চেষ্টার সাথে চাকরি পাওয়ার দোয়া পড়ুন | 2026

হাজার চেষ্টার পরও চাকরি পাচ্ছেন না তাহলে এই নিন চাকরি পাওয়ার দোয়া। এই দোয়ার বরকতে মহান আল্লাহ্‌ আপনার জন্য রিজিকের ব্যবস্থা করে দিবেন। রিজিক শুধু চাকরি পাওয়ার মধ্যেই সিমাবদ্ধ নয়। হয়তো আপনার জন্য মহান আল্লাহ্‌ বড় কোনো পরিকল্পনা করে রেখেছেন।

আল্লাহর উপর ধৈর্য রেখে দোয়া পড়ুন এবং চেষ্টা চালিয়ে যান ইনশাআল্লাহ্‌ আপনি সফল হবেন। রিজিক ও বরকত যেভাবে বৃদ্ধি পাবে তার বিস্তারিত তথ্য নিচে দেওয়া হয়েছে আশাকরছি আপনাদের উপকার হবে।

চাকরি পাওয়ার দোয়া

আরবি :

رَبِّ إِنِّي لِمَا أَنزَلْتَ إِلَيَّ مِنْ خَيْرٍ فَقِيرٌ

উচ্চারণ : রাব্বি ইন্নি লিমা- আনজালতা ইলাইয়া মিন খাইরিন ফাকির।

অর্থ : হে আমার পালনকর্তা, তুমি আমার প্রতি যে অনুগ্রহ পাঠাবে, আমি সেটার মুখাপেক্ষী। (সুরা আল-কাসাস, আয়াত : ২৪)

মুসা (আ.)-এর দোয়ার প্রেক্ষিত ঘটনা

মহান আল্লাহ তাআলা পবিত্র কোরআনে মুসা (আ.) বিভিন্ন বিষয় আলোচনা করেছেন। বিশেষভাবে বলতে গেলে, আল্লাহ তাআলা কোরআনে সবচেয়ে বেশি আলোচনা করেছেন তার বিষয়ে। সেখানে আল্লাহর প্রতি তার আকুতি ও আশ্রয় লাভ এবং কাজ অনুসন্ধানের আহ্বান উঠে এসেছে। পবিত্র কোরআনে ও তাফসিরের গ্রন্থগুলোতে সেই ঘটনাটি যেভাবে বর্ণিত হয়েছে, তার সংক্ষিপ্ত রূপ এখানে উল্লেখ করা হলো—

ফেরাউনের রোষানলে পড়ে মুসা আলাইহিস সালাম মিশর থেকে দূরে চলে যান। মাদায়িন শহরে গিয়ে পৌঁছান তিনি। সেখানে তার কোনো আশ্রয়ের কিংবা জীবিকার কোনো সংস্থান ছিল না। সেই ঘটনা কোরআনে উল্লেখ করে আল্লাহ তাআলা বলেন, ‘যখন তিনি মাদইয়ান অভিমুখে রওয়ানা হলেন; তখন বললেন, আশা করা করছি— আমার পালনকর্তা আমাকে সরল পথ দেখাবেন। যখন তিনি মাদইয়ানের কূপের ধারে পৌঁছলেন, তখন কূপের কাছে একদল লোককে পেলেন— যারা পশুদের পানি পান করানোর কাজে ব্যস্ত।

এবং তাদের পেছনে দুইজন নারীকে দেখলেন— তারা তাদের পশুগুলোকে আগলিয়ে রাখছে। তিনি বললেন, তোমাদের কী ব্যাপার? তারা বললেন, রাখালরা ওদের পশুগুলোকে নিয়ে সরে না গেলে— আমরা আমাদের পশুগুলোকে পানি পান করাতে পারি না। আর আমাদের বাবা অশীতিপর বৃদ্ধ।’ (সুরা কাসাস : আয়াত ২২-২৩)

আরও পড়ুন  শবে বরাত নামাজের নিয়ত ও শবে বরাত সম্পর্কে হাদিস
We will be happy to hear your thoughts

Leave a reply

Amar Sikkha
Logo