
ট্রেনের টিকিট কাটার নিয়ম অনলাইনে ঘরে বসে কাটতে চান তাহলে আজকের পোস্টটি শুধু আপনার জন্য। বাংলাদেশে অনেক আগে থেকেই অনলাইনে ট্রেনের টিকিট বিক্রি শুরু করেছে কিন্তু খুব একটা বেশি সারা ফেলতে পারেনি কারন অনলাইনে খুবি অল্প সংখ্যক টিকিট বিক্রি করা হতো। বর্তমানে প্রায় ৭০% টিকিট অনলাইনে বিক্রি করা হয় জার কারনে অনলাইন প্লাটফর্ম জনপ্রিয়।
চিন্তার বিষয় হলো বাংলাদেশের বেশিরভাগ মানুষ অনলাইনে টিকিট কাটতে পারে না, এর মধ্যে অনেকের আবার ইন্টারনেট সম্পর্কে ধারনা নেই। আজকের এই পস্টের মাধ্যমে আপনারা জানতে পারবেন কিভাবে ঘরে বসেই অনলাইনে ট্রেনের টিকিট কাটতে পারবেন।
ট্রেনের টিকিট কাটার নিয়ম অনলাইনে
অনলাইনে ট্রেনের টিকিট কাটতে হলে প্রথমে আপনার মবাইল বা কম্পিউটার থাকতে হবে সেই সাথে ইন্টারনেট সংযোগ থাকা জরুরি। এবার সব থাকার পরেও আপনি চাইলেই ট্রেনের টিকিট কাটতে পারবেন না। তার জন্য আপনার জাতীয় পরিচয়পত্র বা জন্মনিবন্ধন থাকতে হবে। এবার নিছের ধাপ অনুসরন করে ট্রেনের টিকিট কাটার ওয়েবসাইটে রেজিস্টার করুন:
টিকিট যার ভ্রমন তার এই নিয়ম বাস্তবায়নের পর থেকে প্রত্যেক ব্যক্তি যার যার ব্যক্তিগত জাতীয় পরিচয়পত্র দিয়ে টিকিট ক্রয় করে সেই টিকিট দিয়ে সে নিজে ভ্রমন করতে পারবে এবং সাথে অন্য আরো চারজন ব্যক্তিকে নিয়ে ভ্রমন করতে পারবে।
একাউন্ট রেজিস্ট্রেশন করতে প্রয়োজন হবে:
- জাতীয় পরিচয়পত্র নম্বর/ জন্মনিবন্ধন নম্বর
- জন্ম তারিখ
- সচল মোবাইল নম্বর
- ইমেইল একাউন্ট
- ঠিকানার তথ্য
কম্পিউটার বা মোবাইলে ট্রেনের টিকিট কাটার নিয়ম
রেলওয়ে একাউন্ট রেজিস্ট্রেশন প্রক্রিয়া:
বাংলাদেশ রেলওয়ে এর রেল সেবা অ্যাপ বা রেলওয়ে ই টিকিট ওয়েবসাইট এ জাতীয় পরিচয় পত্র দিয়ে আপনার একটি একাউন্ট রেজিস্ট্রেশন করে নিতে হবে। সেজন্য রেল সেবা অ্যাপটি ডাউনলোড করুন অথবা ভিজিট করুন (https://eticket.railway.gov.bd/register/en) এই ওয়েবসাইটে।
লিংকে প্রবেশ করে প্রথমে আপনার মোবাইল নম্বর লিখুন। এরপর আপনার জাতীয় পরিচয়পত্র নাম্বার লিখুন। এরপর আপনার জন্ম তারিখ সিলেক্ট করুন। এবং ক্যাপচাটি পূরণ করে ভেরিফাই বাটনে চাপ দিন। ভেরিফাই এ ক্লিক করার পর আপনার জাতীয় পরিচয়পত্রের সার্ভার থেকে আপনার সকল তথ্য কালেক্ট করবে এবং পরবর্তী পেইজে আপনার সামনে দেখাবে।
প্রয়োজনীয় সকল তথ্য পূরণ করুন:
এখানে আপনার নাম ও কিছু তথ্য আপনার আইডি কার্ড থেকে নিয়ে নিবে। পরবর্তীতে আপনাকে কিছু তথ্য পূরন করতে হবে। যেমন- আপনার ইমেইল এড্রেস লিখুন, আপনার ঠিকানা, পোস্ট কোড, ইত্যাদি লিখুন। এরপর আপনার মনে থাকবে এমন একটি পাসওয়ার্ড লিখুন, এবং পাসওয়ার্ডটি পূনরায় লিখে রেজিস্ট্রেশন কমপ্লিট করুন।
এরপর আপনাকে রেলওয়ের ওয়েবসাইটে অটো লগইন করানো হবে। এবার নিচের ধাপগুলো অনুসরণ করে টিকিট ক্রয় করতে পারবেন।
ট্রেনের টিকিট কাটার নিয়ম অনলাইনে
ট্রেনের টিকিট ক্রয় করতে আপনাকে রেলওয়ের ওয়েবসাইটে লগইন করে নিতে হবে। লগইন করার পর নীচের ধাপগুলো অনুসরন করুন।
ধাপ: ১
From : যেই রেলওয়ে স্টেশন থেকে ভ্রমন করতে চান সেটি সিলেক্ট করুন।
To : যেই স্টেশনে (গন্তব্য) যেতে চান সেটি সিলেক্ট করুন
Date of Journey : যেই তারিখে ভ্রমন করতে চান সেটি সিলেক্ট করুন।
Choose a Class : অর্থাৎ এখানে আপনি কি কোচে ভ্রমন করতে চান সেটি সিলেক্ট করুন।
রেলওয়ে স্টেশন এর নাম খুজে না পেলে সার্চ অপশন ব্যবহার করুন। আজকের তারিখ হতে আগামী সাত দিন এর অগ্রিম টিকিট ক্রয় করতে পারবেন।
ধাপ: ২
এবার সার্চ অপশনে ক্লিক করে; ট্রেন পাওয়া গেলে আপনার সামনে সবগুলো ট্রেনের নাম দেখাবে। এখানে আপনি যেই ট্রেন দিয়ে ভ্রমন করতে চান সেটি সিলেক্ট করে দেখুন সীট আছে কিনা। তারপর আপনার কাংখিত ট্রেন ও কোচটি পেয়ে গেলে Book Now বাটনে চাপ দিন।
ধাপ: ৩
এরপর CONTINUE PURCHASE এ ক্লিক করুন। প্যাসেঞ্জার ডিটেইলস, ভ্রমন ডিটেইলস এবং যোগাযোগের তথ্য দেখাবে। নিচের দিকে স্ক্রল করুন। আপনার সামনে আরো কিছু তথ্য শো করবে এবং নিচের দিকে গেলে পেমেন্ট করার অপশন পেয়ে যাবেন। এখানে মোবাইল ব্যাংকিং বিকাশ, নগদ, রকেট এবং ক্রেডিট কার্ড এর মাধ্যমে পেমেন্ট করতে পারবেন।
আপনার পছন্দের পেমেন্ট মেথড ব্যবহার করে পেমেন্ট করুন। পেমেন্ট সম্পন্ন হয়ে গেলে আপনার সামনে Print Ticket অপশন চলে আসবে। সেখানে ক্লিক করে আপনার টিকিট দেখতে পারবেন এবং আপনার কম্পিউটার/মোবাইলে সেভ করে নিতে পারবেন।
ট্রেনের টিকিট কাটার নিয়ম অনলাইনে কিছু প্রশ্নের উত্তর
১. মোবাইলে ট্রেনের টিকিট কাটার নিয়ম কী?
উত্তরঃ কম্পিউটার দিয়ে জেভাবে ট্রেনের টিকিট কাটা হয় সেভাবে মবাইল দিয়েও কাটা যায় একই নিয়মে। উপরে দেখুন।
২. টিকিট ভেরিফাই কিভাবে করবো?
উত্তরঃ অনেক সময় আপনার হাতে থাকা টিকিট ভেরিফাই করার প্রয়োজন হতে পারে। বা অন্য কাউকে দিয়ে টিকিট ক্রয় করালে সেটি ভেরিফাই করতে চাইলে বাংলাদেশ রেলওয়ে ই-টিকিট ওয়েবসাইটের মেনুবার এ ভেরিফাই টিকিট বাটনে ক্লিক করুন। এখানে আপনার টিকিট এর ধরন সিলেক্ট করবেন যে এটা অনলাইন টিকিট নাকি কাউন্টার টিকিট এরপর টিকিট নাম্বার বা পিএনআর নাম্বার দিয়ে সহজেই টিকিট টি ভেরিফাই করে নিতে পারবেন।
৩. অনলাইন টিকেট রিফান্ড করব কিভাবে?
উত্তরঃ ট্রেনের টিকেট বাতিল করতে পারচেজ হিস্ট্রির ‘Cancel Ticket‘ অপশনে ক্লিক করুন। এখানে ক্লিক করলে ট্রেনের টিকেটের মোট দাম, সার্ভিস চার্জ, টিকেটের দাম থেকে কত টাকা কেটে রাখা হচ্ছে, সার্ভিস চার্জ সহ কত টাকা কেটে রাখা হচ্ছে এবং সর্বশেষে আপনি কতটাকা ফেরত পাচ্ছেন তার উল্লেখ থাকবে। সব কিছু ঠিক দেখালে লাল রঙের ‘CONFIRM CANCELLATION‘ বাটনে ক্লিক করুন।
এবার আপনার ফোনে একটি কোড পাঠাবে সেটি লিখে সাবমিট করুন। অনলাইন টিকেট রিফান্ড করার ৭দিনের মধ্যে টাকা ফেরত পাবেন। রেল সম্পর্কে সাধারণ জ্ঞান পড়ুন।

[…] buy ticket online […]
[…] See More: অনলাইনে ট্রেনের টিকিট কাটার নিয়ম […]
মোবাইলে ট্রেনের টিকিট কাটার শেয়ার করার জন্য ধন্যবাদ
Thanks