১মিনিটে ড্রাইভিং লাইসেন্স চেক করার নিয়ম 2026

প্রযুক্তির এই যুগে ড্রাইভিং লাইসেন্স চেক করার নিয়ম এখন আরও সহজ। আপনি চাইলেই সহজে আপনার মোবাইল থেকেই যে কারো লাইসেন্স চেক করতে পারবেন মাত্র ১ মিনিটে। বিশ্বাস হচ্ছে না তাই না, আসলেই করা সম্ভব। আজকের এই পোস্ট থেকে আপনারা শিখতে পারবেন কিভাবে চেক করতে হয়।

ড্রাইভিং লাইসেন্স যাচাই করার জন্য বিভিন্ন উপায় আছে এর মধ্যে লাইসেন্স নাম্বার এবং নাম দিয়ে চেক করা অনেক সহজ। আপনার মোবাইলে যদি এমবি না থাকে তারপরও আপনি চেক করতে পারবেন। এসএমএস এর মাধ্যমে সহজেই চেক করা যায়।

অনলাইনে ড্রাইভিং লাইসেন্স চেক করার নিয়ম 

নাম দিয়ে বা মোবাইল নাম্বার দিয়ে অনলাইনে ড্রাইভিং লাইসেন্স যাচাই করার জন্য আপনাকে কিছু ধাপ অনুসরন করতে হবে, আমরা নিচে এই সম্পর্কে বিস্তারিত তথ্য আপনাদের সাথে শেয়ার করেছি আশাকরছি আপনারা বুঝতে পারবেন। যদি কোনো সমস্যা হয় তাহলে কমেন্টে জানাবেন আমরা সমাধান করে দেব।

১। অ্যাপসের মাধ্যমে ড্রাইভিং লাইসেন্স এর বর্তমান অবস্থা জানার জন্য প্লে স্টোর থেকে BRTA DL Checker App ইনস্টল করুন।

২। তারপর BRTA DL Checker App ওপেন করতে হবে। এখন DL No/ BRTA Fef.No এর ঘরে রেফারেন্স নাম্বার দিন।

৩। এরপর Date Of Birth এর ঘরে আপনার জন্ম তারিখ, মাস ও সাল দিন।  সবশেষে সার্চ অপশনে ক্লিক করলে আপনার ড্রাইভিং লাইসেন্সের যাবতীয় তথ্য চলে আসবে।

এভাবেই আপনি চাইলে অনলাইনে লাইসেন্স চেক করতে পারবেন খুব সহজেই। আশাকরছি বুঝতে পারছেন কিভাবে চেক করতে হয়।

SMS দিয়ে ড্রাইভিং লাইসেন্স চেক

ড্রাইভিং লাইসেন্স যাচাইয়ের জন্য আপনার মোবাইলের মেসেজ আপশনে গিয়ে ড্রাইভিং লাইসেন্স নম্বর [যেমন: DK023456L00001 ] লিখে 01912263311 এ মেসজ পাঠিয়ে দিলেই ২- ৫ মিনিটের মধ্যেই ফিরতি মেসেজে আপনার ড্রাইভিং লাইসেন্স এর তথ্য পেয়ে যাবেন । বর্তমানে শুধু মাত্র ১০/১০/২০১৬ তারিখের পূর্বে ইস্যুকৃত স্মার্ট কার্ড ড্রাইভিং লাইসেন্স যাচাই করা যাবে । কোন সমস্যা দেখা দিলে বা কোন মতামত থাকলে [email protected] তে ইমেল করতে পারেন।

আরও পড়ুন  ফরেক্স ট্রেডিং বই পড়ে ট্রেডিং শিখুন ঘরে বসে!

রেফারেন্স নাম্বার দিয়ে ড্রাইভিং লাইসেন্স চেক

রেফারেন্স নাম্বার দিয়ে ড্রাইভিং লাইসেন্স যাচাই করতে সরাসরি মেসেজ অপশনে যাবেন। তারপর টাইপ করুন DL স্পেস রেফারেন্স নাম্বার তারপর 26969 নাম্বারে পাঠিয়ে দিন।

উক্ত নাম্বার থেকে কিছু সময় পর আপনার ড্রাইভিং লাইসেন্সের বর্তমান অবস্থা এসএমএস এর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে।

মেসেজের মাধ্যমে ড্রাইভিং লাইসেন্স যাচাই পদ্ধতিটা আরো সহজভাবে উপস্থাপন করা হলোঃ

  1. সর্বপ্রথম ফোনের মেসেজ অপশন ওপেন করুন
  2. তারপর টাইপ করুন DL স্পেস রেফারেন্স নম্বর
  3. এরপর 26969 নাম্বারে মেসেজটি পাঠিয়ে দিন

সর্বোপরি ১/২ মিনিটের মধ্যে আপনার ফোনে একটি মেসেজ আসবে। সেই মেসেজে আপনার ড্রাইভিং লাইসেন্স এর স্ট্যাটাস দেখা যাবে।

We will be happy to hear your thoughts

Leave a reply

Amar Sikkha
Logo