অনলাইনে টিন সার্টিফিকেট আবেদন করার নিয়ম 2026

অনলাইনে ই টিন সার্টিফিকেট আবেদন করা যায় আমরা হয়তো বা সবাই জানি না বর্তমান সময়ে ই টিন সার্টিফিকেট অনেক গুরুত্বপূর্ণ। এটা সবার কাছে থাকা প্রয়োজন। তবে কি কিভাবে মাত্র কয় মিনিটের মধ্যে অনলাইনে ই টিন সার্টিফিকেট এর জন্য আবেদন করা যায় তা আজ আপনাদের সাথে ধারাবাহিক ভাবে শিখিয়ে দিব। বর্তমান সময়ের যেকোনো সরকারি কাজ করতে গেলে ই টিন সার্টিফিকেট লাগবে এটি অনেক কার্যকর একটি জিনিস।

অনলাইনে টিন সার্টিফিকেট আবেদন

টিন সার্টিফিকেট আবেদন করতে আপনার জাতীয় পরিচয় পত্র, বিবাহিত হলে আপনার স্বামীর জাতীয় পত্র, বাসার ঠিকানা, জেলা, বিভাগ, আপনার সচল মোবইল নাম্বার ইত্যাদি লাগবে। যাবতীয় তথ্য দিয়ে আপনাকে আবেদন করতে হবে।

আবেদন করার পর আপনি একটি User Id, Password পাবেন তা ভালো করে সংরক্ষণ করে রেখে দিবেন এটা অনেক গুরুত্বপূর্ন এটি যে কোন সময়ে আপনার প্রয়োজন পরবে।

টিন সার্টিফিকেট আবেদন করার ধাপ সমূহ

ধাপঃ ১

ই টিন সার্টিফিকেট অনলাইনে /e TIN Certificate তৈরি করতে হলে সর্ব প্রথম আবেদনকারীকে বাংলাদেশ রাজস্ব বোর্ডের ওয়েবসাইটে https://secure.incometax.gov.bd/TINHome এই সাইটে প্রবেশ করতে হবে। তারপর Register নামে অপশনটিতে ক্লিক করলেই আপনাকে আবেদন করার পৃষ্ঠায় নিয়ে যাবে।

ধাপঃ ২

এখন এই পৃষ্ঠাতে আবেদন কারীকে অবশ্যই একটি একাউন্ট করে নিতে হবে। এখানে আপনাকে সম্পূর্ন তথ্য ইংরেজিতে দিতে হবে।

এখন আপনার কাজ শুরু প্রথমে আপনাকে একটি ‘User Nam ‘ দিতে হবে। সাধারনত আপনি আপনার ভোটার এনআইডি ‘NID Number’ কার্ডের নাম্বারটি দিতে পারেন যাতে করে আপনার মনে থাকে যেমন আপনার NID নাম্বার 4926103210012..। তারপর একটি পাসওয়ার্ড দিতে হবে। এমন পাসওয়ার্ড দিবেন যাতে আপনার মনে থাকে। সেম ভাবে Retype Password এর যায়গায় উপরে যে পাসওয়ার্ডটি দিয়েছেন সেই পাসওয়ার্ড টি এখানে বসান।

তারপর ‍Security Question এ কিছু অপশন আসবে যেমন আপনার জন্ম তারিখ কোথায়,আপনার জন্ম স্থান কোথায়, আপনার গ্রাম কোথায়, আপনার প্রিয় রং কি আপনি ইত্যাদি আপনি এমন একটা অপশন নিবেন যাতে করে আপনার মনে থাকে। এটি পরবর্তী সময়ে লাগবে যখন আপনি User name বা Password ভুলে যাবেন ।

আরও পড়ুন  এইচএসসি ২০২৬ সিলেবাস (সকল বিভাগ)

টিন সার্টিফিকেট কেন এবং সুবিধা ও  অসুবিধা

টিন  সার্টিফিকেট শুধুমাত্র  ব্যবসা বা চাকরিজীবীদের জন্য প্রয়োজন হয় তা নয় অনেকগুলো কারণে ব্যবহার করা হয়। যেমনঃ

  • আপনার নতুন ব্যবসা শুরু করতে লাইসেন্স নিতে গেলে।
  • আপনি যদি নতুন গাড়ি ক্রয় করেন।
  • ব্যাংকের ক্রেডিট কার্ড নিতে গেলে।
  • বর্তমানে পৌরসভা সিটি কর্পোরেশন জমি ক্রয় বিক্রয় করলে টিন সার্টিফিকেট প্রয়োজন পরে।
  • কোন কোম্পানির শেয়ার ক্রয়  কিনতে গেলে।
  • নির্বাচনে প্রার্থী হতে গেলে টিন সার্টিফিকেট প্রয়োজন পরে।
  • আইনজীবী ইঞ্জিনিয়ার চিকিৎসক পেশায় নিয়োজিত হলে।
  • ব্যবসার সমিতি সংগঠনের সদস্য হতে গেলে টিন সার্টিফিকেট প্রয়োজন পরে।
  • বিদেশ থেকে কোন পন্য  আমদানি বা রপ্তানি করতে গেলে টিন সার্টিফিকেট প্রয়োজন পরে।।
  • সরকারি আধা সরকারি বিভিন্ন কোম্পানিতে টেন্ডার জমা  দিতে প্রয়োজন পরে।
  • রাইট শেয়ারিং যেমন উবার পাঠাও অংশীদার হতে গেলে।
  • অনলাইনে ইনকাম যেমনঃ ফেসবুক থেকে আয় করতে চাইলে, ইউটিউব থেকে ইনকাম করতে চাইলে, ফ্রিল্যান্সিং করতে চাইলে আপনাকে ই টিন সার্টিফিকেট লাগবে।

এছাড়াও আরো বেশ কিছু কাজে টিন সার্টিফিকেট প্রয়োজন পরে।

We will be happy to hear your thoughts

Leave a reply

Amar Sikkha
Logo