দাঁত ক্ষয় রোধ করার কার্যকরী উপায় 2026

আমরা জানি চিনি বা মিষ্টি দাঁতের ক্ষয় এ দায়ী। তবে এর পেছনের কারণ নিয়ে নতুন মতবাদ সৃষ্টি হয়েছে। চিনি বা মিষ্টি খেলে দাঁতে ব্যাকটেরিয়া আক্রমণ করে, অ্যাসিড উৎপন্ন করে যা দাঁত ক্ষয়ের কারণ কিন্তু এর আরো কারণ আছে। চলুন জেনে নেই দাঁতের ক্ষয় হওয়ার কারণ ও এর সুরক্ষায় কী খাবেন তা বিস্তারিত।

দাঁত ক্ষয় হওয়ার কারণ 

অনেক বিশেষজ্ঞদের মতে দাঁত ক্ষয়ের কারণ প্রধানত তিনটি –

১. খাবারে যথেষ্ট মিনারেল না থাকা।

২. খাবারে যথেষ্ট ফ্যাট সল্যুবল ভিটামিন (ভিটামিন এ, ডি, ই এবং কে) না থাকা।

৩. আপনার পরিপাকতন্ত্রের শোষণ করার মতো যথেষ্ট পুষ্টি না থাকা। ফ্যাটিক অ্যাসিড এক্ষেত্রে একটা বড় ভূমিকা রাখে।

একটা দীর্ঘ সময় ধরে আপনার খাবারে যদি ভিটামিন ও মিনারেল খুব কম থাকে বা একেবারেই না থাকে, কিংবা আপনার খাবারে যদি উচ্চমাত্রার ফ্যাটিক অ্যাসিডের পরিমাণ থাকে (শস্য, বীজ, বাদাম ইত্যাদি ধরনের খাবারে এই অ্যাসিড থাকে), তাহলে আপনার রক্তের ক্রিয়া-বিক্রিয়া ও ক্যালসিয়াম-ফসফরাসের অনুপাত ভারসাম্য হারাবে। যার ফলে আপনার শরীর আপনার হাড়, দাঁত ইত্যাদি থেকে মিনারেল গ্রহণ করতে শুরু করবে, ফলে আপনার দাঁত ও হাড় ক্ষয় হতে থাকবে।

চিনি বা মিষ্টি শরীরের পুষ্টি উপাদান নিঃশেষ করে। কিন্তু দাঁত বাঁচাতে শুধু মিষ্টি খাওয়া কমিয়ে দিলেই চলবে না বরং আমাদের ভিটামিন ও মিনারেল সমৃদ্ধ প্রচুর খাবার খেতে হবে যা আমাদের দাঁতকে সুরক্ষা করবে। আসুন জেনে নিই দাঁতের সুরক্ষায় আমরা কী করতে পারি।

দাঁত ক্ষয় রোধ করার উপায়

১. কডলিভার অয়েল। এতে প্রচুর পরিমাণে ভিটামিন এ, ডি এবং কে আছে।

২. ম্যাগনেসিয়াম সমৃদ্ধ খাবার। ম্যাগনেসিয়াম ক্যালসিয়াম ও ফসফরাসের দাতের কার্যক্ষমতা বাড়ায়।

৩. জিলাটিনঃ যদি হাড়সমৃদ্ধ খাবার খেতে না পারেন জিলাটিন খেতে পারেন অল্টারনেটিভ হিসেবে। এটি মাড়ি ও পরিপাকের জন্য উপকারী।

আরও পড়ুন  ভিটামিন এ সমৃদ্ধ আপেলের উপকারিতা 2026

দাঁতের সুরক্ষায় খাবার

দাঁত ক্ষয় রোধে যেসব খাবারের ওপর প্রাধান্য দিতে হবেঃ

১. নারিকেল, দুগ্ধজাত খাবার (যেমন, মাখন ও পনির)।

২. তৃণভোজী প্রাণীর মাংস হাড়যুক্ত মাংস, কলিজা।

৩. সামুদ্রিক খাবার।

৪. শাকসবজি।

খেয়াল রাখতে হবে আপনার খাদ্যে শিম, বাদাম, ডাল ইত্যাদি কী পরিমাণে আছে। এসব খাবারে ফ্যাটিক অ্যাসিড থাকে। এসব খাবেন না তা নয় পরিমিত ও প্রয়োজন অনুযায়ী খাবেন। প্রসেসড খাবার যেগুলোতে প্রচুর চিনি ও ময়দা আছে সেসব খাবার যত কম খাওয়া যায় তত দাঁতের জন্য ভালো। সম্ভব হলে চিনি যুক্ত খাবার সম্পূর্ন বাদ দিতে হবে।

দাঁত ব্যথা হলে করণীয় 

দাঁত ব্যাথা কতটা অসহ্যকর যার হয়েছে সেই ভালো জানে। তবে কিছু নিয়ম  মেনে চললে দাঁত ব্যাথা করবে না আবার দাঁত ব্যাথা করলেও ঘরোয়া উপায়ে সহজেই এর চিকিৎসা করা যায়। চলুন জেনে নেই দাঁত ব্যথা হলে করণীয় কি।

উপায় ১: ১ গ্লাস কুসুম গরম পানিতে ১ টেবিল চামুচ লবণ মিশিয়ে মুখে নিয়ে ১ মিনিট রাখুন। এভাবে দিনে ৩ বার করে কুলি করুন ব্যথা কমে যায়।

উপায় ২: ১ টেবিল চামুচ লবণ অল্প সরিষার তেলের সঙ্গে অথবা লেবুর রসের সঙ্গে মিশিয়ে পেস্ট তৈরি করে মাড়িতে ম্যাসাজ করুন কয়েক মিনিট। তারপর কুসুম গরম পানি দিয়ে কুলি করে নিন। এভাবে ব্যাকটেরিয়া ধ্বংস হবে।

উপায় ৩: নারকেল তেল এবং লবঙ্গ গুঁড়া একসাথে মিক্স করে পেস্ট তৈরি করুন ব্রাশের সাহায্যে অথবা হাত দিয়ে পেস্ট আক্রান্ত স্থানে লাগান। আশা করি দাঁত ব্যাথা অনেকটাই লাঘব হবে।

 

We will be happy to hear your thoughts

Leave a reply

Amar Sikkha
Logo