
মহান আল্লাহ তায়ালা প্রত্যেক মানুষের জন্য নামাজ পড়া ফরজ করেছেন। নামাজে দুই সিজদার মাঝের দোয়া পড়তে হয় এটা আমরা সবাই জানি কিন্তু অনেকেই এই দোয়া পারি না।
জার ফলে আমরা অনেকেই এই দোয়া পড়ি না। আল্লাহ আমাদের নামাজ পড়া যেমন ফরজ করেছেন তেমনি নামাজ সহি শুদ্ধ ভাবে পড়ার তাগিদ দিয়েছেন।
দুই সিজদার মাঝের দোয়া
আমরা অনেকেই কিছু ক্ষেত্রে সমস্যার সম্মুখীন হয়ে পরি যেমন দুই সিজদার মাঝে ঠিক কোন দোয়া পড়ব কারণ এর দুইটি দোয়া আছে। সোজা কথায় আপনার যে দোয়া ইচ্ছা সেটি পড়তে পারেন, নিচে এই দুই সিজদার মাঝের দোয়া ছবি সহ দেওয়া হয়েছে দেখুন।

দুই সিজদার মাঝের দোয়া ছবি
১। হজরত ইবনে আব্বাস (রা.) বলেন, যে রাতে তিনি তাঁর খালা মাইমুনা (রা.)-এর ঘরে রাত্রি যাপন করেন। তিনি রাতে রাসুলুল্লাহ (সা.)-এর নামাজের বিবরণ দিতে গিয়ে বলেন, রাসুল (সা.) যখন সিজদা থেকে মাথা উঠাতেন তখন তিনি নিচের দোয়া পড়তেন—
اللَّهُمَّ اغْفِرْ لِي وَارْحَمْنِي، وَاجْبُرْنِي وَاهْدِنِي وَارْزُقْنِي
বাংলা উচ্চারণ: ‘আল্লাহুম্মাগ ফিরলি, ওয়ার হামনি, ওয়াজ বুরনি, ওয়াহ দিনি, ওয়ার জুকনি।’
বাংলা অর্থ: হে আল্লাহ! আমাকে মাফ করুন, দয়া করুন, আমার মর্যাদা বৃদ্ধি করুন, আমাকে রিজিক দান করুন এবং হেদায়েত দিন। (বাইহাকি, খণ্ড: ২, পৃষ্ঠা: ১২২)
২। হজরত হুজায়ফা (রা.) থেকে বর্ণিত, যেখানে রাসুলুল্লাহ (সা.) দীর্ঘ কিয়াম করেছিলেন। সেই হাদিসের বিবরণে আছে যে, রাসুলুল্লাহ (সা.) দুই সিজদার মাঝখানে দোয়া পড়ছিলেন। দুই সিজদার মাঝে তিনি সিজদার সমপরিমাণ বসেও ছিলেন। দোয়াটি হলো—
رَبِّ اغْفِرْ لِي رَبِّ اغْفِرْ لِي
বাংলা উচ্চারণ: ‘রাব্বিগ ফিরলি, রাব্বিগ ফিরলি।’
বাংলা অর্থ: হে প্রতিপালক! আমাকে মাফ করে দিন, আমাকে মাফ করে দিন। (মুসলিম, হাদিস: ৭৭২)
দুই সিজদার মাঝের দোয়া বাংলায়
১। ‘রাব্বিগ ফিরলি, রাব্বিগ ফিরলি।’
২। ‘আল্লাহুম্মাগ ফিরলি, ওয়ার হামনি, ওয়াজ বুরনি, ওয়াহ দিনি, ওয়ার জুকনি।’
দুই সিজদার মাঝের দোয়া না পড়লে কি নামাজ হবে?
উত্তরঃ হ্যাঁ, নামাজ হবে। কারণ নামাজে এই দোয়া পড়া সুন্নত।
Follow Us
Facebook Page: AmarSikkha.com
Linkedin: AmarSikkha.com
Google News: Amar Sikkha
WhatsApp Channel: Amar Sikkha
Telegram: t.me/amarsikkha
