
অনেকেই প্রবাসি ভাইয়েরা আছেন পাসপোর্ট নাম্বার দিয়ে দুবাই ভিসা চেক করার নিয়ম জানতে চান কিন্তু কিয়াভবে করবেন জানেন না আবার কেউ কেউ ভিসা আসল নাকি নকল সেই সম্পর্কে জানতে চান।
আজকের পোস্ট থেকে দুবাই ভিসা কিবানে চেক করবেন সেই সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন। প্রিয় প্রবাসি ভাই আপনারা আমাদের দেশের সম্পদ আপনাদের সাহায্য করার জন্য আজকে আমাদের এই পোস্ট আশাকরি আপনাদের উপকার হবে।
পাসপোর্ট নাম্বার দিয়ে দুবাই ভিসা চেক 2026
দুবাইয়ের ভিসা কিভাবে চেক করবের এর সম্পূর্ণ নিয়ম নিচে দেওয়া হয়েছে_
১। দুবাই ভিসা চেক করার জন্য প্রথমে গুগলে গিয়ে ICP Smart Services লিখে সার্চ করুন।
২। এরপরে সর্বপ্রথম যেই ওয়েবসাইটটি আসবে সেটিতে ভিজিট করুন।
৩। তারপরে মেনুবার থেকে Public Services মেনুতে প্রবেশ করুন।
৪। ভিসা চেক করতে File Validity লিংকে যান।

দুবাই ভিসা চেক অনলাইন
৫। পরের পেজে আপনাকে একটি ফরম পূরণ করতে হবে। এখানে আপনার পাসপোর্ট নাম্বার এবং পাসপোর্ট এর মেয়াদ এর তারিখ উল্লেখ করতে হবে। অবশ্যই এটি বসানোর জন্য আপনাকে Search By ” Passport Information” এবং Select the Type থেকে “Visa” সিলেক্ট করে নিতে হবে।
৬। এবার আপনাকে আপনার Passport Number এবং পাসপোর্ট এর Expire Date উল্লেখ করতে হবে. অবশ্যই সবগুলো ইংরেজিতে লিখতে হবে। এরপরে নিচে Nationality থেকে Bangladesh বাছাই করে নিবেন
৭। ঠিক ভাবে দেওয়র পরে একটি ক্যাপচা পূরণ করে নিতে হবে। I am not a robot ভেরিফিকেশন করার পরে Search অপশনে ক্লিক করতে হবে।
আপনার সব তথ্য যদি সঠিক থাকে তাহলে পরবর্তী পেইজে দুবাই ভিসা সম্পর্কিত বিভিন্ন তথ্য দেখতে পাবেন যেমন, ভিসা নাম্বার, ভিসার মেয়াদ, এবং ভিসাটি চালু আছে কিনা ইত্যাদি।
আশাকরছি কিভাবে দুবাই ভিসা চেক করতে হয় সেটি শিখতে পেরেছেন।
