ডিজিটাল মার্কেটিং A to Z কত প্রকার, কী কী ব্যাখ্যা সহ 2026

অনলাইন বা ইন্টারনেট এর মাধ্যমে মারকেটিং বা কোনো পণ্য বিপণনের কাজ সম্পন্ন করার প্রক্রিয়াকে ডিজিটাল মার্কেটিং বলে। আজকে ডিজিটাল মার্কেটিং a to z সম্পর্কে আপনাদের সাথে আলোচনা করব। ডিজিটাল মার্কেটিং ৭ প্রকার এই সাত প্রকারের ডিজিটাল মার্কেটিং সম্পর্কে নিচে বর্ণনা করা হলোঃ

ডিজিটাল মার্কেটিং a to z ব্যাখ্যা 

ইন্টারনেট মার্কেটিং-এর ৭টি ধরন রয়েছে। নিম্নে ইন্টারনেট মার্কেটিংয়ের ধরনসমূহ আলোচনা করা হলো-

১. স্যোসাল মিডিয়া মার্কেটিং

বর্তমানে বিভিন্ন স্যোসাল মিডিয়া সাইট যেমন- ফেসবুক, টুইটার, লিংকডইন, ইউটিউব ইত্যাদি ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছে। কোটি কোটি মানুষ এসব সাইট প্রতিনিয়ত ব্রাউজ করে। স্যোসাল মিডিয়া মার্কেটিং বর্তমানে একটি প্লাটফর্ম হয়ে গেছে যেখানে ব্যবহারকারীরা ইন্টারনেটের মাধ্যমে সহজেই প্রবেশ করতে পারে। এখানে একে অন্যদের সাথে ছবি, ভিডিও, পোস্টার এবং তথ্য শেয়ার করতে পারে, আপডেট এবং লিংকে অন্যদের মতামত প্রদান করতে পারে। তাই, এর মাধ্যমে কোনো পণ্যের বিজ্ঞাপন দিলে কোটি কোটি মানুষ সহজে দেখতে পারে।

২. সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন

সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন হলো যেকোনো ওয়েবসাইটের সার্চ ইঞ্জিন পৃষ্ঠার র‍্যাংকিং বৃদ্ধির মধ্য দিয়ে ট্রাফিক বৃদ্ধির জন্য ব্যবহৃত পদ্ধতি। যেকোনো বিষয় সম্পর্কে জানতে চাইলে সার্চ ইঞ্জিনে ঐ বিষয় লিখে সার্চ দিলে অনেক সময় সাইটগুলো দর্শকের সামনে প্রদর্শন করে। এভাবে এর কারণে কোনো পণ্যের মার্কেটিং সহজ হয়। SEO অনেক সময় ওয়েবসাইটের উপাদানগুলোর মান বৃদ্ধির কাজ করে। সাবহেডস, বুলেট পয়েন্ট বোল্ড এবং ইটালিক ক্যারেক্টারের মাধ্যমে এটিকে সমৃদ্ধ করে তোলে।

৩. ইমেইল মার্কেটিং

ইমেইল মার্কেটিং বলতে ইলেকট্রনিক মেইলের মাধ্যমে বাজারজাতকরণকে বোঝানো হয়ে থাকে। ইমেইলে বাজারজাতকরণ বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে ভোক্তাদের আকৃষ্ট করতে পারে। সাধারণ অর্থে ইমেইল মার্কেটিং ঐতিহ্যগত মেইল মার্কেটিং-এর তুলনায় আরও কার্যকর ডিজিটাল রূপের মার্কেটিং। সবচেয়ে কম খরচে সহজে টার্গেট গ্রাহকদেরকে কোনো তথ্য জানানোর জন্য এটি একটি অন্যতম মাধ্যম। এতে টেক্সট-এর পাশাপাশি ভিডিও পাঠানো যায়।

আরও পড়ুন  জাতীয় বিশ্ববিদ্যালয় শিক্ষা বৃত্তি আবেদনের নিয়ম

৪. কনটেন্ট মার্কেটিং

কনটেন্ট মার্কেটিং হলো এমন একটি জিনিস যেটাকে বিভিন্ন মাধ্যমে প্রকাশিত করা যেতে পারে। কনটেন্ট মার্কেটিং হলো মার্কেটিং-এর এমন এক প্রক্রিয়া যেখানে মূল্যবান কনটেন্টগুলো তৈরি করা হয়। তাই কনটেন্ট মার্কেটিং হলো এমন এক মার্কেটিং কৌশল যেখানে দারুণ, আকর্ষণীয় এবং ব্যবসায়ের সাথে প্রাসঙ্গিক বিষয়বস্তু (Content) তৈরি করা হয় এবং সেগুলোকে অনলাইনে বিভিন্ন প্লাটফর্ম এর মধ্যে বিতরণ (distribute) করা হয় যাতে অধিক শ্রোতাদের কাছে নিজের পণ্যের প্রচার করে তাদেরকে আকর্ষিত করা যেতে পারে।

৫. অ্যাফিলিয়েট মার্কেটিং

Affiliate Marketing এমন একটি উপায় বা মাধ্যম যার দ্বারা আমরা যেকোনো অনলাইন কোম্পানির ডিজিটাল প্রোডাক্ট (Digital product) অনলাইনে কিনতে যেকোনো জিনিস নিজের ওয়েবসাইট ব্লগ, স্যোসাল মিডিয়া পেজ বা ইউটিউবের চ্যানেলে অ্যাফিলিয়েট লিংক-এর মাধ্যমে প্রোমোট (Promote) করতে পারি এবং যখনি সেই প্রোমোট করা জিনিসটি আপনার দেয়া লিংকের মাধ্যমে গিয়ে লোকেরা কিনবে বা প্রোমোট করা লিংকের মাধ্যমে Product-এর official ওয়েবসাইটে গিয়ে অন্য কোনো Product কিনবেন, তখন আপনাকে সেই প্রোডাক্টটি বিক্রি করার জন্য কিছু কমিশন দেওয়া হয়।

৬. ইনফ্লুয়েঞ্চার মার্কেটিং

ডিজিটাল মার্কেটিংয়ের এক অনন্য এবং নতুন একটি ক্ষেত্রের নাম হলো ইফ্লুয়েঞ্চ মার্কেটিং। ধরি, একজন বিশ্ব বিখ্যাত ফটোগ্রাফার তার ফেসবুকে মিলিয়ন লাইক আবার অপরদিকে তার ইউটিউব ভিডিওতে প্রতিদিন মিলিয়ন ভিউ হয়। এখন নিক্কন নামক ক্যামেরা ব্যান্ডটি চাইলে সেই ফটোগ্রাফার একটা ভিডিওতে নিক্কন কোম্পানির নতুন একটি ক্যামেরা সম্পর্কে সে যাতে সবাইকে বলে দেয় এবং তার বিনিময়ে কোম্পানি তাকে একটি ভালো পরিমাণ অর্থ প্রদান করে। এতো ভিউ এবং এতো লাইক সহকারে একজন ব্যক্তি যখন তার ফেসবুক এবং ইউটিউবে কোটি মানুষকে নতুন এই ক্যামেরাটির কথা বলে দেয়, তখন দেখা যায় নিক্কন কোম্পানির ক্যামেরাটি একদিনের মধ্যেই লাখের ওপর বিক্রি হয়ে যায়। একেই বলা হয় Influencer Marketing.

আরও পড়ুন  সময়ানুবর্তিতা রচনা 20 পয়েন্ট (SSC ও HSC) পরীক্ষার জন্য

৭. পেইড এডভারটাইজিং

ফেসবুকে ফ্রি মার্কেটিং করলে তা টার্গেটেড কাস্টমার এর কাছে নাও পৌছাতে পারে। কিন্তু পেইড মার্কেটিং-এর মাধ্যমে তা টার্গেটেড কাস্টমার এর কাছে পৌঁছে যায় এবং সেল বাড়ায়। ফেসবুকে এখন সবাই প্রতিযোগিতা করে বিজনেস চালাচ্ছে। তাই ফ্রি মার্কেটিং চালু করার মাধ্যমে আপনার বিজ্ঞাপন সবার আড়ালে পড়ে থাকবে। এজন্য পেইড এডভারটাইজিং বিজনেস চালাতে হবে। তাহলে দ্রুত প্রচুর পরিমাণ মুনাফা অর্জন করা যাবে।

এই ছিলো আজকের ডিজিটাল মার্কেটিং এর A to Z ব্যাখ্যা, আপনাদের বুঝতে কোনো সমস্যা হলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। এছাড়াও আমাদের সাথে কাজ করতে চাইলেও যোগাযোগ করুন।

We will be happy to hear your thoughts

Leave a reply

Amar Sikkha
Logo