দুরুদ শরীফ বাংলা উচ্চারণ অর্থসহ (দরুদে ইব্রাহিম)

মহানবি (সা.) এর উপর প্রত্যেকের একবার দরুদ পরা ওয়াজিব। তাই দুরুদ শরীফ বাংলা উচ্চারণ ও অর্থ জানা না থাকলে এর মর্ম আমরা বুঝতে পারব না।

যেকোনো আরবি আমরা বুঝি না কারন আমাদের ভাষা বাংলা আর আরবি ভাষা বুঝতে হলে আমাদের এর অর্থ জানা জরুরি। চলুন তাহলে আজকে আমরা দরুদে ইব্রাহিম সহ আরও কিছু ছোট দুরুদ শরীফ বাংলা উচ্চারণ পড়ে নেই। আমরা সবাই জানি সবচেয়ে ছোট দরুদ শরীফ হলো (সা.) পড়া।

দুরুদ শরীফ বাংলা উচ্চারণ ও অর্থ 

সালাতের মধ্যে দরুদে ইব্রাহিম পাঠ করা সুন্নাতে মুয়াক্কাদা। দরুদে ইব্রাহিম বেশ ফজিলতপূর্ণ। পাঁচ ওয়াক্ত সালাতে এই দরুদ পড়া হয়। সালাত ছাড়াও অন্যান্য যেকোনো সময় এই দরুদ শরীফ পাঠে রয়েছে মুস্তাহাব সাওয়াব।

দরুদে ইব্রাহিমের আরবি, অর্থ ও উচ্চারণ:
আরবি: اللَّهُمَّ صَلِّ عَلَى مُحَمَّدٍ وَعَلَى آلِ مُحَمَّدٍ كَمَا صَلَّيْتَ عَلَى إِبْرَاهِيمَ وَعَلَى آلِ إِبْرَاهِيمَ إِنَّكَ حَمِيدٌ مَجِيدٌاللَّهُمَّ بَارِكْ عَلَى مُحَمَّدٍ وَعَلَى آلِ مُحَمَّدٍ كَمَا بَارَكْتَ عَلَى إِبْرَاهِيمَ وَعَلَى آلِ إِبْرَاهِيمَ إِنَّكَ حَمِيدٌ مَجِيد

বাংলা উচ্চারণ: আল্লাহুম্মা সাল্লেআ’লা মোহাম্মাদাও ও আ’লা আলি মোহাম্মাদ, কামা সাল্লাইতা আ’লা ইব্রাহিমা ও আ’লা আলি ইব্রাহিম, ইন্নাকা হামিদুম্মাজিদ। আল্লাহুম্মা বারিক আ’লা মোহাম্মাদেও ও আ’লা আলি মোহাম্মাদ, কামা বারকতা আ’লা ইব্রাহিমা ও আ’লা আলি ইব্রাহিম, ইন্নাকা হামিদুম্মাজিদ।

অর্থ: হে আল্লাহ! তুমি মুহাম্মাদ (সা.) এবং তাঁর বংশধরদের ওপর এই রূপ রহমত নাজিল করো, যেমনটি করেছিলে ইব্রাহিম ও তার বংশধরদের ওপর। নিশ্চয়ই তুমি প্রশংসনীয় ও সম্মানীয়। হে আল্লাহ! তুমি মুহাম্মাদ (সা.) এবং তার বংশধরদের ওপর বরকত নাজিল করো, যেমন বরকত নাজিল করেছিলে ইব্রাহিম ও তার বংশধরদের ওপর। নিশ্চয়ই তুমি প্রশংসনীয় ও সম্মানীয়।

দুরুদ শরীফ বাংলা উচ্চারণ ছবি

দুরুদ শরীফ বাংলা উচ্চারণ ছবি

দুরুদ শরীফ বাংলা উচ্চারণ ছবি

ছোট দুরুদ শরীফ বাংলা উচ্চারণ

আরবি اللَّهُمَّ صَلِّ عَلَى مُحَمَّدٍ وَعَلَى آلِ مُحَمَّدٍ
বাংলা আল্লাহুম্মা সল্লি আ’লা মুহা’ম্মাদিওঁ-ওয়া আ’লা আলি মু’হাম্মাদ।
 অর্থ হে আল্লাহ! আপনি মুহা’ম্মদ এবং তাঁর পরিবার-পরিজনদের উপর রহমত বর্ষণ কর।
আরও পড়ুন  মহিলাদের তাহাজ্জুদ নামাজের নিয়ম, নিয়ত 2026
আরবি اللَّهُمَّ صَلِّ وَسَلِّمْ عَلَى نَبَيِّنَا مُحَمَّدٍ
উচ্চারণ আল্লা-হুম্মা সল্লি ওয়া সাল্লিম আ’লা নাবিয়্যিনা মুহা’ম্মাদ।
 অর্থ হে আল্লাহ! আপনি আমাদের নবী মুহাম্মাদের উপর সালাত ও সালাম বর্ষণ করুন।
আরবি صلى الله عليه وسلم
উচ্চারণ সল্লাল্লাহু আ’লাইহি ওয়া সাল্লাম।
 অর্থ আল্লাহ তাঁর (মুহা’ম্মদের) প্রতি সালাত (দয়া) ও সালাম (শান্তি) বর্ষণ করুন

 

আরবি صَلَّى اللّٰهُ عَلَى النَّبِيِّ مُحَمَّدٍ
উচ্চারণ সল্লাল্লাহু ‘আলান্নাবিয়্যি মুহাম্মাদ
অর্থ নবী মুহাম্মাদের উপর আল্লাহ্ রহমত বর্ষণ করুন। (নবীজির নাতি হাসান (রা.) হতে বর্ণিত কুনুতের শেষ অংশ এটি) [নাসাঈ: ১৭৪৫, ইমাম নববি (রাহ.) হাদিসটির সনদ সহিহ বলেছেন (মাজমু‘উ: ৩/৪৯৯), অবশ্য অনেকেই দুর্বল বলেছেন। তবে, নিঃসন্দেহে এটি আমলযোগ্য।]

আমরা যখন মহান আল্লাহ তায়ালার কাছে গুনাহ থেকে বাঁচার জন্য দোয়া করবো এবং আমাদের গুনাহ মাফের জন্য দোয়া চাইবো তখন দরুদ শরীফ পাঠ করবো। কারণ, মহান আল্লাহর দরবারে মুক্তি ও মাফ চেয়ে মুনাজাত ধরলে, দোয়া করলে তা দরুদ শরীফ পাঠের উসিলায় রাসূল সাল্লাল্লাহু আলাইহে ওয়াসাল্লামের প্রতি রহমত ও সালাম পেশের দরুণ সেই দোয়া কবুল হয়ে যায়।

Contact Us

Gazipur City-1700, Dhaka, Bangladesh.
Mail: [email protected]
FacebookBisshas Prodhan

We will be happy to hear your thoughts

Leave a reply

Amar Sikkha
Logo