মেয়েদের চোখের নিচে কালো দাগ দূর করার উপায় 2026

অতিরিক্ত রাতজাগা বা কোনো অসুখের কারণে যদি মেয়েদের চোখের নিচে কালো দাগ জন্মে তাহলে নিজেকে দেখতে কেমন দেখা যায়! মেয়েদের চোখের নিচে কালো দাগ দূর করার উপায় জেনে আপনি খুব সহজেই এসব সমস্যা থেকে সমাধান পেতে পারেন।

অনেকেই রাত জেগে পড়ালেখা করেন বা কোনো কারণে রাত জাগলে পরের দিন চোখের নিচে কালো দাগ লক্ষ্য করা যায়, আজকে কিছু চমৎকার টিপস আপনাদের সাথে শেয়ার করব যাতে করে সহজেই চোখের নিচে কালো দাগ দূর করতে পারবেন। আসুন তাহলে জেনে নেই চোখের নিচে কালো দাগ দূর করার উপায় গুলো কী কী।

মেয়েদের চোখের নিচে কালো দাগ দূর করার উপায়

ঘরোয়া উপায়ে সহজেই কালো দাগ দূর করার জন্য নীচের ধাপগুলো অনুসরন করুন-

ঠান্ডা চামচে সমাধান

একটি পরিষ্কার চা চামচ ফ্রিজে রেখে ভালোভাবে ঠান্ডা করে নিন। এরপর সেটি বের করে চোখের নিচের অংশে হালকা করে চেপে ধরে রাখুন কিছু সময়ের জন্য। এই উপায় মেনে চলুন সপ্তাহে দুই-তিনদিন। এতে চোখের নিচের কালো দাগ অনেকটাই কমে আসবে।

ম্যাসাজ

ম্যাসাজ হতে পারে অনেক সমস্যার সমাধান। শরীরের কোথাও ব্যথা হলে জাদুর মতো কাজ করে ম্যাসাজ। শুধু ব্যথাই নয়, আপনার চোখের নিচে কালো দাগ পড়লে তা দূর করতেও সাহায্য করবে এই ম্যাসাজ। নিয়মিত চোখের নিচের অংশে হালকা হাতে ম্যাসাজ করুন। আঙ্গুলের উপরের অংশ দিয়ে চোখের চারপাশে ক্রিম লাগানোর মতো করে ম্যাসাজ করতে থাকুন। এতে করে চামড়ায় অনেকটাই টানটান ভাব আসবে।

আরও পড়ুনঃ ৭ দিনে ফর্সা হওয়ার ক্রিম 

পেপটাইডযুক্ত আই ক্রিম

চোখের নিচে কালো দাগ পড়লে তা দূর করার জন্য ব্যবহার করুন পেপটাইডযুক্ত আই ক্রিম। এটি শুধু চোখের নিচের কালো দাগই নয়, সেইসঙ্গে কমায় চোখের নিচের ফোলাভাবও। এ কারণেই এই পেপটাইডযুক্ত আই ক্রিম ব্যবহার করা জরুরি।

আরও পড়ুন  নারী কনডম এর ব্যবহার পদ্ধতি - Female Condom 2026

সিরাম ব্যবহার

চোখের নিচের কালো দাগ দূর করার জন্য ব্যবহার করতে পারেন সিরাম। বিশেষজ্ঞদের মতে, সামান্য পরিমাণ ক্যাফেইন যুক্ত আই সিরাম ব্যবহার করলে তা চোখের নিচের কালো দাগ দূর করতে সাহায্য করে। নিয়মিত এই সিরাম ব্যবহারে কমে আসে চোখের নিচের কালো দাগ। সেইসঙ্গে কমবে চোখের ‍নিচের চামড়ার শুষ্কভাবও।

আন্ডার এই ক্রিম ব্যবহার

চোখের নিচে কালো দাগ দূর করার ক্ষেত্রে আপনাকে সাহায্য করতে পারে এই অভ্যাস। প্রতিদিন চোখের নিচে আন্ডার আই ক্রিম ব্যবহার করুন। এটি আপনার চোখের নিচের চামড়াকে পাতলা রাখতে সাহায্য করে। ফলে এই চোখের নিচে সহজে কালো দাগ পড়ে না। আন্ডার আই ক্রিম কেনার আগে একজন বিশেষজ্ঞর পরামর্শ নিন। কোন ক্রিম আপনার জন্য সহায়ক, সেটি তিনিই বলে দেবেন।

এছাড়াও চোখের নিচে কালো দাগ পরার কারণ জেনে সেসব কাজ না করলেই কালো দাগ পরবে না। চলুন জেনে নেই চোখের নিচে কালো দাগ পরার কারণ কী।

চোখের নিচে কালো দাগ পরার কারণ 

অপর্যাপ্ত ঘুম, চরম অবসন্নতা বা স্বাভাবিক ঘুমানোর সময় থেকে কয়েক ঘণ্টা বেশি জেগে থাকার অভ্যাসের কারণে আপনার চোখের নিচে কালো দাগ পড়তে পারে। অপর্যাপ্ত ঘুম আপনার ত্বককে নিস্তেজ ও ফ্যাকাসে করে তোলে, এতে করে আপনার ত্বকের নীচের কালো টিস্যু ও রক্তনালীগুলি দৃশ্যমান হয়ে পড়ে।

টেলিভিশন বা কম্পিউটারের স্ক্রিনে বেশিক্ষণ তাকিয়ে থাকলে চোখের উপর অতিরিক্ত চাপ পড়ে। এই অতিরিক্ত ধকলের কারণে আপনার চোখের চারপাশের রক্তনালীগুলি বড় হয়ে যেতে পারে। ফলস্বরূপ, আপনার চোখের চারপাশের ত্বক কালো হয়ে যায়।

ডিহাইড্রেশন বা পানিশূণ্যতা চোখের নিচে কালো দাগ পড়ার একটি অন্যতম কারণ। শরীরে পর্যাপ্ত পরিমাণে পানির সরবরাহ না থাকলে চোখের নীচের ত্বক নিস্তেজ হতে শুরু করে এবং চোখ ভেতরের দিকে ডেবে যায়।

অতিরিক্ত সময় রোদে পুড়লে আপনার শরীরে অতিরিক্ত পরিমাণ মেলানিনের সৃষ্টি হয়। এটি রঞ্জক, যা আমাদের ত্বককে রঙিন করে তোলে। খুব বেশি রোদে পুড়লে তা থেকে চোখের পার্শ্ববর্তী অঞ্চলের রঞ্জকতা বৃদ্ধি পায়। যা চোখের নিচের অংশে কালো দাগের মতো মনে হয়।

আরও পড়ুন  সিদ্ধ ডিম খাওয়ার উপকারিতা, কেন খাবেন! 2016

জিনগত কারণেও অনেক সময় চোখের নিচে কালো দাগ পড়ে। অর্থাৎ, পারিবারিক ইতিহাসও চোখের নিচের কালো দাগের জন্য দায়ী হতে পারে। শৈশবে শুরুর দিকে এটি দেখা দিলে তা উত্তরাধিকারসূত্রে প্রাপ্ত বৈশিষ্ট্য হবার সম্ভাবনা বেশি।

1 Comment
  1. Reply
    চোখ উঠলে করণীয় কি? চোখ ওঠার লক্ষণ ও প্রতিকার - Amar Sikkha September 2, 2024 at 3:58 PM

    […] আলাদা কাপড় ব্যবহার করবেন। যাতে এক চোখের জীবাণু অন্য চোখে না ছড়িয়ে পড়ে। […]

Leave a reply

Amar Sikkha
Logo