
বডি স্প্রে মূলত শরীর থেকে অতিরিক্ত দুর্গন্ধ থেকে রক্ষার কাজ করে থাকে। আজকে ছেলেদের সেরা বডি স্প্রে এর তালিকা আপনাদের সাথে শেয়ার করব।কিছু সুপরিচিত বডি স্প্রে ব্রান্ডের মধ্যে ইউনিলিভারের এক্স এবং ইমপালস, জিলেটের ট্যাগ, ডায়ালের আরজিএক্স, প্রক্টর অ্যান্ড গ্যাম্বলের ওল্ড স্পাইস, হিলাল বোল্ড, পারফিউমস ডি সিওয়ের বিওডিম্যান, এবং এপি দেউভিলের পাওয়ার স্টিক।
বডি স্প্রে সাধারণত বিউটেন, আইসোবিউটেন, প্রোপেন, অ্যালকোহল, পারফিউম ইত্যাদি দিয়ে তৈরি করা হলেও বর্তমানে হালাল বডি স্প্রে যেখানে অ্যালকোহল নেই এমন বডি স্প্রে পাওয়া যায় এর মধ্যে রয়েছে লাফস এবং জেডএম।
ছেলেদের সেরা বডি স্প্রে
তরুণ প্রজন্মের ছেলেদের মধ্যে পারফিউম ব্যবহার বেশ চোখে পরার মত। পোশাকে একজন পুরুষ যতই শার্ট প্যান্ট পরে ফরমাল ড্রেসআপ করুক না কেন, মানানসই এবং ফ্রেশ সুগন্ধের সৌরভ যদি না থাকে তবে অন্যের থেকে নিজেকে আলাদা করে প্রকাশ করাটা কঠিন বৈকি। বরং ছেলেদের জন্য এটা আরো জরুরি। কারন পারফিউম বা বডি স্প্রে শুধু সৌরভ-ই প্রদান করে না, সেই সাথে গরমে ঘামের গন্ধ দূর করে একটি নানান অস্বস্তিকর অবস্থা থেকে মুক্ত করে।
ছেলেদের সুগন্ধি ব্যবহারে পারফিউমের পাশাপাশি জনপ্রিয় তালিকার শীর্ষে রয়েছে কুল বডি স্প্রে এবং আতর। পছন্দের তালিকার শীর্ষে রয়েছে এক্স, ডানভির, হি, এনভি, লাফজ, ওয়াইল্ড স্টোন, এমকে ম্যান, ফগ, টম ফোর্ড, স্যাভেজ, ডু ইট, পোলো, নিভিয়া, বন্ডেজ, সিকে (কেলভিন ক্লেইন), প্লেবয়, সিগনেচার, নাইকি, ইএডি, জিরো জিরো সেভেন, এন ৬৯, ওয়ান ইত্যাদির মতো জনপ্রিয় ব্র্যান্ড। তবে সুগন্ধি কেনার ক্ষেত্রে চাহিদা ও লাইফস্টাইল এর উপর বেশ প্রাধান্য দেয়া উচিত।
ছেলেদের জন্য হালাল বডি স্প্রে
১। লাফজ
২। জেডএম
পারফিউম নাকি বডি স্প্রে
বডি স্প্রে আর পারফিউমের মধ্যে কিছু পার্থক্য রয়েছে। পারফিউম এর ঘ্রাণ তুলনামূলকভাবে একটু কড়া হয়। তাই পারফিউম এর গন্ধ বেশিক্ষন লাস্টিং করে। যদিও বডি স্প্রে পারফিউমের মত লং লাস্টিং নয় তবে এর দাম পারফিউম অপেক্ষা দামে কম ও বেশ সুলভ হয় বলে এর চাহিদা পারফিউম থেকে বেশি।
অতিরিক্ত কড়া পারফিউম আপনার ব্যক্তিত্ব প্রকাশে বাধা দিতে পারে। তাই নিজের পার্সোনালিটির সাথে মানানসই এমন এক্সক্লুসিভ ব্র্যান্ডের ছেলেদের বডি স্প্রে, ডিওডোরেন্ট, ডিও স্টিক ও রোল অন ডিওডরেন্ট বেছে নেয়াই উত্তম।
