
বাংলাদেশে আইডি কার্ড করা যে কতোটা ঝামেলার সেটি শুধু যে ঝামেলায় পরেছে সে জানে। আসুন জেনে নেই নাম্বার দিয়ে আইডি কার্ড চেক করার সহজ নিয়ম। এখন থেকে আপনি বাসায় বসে অনলাইনে সহজেই আইডি কার্ড চেক করতে পারবেন।
জাতীয় পরিচয়পত্র বাংলাদেশের প্রত্যেক নাগরিকের একটি অবিচ্ছেদ অংশ। আমি বাংলাদেশি এটির পরিচয় হলো আমার এনআইডি বা জাতীয় পরিচয়পত্র। মাঝে মাঝে অনেক সময় এই আইডি কার্ড ভুল হয়ে থাকে আবার অনেকেই জালিয়াতির শিকার হয়ে থাকেন। কিন্তু আপনি চাইলে আপনার হাতে থাকা মোবাইলের মাধ্যমে সহজেই আইডি কার্ড চেক করে নিতে পারবেন। সঠিক তথ্য জানতে নিচের ধাপগুলো অনুসরন করুন।
নাম্বার দিয়ে আইডি কার্ড চেক করার নিয়ম
বিভিন্ন জরুরী প্রয়োজনের জন্য, আপনাকে আপনার আইডি বা NID কার্ড চেক করার প্রয়োজন হতে পারে। অনলাইনে ভোটার আইডি কীভাবে চেক করবেন তা জানবেন আজকের পোস্টের মাধ্যমে।
আপনার মনে যদি সন্দেহ জাগে আপনার আইডি কার্ড আসল কিনা বা কোন বিশেষ প্রয়োজনে ভোটার আইডি কার্ড যাচাই করার প্রয়োজন হচ্ছে। কিভাবে করবেন? এই পোস্টে আমি বাংলাদেশ নির্বাচন কমিশন ভোটার আইডি কার্ড চেক করার নিয়ম সম্পর্কে বলব।
নীচের পদ্ধতিগুলির মধ্যে,ভোটার আইডি কার্ড চেকিং অ্যাপ দিয়ে শুধুমাত্র NID নম্বর ও জন্ম তারিখ দিয়ে যে কারো, নাম, পিতা-মাতার নাম ও ছবি দেখতে পারবেন।
ফরম নাম্বার দিয়ে আইডি কার্ড চেক করার নিয়ম

ফরম নাম্বার দিয়ে আইডি কার্ড চেক
ফরম নাম্বার দিয়ে এনআইডি কার্ড চেক করার জন্য নিচের ধাপগুলো অনুসরণ করুন:
- NID Website ভিজিট করে Registration অপশনে যান। উপরের ছবির মতো দেখতে পাবেন।
- ফরম নাম্বার ও জন্ম তারিখ লিখুন। ফরম নাম্বার এর শুরুতে NIDFN লিখুন। উদাহরণ-NIDFN4422348639;
- উপরের ছবিতে যে আঁকাবাঁকা লেখা দেখতে পাচ্ছেন সেটি তার নিচের খালি ঘরে লিখুন এবং সাবমিট এ ক্লিক করুন।
- আইডি প্রস্তুত হলে আপনার কাছে ঠিকানা সিলেক্ট করার অপশন আসবে।
- যদি আইডি প্রস্তুত না হয় তাহলে (Your nid information isn’t found) এটি লেখা আসবে।
ফরম নাম্বার হারিয়ে ফেললে দেখতে পারেন ভোটার স্লিপ হারিয়ে গেলে করণীয়। ফরম নাম্বার দিয়ে আইডি কার্ড বের করার বিস্তারিত প্রক্রিয়া দেখুন।
ভোটার আইডি কার্ড নাম সংশোধন করতে কি কি লাগে?
ভোটার নাম্বার দিয়ে আইডি কার্ড চেক করার নিয়ম

ভোটার নাম্বার দিয়ে আইডি কার্ড চেক
ভোটার নাম্বার দিয়ে ভোটার আইডি কার্ড চেক করার জন্য ব্যবহার করতে ধাপগুলো অনুসরন করুন।
- প্রথমে ভোটার আইডি কার্ড এর ওয়েবসাইটে চলে যান (https://services.nidw.gov.bd/nid-pub/)
- এবার একটু নিচের দিকে গেলে উপরের ছবির মতো দেখতে পাবেন।
- প্রথম ঘরে জাতীয় পরিচয়পত্র নাম্বার বা ইউজার নাম দিন।
- পরের ঘরে পাসওয়ার্ড দিন (প্রথমে যখন আইডি কার্ড ডাউনলোড করেছিলেন তখন একটি পাসওয়ার্ড দিয়েছিলেন সেটি এখানে দিন)।
- উপরের ছবিতে যে আঁকাবাঁকা লেখা দেখতে পাচ্ছেন সেটি তার নিচের খালি ঘরে লিখুন এবং লগইন এ ক্লিক করুন।
- লগইন হয়েগেলে আপনার কিছু তথ্য জানতে চাইবে যেমনঃ জেলা, উপজেলা, পোস্ট অফিস, বিভাগ ইত্যাদি।
নোটঃ যদি আপনার পাসওয়ার্ড মনে না থাকে তাহলে চিন্তার কোন কারণ হয়। (পাসওয়ার্ড ভুলে গেলে) এখানে ক্লিক করে পাসওয়ার্ড পুনঃরুদ্ধার করুন বা উপরের ফরম নাম্বার দিয়ে এনআইডি কার্ড চেক সেখানে জাতীয় পরিচয় পত্রের নাম্বার দিয়ে চেক করুন।
মোবাইল নাম্বার দিয়ে আইডি কার্ড চেক করার নিয়ম
মোবাইল নাম্বার দিয়ে আইডি কার্ড চেক করার কোন নিয়ম নেই তবে, আপনি মোবাইল নাম্বার থেকে এসএমএস করে আইডি কার্ড চেক করতে পারবেন। নিচের ধাপগুলো অনুসরন করুন।
নতুন যারা ভোটার নিবন্ধন করেছেন কিন্তু এখনো জাতীয় পরিচয়পত্র নম্বর পান নি। আপনি এখনি এসএমএসের মাধ্যমেও মোবাইলে ভোটার আইডি চেক করতে পারবেন। আপনার স্মার্ট জাতীয় পরিচয়পত্র নম্বর জেনে নিতে পারেন এবং বিভিন্ন কাজে ব্যবহার করতে পারেন।

নাম্বার দিয়ে আইডি কার্ড চেক
SMS এর মাধ্যমে এনআইডি কার্ড চেক করার জন্য মোবাইলে মেসেজ অপশন থেকে < NID> স্পেস <Form Number> স্পেস <DD-MM-YYYY> লিখে 105 নম্বরে Send করুন। ফিরতি মেসেজে আপনার এনআইডি প্রস্তুত হলে তা জানিয়ে দেয়া হবে এবং NID নম্বর পাঠানো হবে।
উদাহরণ: 105 নম্বরে প্রেরণ করুন nid <Form no> <dd-mm-yyyy> nid XXXXXXX 24-08-1992
আইডি কার্ড নিয়ে প্রশ্ন উত্তর
১। ভোটার আইডি কার্ড ডাউনলোড করব কিভাবে?
উত্তরঃ আপনারা যারা ভোটার হিসাবে নিবন্ধিত হয়েছেন কিন্তু জাতীয় পরিচয় পত্র নম্বর পাননি তারা রেজিস্টার মেন্যুতে (Claim Account) গিয়ে আপনার কাছে রক্ষিত ফর্ম নম্বর এবং আপনার জন্ম তারিখ, ক্যাপচা ও প্রয়োজনী তথ্য দিয়ে অনলাইন সেবার জন্য রেজিস্ট্রেশন সম্পন্ন করুন। পরবর্তীতে লগইন মেন্যুতে গিয়ে আপনার ইউজারনেম ও পাসওয়ার্ড দিয়ে লগইন করে ডাউনলোড মেন্যুতে গিয়ে আপনার পরিচয়পত্র কপি ডাউনলোড করতে পারবেন।
২। নতুন ভোটারর আবেদন করতে কি কি লাগে?
উত্তরঃ
- অনলাইনে পূরণকৃত ফর্মের প্রিন্ট কপি
- এস.এস.সি সনদ -(বয়স প্রমাণের সনদ)
- জন্ম নিবন্ধন -(বয়স প্রমাণের সনদ)
- পাসপোর্ট / ড্রাইভিং লাইসেন্স / টি.আই.এন -(বয়স প্রমাণের সনদ)
- ইউটিলিটি বিলের কপি/বাড়ী ভাড়ার রশিদ/হোল্ডিং ট্যাক্স রশিদ – (ঐ এলাকায় সচরাচর বসবাস করেন এরুপ কোন প্রমাণ)
- নাগরিকত্বের সনদ (প্রযোজ্য ক্ষেত্রে)
- বাবা, মা, স্বামী/স্ত্রীর এনআইডি কার্ডের কপি(প্রযোজ্য ক্ষেত্রে)
আরও বিস্তারিত তথ্য আপনি জাতীয় পরিচয় পত্রের ওয়েবসাইট থেকে জানতে পারবেন।

[…] প্রাপ্ত বয়স্ক নাগরিকদের যেমন জাতীয় পরিচয়পত্র থাকে, তেমনি অপ্রাপ্ত বয়স্ক নাগরিকদের […]