
হঠাৎ চটপটি খেতে মন চাইলে কি করবেন? দোকানে যাবেন! একেবারেই নয়। এখন থেকে যখন ইচ্ছা চটপটি খেতে মন চাইলে ঘরে বসেই চটপটি রেসিপি দিয়ে চটপটি বানিয়ে নিন আর স্বাস্থ্যসম্মত খাবার নিশ্চিত করুন। কারণ সুস্থদেহ কেবল মাত্র সুন্দর মন তৈরি করে।
কথায় আছে স্বাস্থ্যই সকল সুখের মূল। স্বাস্থ্য ভালো না থাকলে কোটি টাকা দিয়ে কি করবেন। যাই হোক আজকের পোস্ট কিভাবে চটপটি তৈরি করবেন ঘরে বসে সেই রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি।
চটপটি রেসিপি সহজ নিয়ম
চটপটি পছন্দ করেন না এমন মানুষ খুঁজে পাওয়া মুশকিল। কারণ বাংলাদেশে স্ট্রিট ফুড গুলোর মধ্যে চটপটি অন্যতম একটি খাবার, এছাড়াও এটি খেতে বেশ সুস্বাদু। তো চলুন তাহলে রেসিপি শুরু করা যাক।
চটপটি রেসিপি উপকরণ
১। ডাবলি ডাল- দেড় কাপ
২। আদা-রসুন বাটা- আধা চা চামচ করে
৩। জিরা বাটা- আধা চা চামচ
৪। কাঁচা মরিচ- ৪-৫টি
৫। হলুদ- পরিমাণমতো
৬। লবণ- স্বাদমতো
৭। তেল- সামান্য
৮। পেঁয়াজ কুচি -৩-৪টি
৯। ডিম সেদ্ধ- ১টি
১০। চাট মসলা- ২-৩ চা চামচ
১১। আলু সেদ্ধ- ৪টি
১২। লেবু- ২টি।
চটপটি প্রস্তুত প্রণালী
চটপটির ডালগুলো পানিতে ভিজিয়ে রাখুন ৪-৫ ঘণ্টা। এরপর ডালের সঙ্গে আদা-রসুন ও জিরা বাটা দিয়ে সেদ্ধ করে নিন। আলু সেদ্ধ করে চটকিয়ে নিন। তেল গরম করে পেঁয়াজ কুঁচি বেরেস্তা করে নিন। এবার প্রথমে ভেঙে রাখা আলুগুলো দিন। কিছুক্ষণ নাড়ার পর তাতে সেদ্ধ করা ডালগুলো দিন। এরপর চাট মসলা, ডিম সেদ্ধ, বানিয়ে রাখা তেঁতুলের টকের অর্ধেকটা ও লেবুর রস দিন।
তেঁতুলের টক তৈরি করবেন যেভাবে
আধা কাপ তেঁতুল, ১ চা চামচ ভাজা ধনিয়া ও জিরার গুঁড়া, ১ চা চামচ শুকনা মরিচের গুঁড়া, স্বাদমতো লবণ ও চিনি নিন। এবার প্রথমে পানিতে তেঁতুল ভিজিয়ে রাখুন ১০-১৫ মিনিট। এরপর হাত দিয়ে চটকে ছাকনি দিয়ে ছেঁকে নিন। এবার সেই ক্বাথের সঙ্গে অন্য উপকরণগুলো এক এক করে মিশিয়ে নিন।
পরিবেশন করবেন যেভাবে
ধনেপাতা কুচি, শসা কুচি, টমেটো কুচি, কাঁচা মরিচ কুচি, পেঁয়াজ কুচি, সেদ্ধ ডিম কুচি, ফুচকা ও তেঁতুলের টক ইত্যাদি দিয়ে পরিবেশন করুন। প্রথমে পরিবেশন প্লেটে চটপটি নিন। এরপর তার উপরে পরিবেশনের সব উপকরণ মিশিয়ে দিন।
