চুল পরা বন্ধে কাঁচা আমলকি খাওয়ার উপকারিতা 2026

আমলকিতে প্রচুর পরিমানে ভিটামিন সি থাকে, এছাড়াও আমলকী খাওয়ার উপকারিতা অনেক। রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতে কাঁচা আমলকি খাওয়ার উপকারিতা বলে শেষ করা যাবে না। এইটুকু শেষ নয়, আমলকী নিয়ে প্রাথমিক গবেষণা সম্পন্ন হয়েছে।

এতে দেখা গেছে যে, এটি ভাইরাস ও ব্যাকটেরিয়া ধ্বংস করতে পারে। প্রাথমিক প্রমাণ পাওয়া গেছে যে, রিউমেটয়েড আর্থ্রাইটিস এবং অস্টিওপোরোসিস রোগে আমলকির রস কিছু কাজ করে। কয়েক ধরনের ক্যান্সারের বিরুদ্ধেও এর কার্যকারিতার প্রমাণ পাওয়া গেছে।

কাঁচা আমলকি খাওয়ার উপকারিতা

পুষ্টি বিজ্ঞানীদের মতে, আমলকীতে পেয়ারা ও কাগজি লেবুর চেয়ে ৩ গুণ ও ১০ গুণ বেশি ভিটামিন ‘সি’ রয়েছে। আমলকীতে কমলার চেয়ে ১৫ থেকে ২০ গুণ বেশি, আপেলের চেয়ে ১২০ গুণ বেশি, আমের চেয়ে ২৪ গুণ এবং কলার চেয়ে ৬০ গুণ বেশি ভিটামিন ‘সি’ রয়েছে। একজন বয়স্ক লোকের প্রতিদিন ৩০ মিলিগ্রাম ভিটামিন ‘সি’ দরকার। দিনে দুটো আমলকী খেলে এ পরিমাণ ভিটামিন ‘সি’ পাওয়া যায়।

আমলকী খেলে মুখে রুচি বাড়ে।স্কার্ভি বা দন্তরোগ সারাতে টাটকা আমলকী ফলের জুড়ি নেই। এছাড়া পেটের পীড়া, সর্দি, কাশি ও রক্তহীনতার জন্যও খুবই উপকারী। লিভার ও জন্ডিস রোগে উপকারী বলে আমলকী ফলটি বিবেচিত।

কাঁচা বা শুকনো আমলকী বেটে একটু মাখন মিশিয়ে মাথায় লাগালে খুব তাড়াতাড়ি ঘুম আসে। চুল পরা বন্ধে কাঁচা আমলকী বেটে রস প্রতিদিন চুলে লাগিয়ে দুতিন ঘণ্টা রেখে দিতে হবে। এভাবে একমাস মাখলে চুলের গোড়া শক্ত, চুল উঠা এবং তাড়াতড়ি চুল পাকা বন্ধ হবে।

ক্যান্সার নিয়ন্ত্রণে আমলকীর উপকারিতা

  • আমলকীর মধ্যে রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট ও ক্যান্সার প্রতিরোধী গুণ। গবেষণায় বলা হয়, আমলকী ক্যান্সারের কোষ বৃদ্ধিতে বাধা দেয়।
  • প্রতিদিন সকালে আমলকীর জুস খাওয়া পেপটিক আলসার প্রতিরোধে কাজ করে।
  • আমলকী শরীরের বিষাক্ত পদার্থ বের করতে সাহায্য করে এবং ওজন কমায়।
  • উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে আমলকী খুব দ্রুত কাজ করে। আমলকীর গুঁড়ো মধু দিয়ে প্রতিদিন খেলে ভালো ফলাফল পাওয়া যায়।
আরও পড়ুন  আমলকী উপকারিতা: আমলকী খাওয়ার উপকারিতা 2026

আমলকীর বিশেষ ঔষধি গুণ

  • আমলকী কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের উপর কাজ করে।
  • বমি বন্ধে কাজ করে।
  • দীর্ঘমেয়াদি কাশি সর্দি হতে উপকার পাওয়ার জন্য আমলকীর নির্যাস উপকারী।
  • এটি হৃদযন্ত্র ও মস্তিষ্কের শক্তিবর্ধক।
  • এটি দাঁত,চুল ও ত্বক ভাল রাখে।
  • এটি খাওয়ার রুচি বাড়ায়।
  • কোষ্ঠকাঠিন্য, মাথাব্যথা, অম্ল,রক্তশূন্যতা, বমিভাব দূর করতে সাহায্য করে।
  • বহুমূত্র রোগে এটি উপকারী।
  • চোখ উঠলে কাঁচা আমলকীর রস দিনে ২ ফোটা করে দুই বার দিলে ভাল আরাম পাওয়া যায়।
  • চুল ওঠা দূর করতে আমলকী বেশ উপকারী।
  • চুলের খুসকির সমস্যা দূর করে।

এই ছিল কাঁচা আমলকি খাওয়ার উপকারিতা সমূহ। আসল কথা মহান আল্লাহর দেওয়া সকল নিয়মত মানুষের বিভিন্ন উপকারে আসে তাই আমাদের উচিত এসকল নেয়ামত খাবার পর মহান আল্লাহর শুকরিয়া আদায় করা। সুপারফুড চিয়া সিডের উপকারিতা জেনে নিন এখান থেকে।

We will be happy to hear your thoughts

Leave a reply

Amar Sikkha
Logo