ভেষজ গুণ সমৃদ্ধ ডুমুর ফল এর উপকারিতা 2026

গ্রামাঞ্চলে হর হামেশাই একটি গাছ দেখা যায় যার নাম ডুমুর গাছ। জানেন কি ডুমুর ফল এর উপকারিতা সমূহ কী কী? পবিত্র কুরআনে মহান আল্লাহ তায়ালা ডুমুর (fig) এর শপথ করেছেন। ডুমুরেরবৈজ্ঞানিক নাম: Ficus ডুমুর নরম ও মিষ্টিজাতীয় ফল।

ফলের আবরণ ভাগ খুবই পাতলা এবং এর অভ্যন্তরে অনেক ছোট ছোট বীজ রয়েছে। এর ফল শুকনো ও পাকা অবস্থায় খাওয়া যায়। উষ্ণ জলবায়ু অঞ্চলে এ প্রজাতির গাছ জন্মে। কখনো কখনো চাটনি হিসেবে এর ব্যবহার হয়ে থাকে।

ডুমুর ফল এর উপকারিতা

ব্লাড সুগার নিয়ন্ত্রণ করে

রক্তে শর্করার মাত্রা বজায় রাখা সুস্বাস্থ্যের জন্য অত্যাবশ্যক, এই বিষয়ে ডুমুর সাহায্য করতে পারে। এতে এমন উপাদান রয়েছে যা রক্তে শর্করাকে নিয়ন্ত্রণ করতে এবং ইনসুলিন নিঃসরণ বাড়াতে সাহায্য করে। ডুমুর থেকে যোগ হওয়া ফাইবার রক্তে শর্করার ভালো ব্যবস্থাপনায় অবদান রাখে।

হাড় শক্তিশালী করে

আমাদের হাড়েরও যত্নের প্রয়োজন। ডুমুর খেলে তা ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম এবং ফসফরাসের মতো গুরুত্বপূর্ণ পুষ্টি সরবরাহ করে যা হাড়ের শক্তি বাড়ায়। ডুমুরের ক্যালসিয়াম উপাদান হাড়-সম্পর্কিত অসুস্থতা থেকে রক্ষা পেতে সাহায্য করে।

অ্যান্টিঅক্সিডেন্ট

ডুমুর ফ্রি র‌্যাডিক্যালের বিরুদ্ধে আপনার প্রাকৃতিক ঢাল হিসেবে কাজ করে। এটি পলিফেনল নামক অ্যান্টিঅক্সিডেন্টে ভরপুর, যা আপনার শরীরের টিস্যুগুলোকে ক্ষতি থেকে রক্ষা করে। সেইসঙ্গে ত্বককে উজ্জ্বল করে এবং সামগ্রিক স্বাস্থ্যকে উন্নত করে।

ডুমুর ফল এর আরও উপকারিতা 

  • ডুমুরে থাকা ফ্ল্যাভনয়েড ও অ্যান্টিঅক্সিডেন্ট ব্রেস্ট, কোলন ও প্রস্টেট ক্যানসার রোধ করে।
  • অ্যান্টিঅক্সিডেন্ট, ভিটামিন, মিনারেল সমৃদ্ধ বলে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় ডুমুর।
  • ডুমুরে প্রচুর পটাশিয়াম থাকে যা রক্তচাপ নিয়ন্ত্রণে রাখে।
  • পটাশিয়াম ও ম্যাগনেমিয়াম বেশি থাকে বলে শরীরে ইনসুলিন নি:সরণ স্থিতিশীল রাখে ডুমুর। এতে ডায়াবেটিস নিয়ন্ত্রণে থাকে।
  • ডুমুরে প্রচুর আঁশ থাকে যা হজমে সহায়ক এবং ওজন কমাতে সাহায্য করে।
  • বয়স বাড়ার সাথে সাথে মানুষের চোখে যে ম্যাকুলার ডিজেনারেশন বা দৃষ্টিশক্তিহীনতা দেখা দেয়, তা দূর করতে কিছু ফল বেশ উপকারি। এ সময় ডুমুর খেলে দৃষ্টিশক্তি ঠিক থাকে।
  • ইউরিনের মাধ্যমে যাদের শরীর থেকে ক্যালসিয়াম বের হয়ে যায়, তাদের জন্য ডুমুর বেশ উপকারী। কারণ এতে থাকা পটাশিয়াম ক্যালসিয়াম কমে যাওয়া রোধ করে।
  • ডুমুরে আছে প্রচুর ক্যালসিয়াম, যা আমাদের হাড় গড়ে তোলা ও মজবুত করার জন্য খুব জরুরি। ডুমুর খেলে হাড়ের রোগ অস্টিওপোরোসিসের ঝুঁকি কমে। এতে থাকা ফসফরাস হাড় তৈরিতে ভূমিকা রাখে।
  • ডুমুরে থাকা প্রাকৃতিক উপাদান ব্রংকাইটিস, অ্যাজমার মতো শ্বাস-প্রশ্বাস জনিত কিছু রোগ দূর করতে পারে বলে অনেক ডাক্তার এই ফল খাওয়ার পরামর্শ দেন।
আরও পড়ুন  মাসিকের কত দিন পর সহবাস করলে গর্ভবতী হয় না, নিরাপদ মিলন

শেষ কথা 

ধর্মগ্রন্থ কুরআনে ‘ত্বীন’ (আঞ্জির) নামে একটি  সূরা রয়েছে। সেখানে ডুমুরকে আল্লাহর বিশেষ নিয়ামত বা অনুগ্রহরূপে ব্যক্ত করা হয়েছে। হিন্দুদের ক্ষেত্রে অশ্বত্থ একটি ধর্মীয় গাছ। বাইবেলে এই ফলের উল্লেখ আছে; সেখানে বলা হয়েছে, ক্ষুধার্ত যীশু একটি ডুমুর (আঞ্জির) গাছ দেখলেন কিন্তু সেখানে কোনো ফল ছিল না, তাই তিনি গাছকে অভিশাপ দিলেন। বৌদ্ধ ধর্মেও এই গাছ পবিত্র হিসেবে গণ্য। গৌতম বুদ্ধ যে বোধিবৃক্ষতলে মোক্ষ লাভ করেন তা ছিল অশ্বত্থ গাছ, যা একটা ডুমুর জাতীয় গাছ।

We will be happy to hear your thoughts

Leave a reply

Amar Sikkha
Logo