজি,  পদবী,  শিক্ষকের ফোন নম্বর,  ইমেইল এড্রেস,  জাতীয় পরিচয় পত্র নম্বর,  শিক্ষকের নিজ বিভাগ এবং জেলা আর উপজেলা নির্বাচন করে রক্তের গ্রুপ নির্বাচন করবেন।

নৈপুণ্য অ্যাপ ডাউনলোড

৬.  এরপর ওই শিক্ষকের সাথে জরুরী কোন কাজে যোগাযোগের কোন বিশেষ নম্বর জরুরি যোগাযোগ নম্বর ফিল্ডে এন্ট্রি দিয়ে তথ্য সংযোজন বাটনে ক্লিক করবেন।

Naipunno Teacher Registration Form

সবকিছু ঠিক থাকলে আপনার কাঙ্খিত শিক্ষকের তথ্যটি নৈপূর্ন প্ল্যাটফর্মে নিবন্ধিত হয়ে যাবে এবং সিস্টেম থেকে স্বয়ংক্রিয়ভাবে ও শিক্ষকের মোবাইলে একটি ক্ষুদেবার্তায় ইউজার আইডি এবং পিন কোড পাঠানো হবে।  পরবর্তীতে তিনি নৈপুণ্য পিন কোড পরিবর্তন পদ্ধতি জেনে নতুন পিন কোড সেট করতে পারবেন।

নৈপূণ্য-তে শিক্ষার্থী রেজিস্ট্রেশন

নতুন কারিকুলামে শিক্ষা প্রতিষ্ঠানসমূহের ফলাফল সংরক্ষণ এবং প্রক্রিয়াজাতকরণের জন্য একটি দারুণ সিস্টেম হচ্ছে নৈপুণ্য।  এখানে শিক্ষার্থীদের বিষয়ভিত্তিক মূল্যায়নের জন্য শ্রেণী ভিত্তিক শিক্ষার্থীদের তথ্য এন্টি দিতে হবে অর্থাৎ শিক্ষার্থী রেজিস্ট্রেশন করতে হবে।  নিচের পদ্ধতি গুলো অনুসরণ করে শিক্ষার্থী রেজিস্ট্রেশন করা যাবে-

১. নৈপুণ্য এডমিন চ্যানেলে প্রবেশ করুন  এবং সাতটি ব্যবস্থাপনা থেকে ৬ নম্বর অপশন অর্থাৎ শিক্ষার্থী ব্যবস্থাপনা বাটনে ক্লিক করুন।

২. শিক্ষার্থী ব্যবস্থাপনা পাতায় প্রতিষ্ঠানের নাম সহ বিস্তারিত বিবরণের সাথে নিবন্ধনকৃত শিক্ষার্থীদের তালিকা দেখাবে এখান থেকে বিশেষ শ্রেণীর শিক্ষার্থী তালিকা চাইলে দেখা যাবে। এই পাতায় থাকা শিক্ষার্থী যুক্ত করুন বাটনে ক্লিক করুন।

৩. নৈপূণ্য অ্যাপে শিক্ষার্থী রেজিস্ট্রেশন এর ক্ষেত্রে দুটো পদ্ধতি ব্যবহার করা যাবে।  প্রথম টি হল আলাদা আলাদা ভাবে শিক্ষার্থী যোগ করা আর অন্যটি হচ্ছে একাধিক শিক্ষার্থী একসাথে যোগ করা।  আপনি যে পদ্ধতিটি পছন্দ করবেন সেটিতে ক্লিক করুন।

আরও পড়ুন  অনার্স ১ম বর্ষের রেজাল্ট দেখার নিয়ম (জাতীয় বিশ্ববিদ্যালয়) 2026
নৈপুণ্য অ্যাপে শিক্ষার্থী নিবন্ধন

৪. একক শিক্ষার্থী যোগ করার ক্ষেত্রে শিক্ষার্থী রেজিস্ট্রেশন ফরমে প্রয়োজনীয় তথ্য দিয়ে তথ্য সংযোজন বাটনে ক্লিক করবেন। এখানে প্রথমে ব্রাঞ্চ,  শিফট,  ভার্শন,  যে শ্রেণীতে শিক্ষার্থী নিবন্ধন করতে চান সেই শ্রেণীটি,  এবং যে সেকশনের শিক্ষার্থী অন্তর্ভুক্ত করবেন সেই সেকশনটি নির্বাচন করবেন।

এরপর শিক্ষার্থীর শ্রেণী রোল,  শিক্ষার্থীর নাম বাংলা এবং ইংরেজিতে,  অষ্টম,  নবম এবং দশম শ্রেণীর শিক্ষার্থীদের ক্ষেত্রে বোর্ড রেজিস্ট্রেশন নাম্বার,  শিক্ষার্থীরা অনলাইন জন্ম নিবন্ধন নম্বর,  জন্মতারিখ,  লিঙ্গ,  ধর্ম,  শিক্ষার্থীর মোবাইল নাম্বার,  পিতার নাম ও মাতার নাম বাংলায়, ইংরেজিতে,  পিতা এবং মাতার মোবাইল নম্বর এবং অভিভাবকের মোবাইল নম্বর দিয়ে তথ্য সংযোজন করবেন।

৫. একাধিক শিক্ষার্থী যোগ করার ক্ষেত্রে প্রথমেই পরমে দেয়া নমুনা এক্সেল ফাইলটি ডাউনলোড করে নিবেন এবং সে অনুযায়ী প্রয়োজনীয় ফিল্ডে শিক্ষার্থীদের তথ্য এন্ট্রি করবেন।  আর ইতোমধ্যেই তথ্য এন্ট্রি করা থাকলে সেগুলোকে কপি করে এই ওয়ার্কশিটে পেস্ট করবেন।

এরপর ব্রাঞ্চ,  শিফট,  ভার্সন,  ট্রেনিং,  সেকশন ইত্যাদি নির্বাচন করার পর ড্রাগন ড্রপ অপশনে ফাইলটি সিলেক্ট করে দিয়ে তথ্য সংযোজন বাটনে ক্লিক করলে আপনার তথ্যগুলোর নির্ধারিত সেকশনে যোগ হয়ে যাবে।

1 Comment
  1. Reply
    নৈপুণ্য অ্যাপ ডাউনলোড - Noipunno App Download September 18, 2024 at 3:37 PM

    […] চালু করে এবাউট অ্যাপ অপশনে ক্লিক করে Noipunno Apps এর ডেভেলাপার এর তথ্যগুলো জেনে নিন। […]

Leave a reply

Amar Sikkha
Logo