
আমাদের সবার জীবন এক নয় কারণ কেউ জীবনে খুশি খুঁজতে ব্যস্ত আবার কেউ খুশি রাখতে জানে না এমনি জীবন নিয়ে কিছু কথা আজকে সবার সাথে শেয়ার করব। মানুষের জীবন সবসময় অনিশ্চিত এই অনিশ্চিত জীবনে সবাই চায় ভালো থাকতে কিন্তু বাস্তবার কারণে হয়তো কেউ ভালো থাকে আবার কেউ কষ্টে থাকে।
জীবনের কঠিক বাস্তব দিক সম্পর্কে আমাদের সবার ধারণা আছে । এমন অনেক কঠিন পরিস্থিতি আমরা মেনে নিয়ে জীবন চলতে হয় । আসুন তাহলে জীবনের কিছু কথা নিয়ে আমাদের পোস্ট টা পড়ে ফেলি ।
জীবন নিয়ে কিছু কথা
১. অর্থই যেখানে মহামূল্য। ভালোবাসা সেখানে দুর্মূল্য। যোগ্যতা কিংবা হৃদয়ের মাপকাঠিতে নয়, বরং আর্থিক অবস্থানের উপর ভিত্তি করেই বর্তমানে ভালোবাসা তৈরি হয়।
২. যে প্রচন্ড পরিশ্রমী সে কখনোই অন্যের সহানুভূতি পাওয়ার জন্য কাতর হয় না। তাই কারো কাছ থেকে কিছু আশা না করে পরিশ্রমী হতে শিখুন।
৩. আজকাল মন খুলে মনের কথাগুলো কাউকে বলতে গেলে, উল্টো আরো হেয় প্রতিপন্ন হতে হয়। সবাই আদিখ্যেতা আর ন্যাকামি মনে করে।
৪. বর্তমানে আপনার ব্যক্তিত্ব কিংবা যোগ্যতা আপনার পরিমাপক নয়। বরং আপনার আর্থ অবস্থান ই আপনার পরিচয় বহন করে।
৫. প্রচন্ড আঘাত পাওয়া মানুষটা একসময় প্রচণ্ড উদ্যোমী আর স্বপ্নবাজ হয়ে উঠে। কোন বড় আঘাতই তখন আর তাকে ছুঁতে পারে না।
৬. সুখ নিয়ে উচু আকাঙ্ক্ষাধারী কোন মানুষই সুখী হয় না। আর দুঃখ আছে বলেই সুখের এত মূল্য। তাই বাস্তব জীবনে প্রকৃত সুখী মানুষের দেখা পাওয়া মুশকিল।
৭. ফেলে আসা অতীত মানুষের কাঁধে বোঝার মতো জীবনের উপর জেঁকে বসে। তাই আমাদের উচিত বাস্তব মুখী হওয়া।
৮. সাফল্যের তিনটি শর্ত:
অন্যের থেকে বেশী জানুন,
অন্যের থেকে বেশী কাজ করুন,
অন্যের থেকে কম আশা করুন।
৯. জীবন পেন্সিলে আঁকা ছবির মতই, কিন্তু এর কোনো অংশই রাবার দিয়ে মুছে ফেলা যায় না।
১০. নীতিহীন মানুষ কাঁটাহীন ঘড়ির মতোই।
১১. একজন ঘুমন্ত ব্যক্তি কখনো আরেকজন ঘুমন্ত ব্যক্তিকে জাগাতে পারে না।
১২. ঘুমন্ত ব্যক্তিকে জাগানো সম্ভব, কিন্তু যে ঘুমের ভান ধরে থাকে তাকে জানানো সম্ভব নয়!
১৩. নিজের বিবেক কে বড় ভাবলে শত্রু তৈরি হবে,
আর যদি হৃদয়কে বড় করো তাহলে বন্ধু বৃদ্ধি পাবে।
১৪. হটাত করে ধনী হয়ে উঠা মানুষ গুলোর বাড়িতে ভুল করেও যাবেন না । বাড়ির প্রত্যেকটা জিনিসের দাম আপনাকে শোনাতে থাকবে ।
১৫. জ্ঞানী ব্যক্তি কখনো কারো নিন্দা কিংবা প্রশংসায় প্রভাবিত হয় না।
১৬. সেই ব্যক্তিই সর্বোত্তম যে এক চোখ দিয়ে তার নিজের দোষ দেখে এবং আরেক চোখ দিয়ে অন্যের গুণ দেখে।
বাস্তব জীবন নিয়ে কিছু কথা

১. সবকিছু জানা আপনার জন্য আবশ্যক নয়, কিন্তু যা মুখ দিয়ে বলছেন তা সম্পর্কে পূর্ণ জ্ঞান থাকা আবশ্যক।
২. সফল মানুষ হওয়ার চেষ্টা করার চেয়ে মূল্যবোধ সম্পন্ন মানুষ হওয়ার চেষ্টা করা অগ্রাধিকার যোগ্য।
৩. স্বপ্ন সেটা নয় যেটা মানুষ ঘুমিয়ে ঘুমিয়ে দেখে, সেটাই স্বপ্ন যা পূরণের আশা মানুষকে ঘুমাতে দেয় না।
৪. বিদ্যা সহজ, শিক্ষা কঠিন
বিদ্যা আবরণে, শিক্ষা আচরণে।
৫. তর্কে জেতা বড় জয় নয়, বরং বুদ্ধিমানের কাজ হল মূর্খের সাথে তর্কে না জড়ানো।
কারন মানুষ হয়তো দুজনের মাঝে পার্থক্য করতে ভুল করবে।
৬. যে নিজের রাগ নিয়ন্ত্রণ করতে পারে না, সে নিজের জন্য বিপদজনক, অন্যদের জন্যও।
৭. মানুষের সাথে বন্ধুত্ব ছিন্ন করে উপার্জন করতে যেও না, কেননা অর্থ জীবনে অনেক আসবে কিন্তু প্রকৃত বন্ধুরা হারিয়ে যাবে।
৮. যদি কোন লোক কে জানতে চাও,
তাহলে তাকে প্রথমে ভালবাসতে শেখো।
৯. সাহসীরা জীবনে একবারই মৃত্যুর স্বাদ গ্রহণ করে, কিন্তু ভীরুরা তাদের প্রকৃত মৃত্যুর আগেই বার বার মরে!
১০. জীবন হেরে যায় মৃত্যুর কাছে
সুখ হেরে যায় দুঃখের কাছে
ভালোবাসা হেরে যায় অভিনয়ের কাছে
আর বন্ধুত্ব হেরে যায় অহংকার এর কাছে।

[…] আরও পড়ুনঃ বাস্তব জীবন নিয়ে উক্তি […]
[…] Read More বাস্তব জীবন নিয়ে উক্তি […]
[…] বাস্তব জীবন নিয়ে কিছু কথা স্ট্যাটাস […]
[…] বাস্তব জীবন নিয়ে কিছু কথা স্ট্যাটাস […]