চাকরি বা ভর্তি পরীক্ষায় আসা কিছু গুরুত্বপূর্ণ বাগধারা 2026

আমাদের দেশে সকল ভর্তি পরীক্ষা ও চাকরি পরীক্ষায় সবসময় বাগধারা আসে। এসকল কারনেই আমরা বাছাই করে গুরুত্বপূর্ণ বাগধারা গুলো আপনাদের জন্য সাজিয়ে লিখেছি। বাগধারা শব্দের আভিধানিক অর্থ কথার বচন ভঙ্গি বা ভাব । বাক্য বা বাক্যাংশের বিশেষ প্রকাশভঙ্গিকে বলা হয় বাগধারা। বিশেষ প্রসঙ্গে শব্দের বিশিষ্টার্থক প্রয়োগের ফলে বাংলায় বহু বাগধারা তৈরি হয়েছে। এ ধরনের প্রয়োগের পদগুচ্ছ বা বাক্যাংশ আভিধানিক অর্থ ছাপিয়ে বিশেষ অর্থের দ্যোতক হয়ে ওঠে। বলা যায় বাক্যার্থ ছাপিয়ে এখানে ব্যাঙ্গার্থই প্রধান।

পরীক্ষায় আসা কিছু গুরুত্বপূর্ণ বাগধারা 

ঠোঁট-কাটা = স্পষ্টভাষী (২০ তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট 1998)

ব্যাঙের সর্দি = অসম্ভব ঘটনা (২০ তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট 1998)

কাক ভূষণ্ডি = দীর্ঘায়ু ব্যক্তি (২০ তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট 1998)

তাসের ঘর = ক্ষণস্থায়ী (বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের সহকারী সচিব/সহকারী পরিচালক (প্রশাসন) ২০১৬)

চাঁদের হাট = প্রিয়জন সমাগম (২১ তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট 1999)

ইঁদুর কপালে এর বিপরীত বাগধারয়া কোনটি? = একাদশে বৃহস্পতি (খাদ্য অধিদপ্তরে খাদ্য পরিদর্শক/উপখাদ্য পরিদর্শক/উচ্চমান সহকারী/অডিটর/সুপারভাইজার ২০০৯)

সাক্ষী গোপাল = নিস্ক্রিয় দর্শক (খাদ্য অধিদপ্তরে খাদ্য পরিদর্শক/উপখাদ্য পরিদর্শক/উচ্চমান সহকারী/অডিটর/সুপারভাইজার ২০০৯)

ঢাকের কাঠি = তোষামুদে (২২ তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট 2001)

রামগরুড়ের ছানা = গোমড়ামুখো লোক (২৩ তম (বিশেষ) বিসিএস প্রিলিমিনারি টেস্ট (মুক্তিযোদ্ধা) 2001)

হাত-ভারি = কৃপণ (২৪ তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট (বাতিল) ২০০৩) (বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের অফিস সহকারী ২০১২)

আক্কেল সেলামি= নির্বুদ্ধিতার দণ্ড (খাদ্য অধিদপ্তরে সহকারী উপখাদ্য পরিদর্শক/সহকারী অপারেটর/সাঁট মুদ্রাক্ষরিক/সাঁট লিপিকার ২০০৯)

উড়নচণ্ডী = অমিতব্যয়ী (খাদ্য অধিদপ্তরে সহকারী উপখাদ্য পরিদর্শক/সহকারী অপারেটর/সাঁট মুদ্রাক্ষরিক/সাঁট লিপিকার ২০০৯ )

বিড়াল তপস্বী = ভণ্ড সাধু ( খাদ্য অধিদপ্তরে সহকারী উপখাদ্য পরিদর্শক/সহকারী অপারেটর/সাঁট মুদ্রাক্ষরিক/সাঁট লিপিকার ২০০৯)

আটকপালে = হতভাগ্য (খাদ্য অধিদপ্তরে সহকারী উপখাদ্য পরিদর্শক/সহকারী অপারেটর/সাঁট মুদ্রাক্ষরিক/সাঁট লিপিকার ২০০৯)

দু কান কাটা’ বাগধারার অর্থ কি = বেহায়া (অর্থ মন্ত্রণালয়ের অফিস সহকারী ২০১১)

হাতটান বাগধারার অর্থ কি = চুরির অভ্যাস (অর্থ মন্ত্রণালয়ের অফিস সহকারী ২০১১)

ঊনপঞ্চাশ বায়ু = পাগলামির হাওয়া (৪র্থ বিজেএস (সহকারী জজ) প্রাথমিক পরীক্ষা 2009)

ভিজা বিড়াল = কপট (অর্থ মন্ত্রণালয়ের অফিস সহকারী ২০১১)

হাটতান = চুরির অভ্যাস (৩য় বিজেএস (সহকারী জজ) প্রাথমিক পরীক্ষা 2008)

কোন বাগধারাটির অর্থ চির অশান্তি? = রাবনের চিতা (৬ষ্ঠ বেসরকারি প্রভাষক নিবন্ধন পরীক্ষা 2010)

ফপর দালালি এর সঠিক অর্থ কোনটি? গায়ে পড়ে মাতব্বরী (৬ষ্ঠ বেসরকারি প্রভাষক নিবন্ধন পরীক্ষা 2010)

ষোলকলা = সম্পূর্ণ (প্রাক-প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা2016)

দহরম-মহরম’- এর বিপরীত বাগধারা কোনটি ? = অহিনকুল (১৩ তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা (স্কুল পর্যায়) 2016)

বক ধার্মীক বাগধারার অর্থ কি ? = ভন্ড (খাদ্য অধিদপ্তরের সহকারী উপ-খাদ্য পরিদর্শক/অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক ২০১২)

কানকাটা বাগধারার অর্থ কি = বেহায়া (খাদ্য অধিদপ্তরের সহকারী উপ-খাদ্য পরিদর্শক/অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক ২০১২)

ইতর বিশেষ অর্থ কি= ভেদাভেদ (খাদ্য অধিদপ্তরের সহকারী উপ-খাদ্য পরিদর্শক/অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক ২০১২)

অর্ধচন্দ্র এর অর্থ কি? = গলা ধাক্কা দেওয়া (বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের সহকারী পরিচালক (প্রশাসন) ২০১৩)

বাঘের চোখ = অসম্ভব বস্তু (বাংলাদেশ বনশিল্প উন্নয়ন কর্পোরেশন সহকারী ব্যবস্থাপক ২০১৩)

.ইঁদুর কপালে’-এর বিপরীত বাগধারা কোনটি? = একাদশে বৃহস্পতি (সরকারি মাধ্যমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা 2001)

শকনি মামা এর অর্থ কি? = কুচক্রী মামা (সরকারি মাধ্যমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা 2001))

আরও পড়ুন  100+ বিলাসী গল্পের mcq প্রশ্নের উত্তর 2026

মাছের মা বাগধারাটি অর্থ কি ? = নিষ্ঠুর (পরিবার পরিকল্পনা অধিদপ্তরে পরিবার পরিকল্পনা পরিদর্শক/পরিবার কল্যাণ সহকারী ২০১১)

শিরে সংক্রান্তি অর্থ কি? = আসন্ন বিপদ (পরিবার পরিকল্পনা অধিদপ্তরে পরিবার পরিকল্পনা পরিদর্শক/পরিবার কল্যাণ সহকারী ২০১১)

চক্ষুদান করা বাগধারার অর্থ কী ? = চুরি করা (১২ তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা (স্কুল পর্যায়) 2016)

গড্ডলিকা প্রবাহ = অন্ধ অনুকরণ (Bangladesh Bank Officer 2001)

গৌরচন্দ্রিকা কোন অর্থে ব্যবহৃত হয়? = ভূমিকা (৭ম বেসরকারি প্রভাষক নিবন্ধন পরীক্ষা 2011)

স্বেচ্ছাচারী ব্যক্তি দিয়ে বোঝানো হয়েছে? = ধর্মের ষাঁড় (৭ম বেসরকারি প্রভাষক নিবন্ধন পরীক্ষা 2011)

পঞ্চম স্বর -এর অর্থ কী? = কোকিলের সুরলহরী (প্রাক-প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-(২২ জেলা) 2015)

ভাবনা চিন্তাহীন কোন অর্থ প্রকাশ করে? = খোদার খাসি (৮ম বেসরকারি প্রভাষক নিবন্ধন পরীক্ষা (01-09-2012)

উত্তম মধ্যম অর্থ কি? = প্রহার (বাংলাদেশ গ্যাস ফিল্ড কোম্পানি সহকারী ব্যবস্থাপক ২০১১)

ঊনকোটি চৌষট্টি’ এ অর্থ হলো = প্রায় সম্পূর্ণ (৯ম বিজেএস (সহকারী জজ) প্রাথমিক পরীক্ষা 2014)

হাতের পাঁচ -এর সঠিক অর্থ কোনটি ? = শেষ সম্বল (Bangladesh Bank – Assistant Director – 2006)

শিরে-সংক্রান্তি -এর সঠিক অর্থ কোনটি ? = আসন্ন বিপদ (Bangladesh Bank – Assistant Director – 2006)

এক চোখা -এর সঠিক অর্থ কোনটি ? = পক্ষপাতদুষ্ট (Bangladesh Bank – Assistant Director – 2006)

লঙ্কা পায়রা’ বাগধারার সঠিক অর্থ কোনটি? ফুলবাবু (সরকারি মাধ্যমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা 2008)

গোফ খেজুরে ‘ বাগধারাটির অর্থ কি? = নিতান্ত অলস (সরকারি মাধ্যমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা 2004)

আগড়ম বাগড়ম’ বাগধারার অর্থ কি? = অর্থহীন কথা (গণপূর্ত অধিদপ্তরের উপ-সহকারী প্রকৌশলী (সিভিল) ২০১১)

সাক্ষী গোপাল = নিস্ক্রিয় দর্শক (খাদ্য অধিদপ্তরের উপ-খাদ্য পরিদর্শক ২০১২)

কেতা দুরস্ত’ বাগধারার অর্থ কি ? = পরিপাটি (১৩ তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা (স্কুল পর্যায়) 2016)

চাদের হাট বাগধারাটির সঠিক অর্থ কোনটি ? = আনন্দের প্রাচুর্য (পরিবার পরিকল্পনা অধিদপ্তরে হিসাবরক্ষক/গুদাম রক্ষক/কোষাধ্যক্ষ ২০১১)

তামার বিষ অর্থ কি = অর্থের কুপ্রভাব (স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীন কারা অধিদপ্তরের কারা তত্ত্বাবধায়ক ২০১৩)

যার অনেক বুদ্ধি আছে’ তাকে বাগধারা দিয়ে প্রকাশ করলে কি দাঁড়ায় ? = গভীর জলের মাছ (প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের হিসাব সহকারী ২০১১)

ঢাকের কাঠি অর্থ কি? = তোষামুদে (৫ম বিজেএস (সহকারী জজ) প্রাথমিক পরীক্ষা 2010)

হাতির পাঁচ পা দেখা’ এই বাগধারার অর্থ কি? = অহংকার বোধ করা (৫ম বিজেএস (সহকারী জজ) প্রাথমিক পরীক্ষা 2010)

রামগরুড়ের ছানা’ বলতে কি বুঝ? = গোমড়ামুখো লোক (প্রধানমন্ত্রীর কার্যালয়ের সহকারী

পরিচালক, গবেষণা কর্মকর্তা, টেলিফোন ইঞ্জিনিয়ার ও সহকারী কম্পিউটার প্রগ্রামার ২০১৩)

রাবনের চিতা = চির অশান্তি (প্রধানমন্ত্রীর কার্যালয়ের সহকারী পরিচালক, গবেষণা কর্মকর্তা, টেলিফোন ইঞ্জিনিয়ার ও সহকারী কম্পিউটার প্রগ্রামার ২০১৩)

একাদশে বৃহস্পতি = সৌভাগ্যের বিষয় (১৮ তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট 1997) প্রাক-প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-(২২ জেলা) 2015 )

বর্ণচোরা = কপটচারী (বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড(BARD) ২০০৯ )

শকুনি মামা = কুচক্রী লোক (বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (BARD) ২০০৯)

কুল কাঠের আগুন এর প্রকৃত অর্থ কি? = তীব্র জ্বালা (প্রাক-প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-2013)

অর্ধচন্দ্র = গলা ধাক্কা দেয়া (১১ তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট (1990-1991))

যার কোনো মূল্য নেই = ঢাকের বাঁয়া (১৪ তম (বিশেষ) বিসিএস প্রিলিমিনারি টেস্ট (শিক্ষা) 1992)

অরণ্যে রোদন = বৃথা চেষ্টা (পোস্ট মাস্টার জেনারেল (পূর্বাঞ্চল, চট্রগ্রাম)-এর কার্যালয়ের পোস্টাল অপারেটর ২০১৬)

আরও পড়ুন  প্রযুক্তিকী? প্রযুক্তির উপকারিতা ও অপকারিতা 2026

কৌশলে কার্যোদ্ধার = ধরি মাছ না ছুঁই পানি (১৮ তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট 1997))

বিভিন্ন চাকরি পরীক্ষায় আসা গুরুত্বপূর্ণ বাগধারা

ধর্মের ষাঁড় = অকর্মণ্য (ডাক বিভাগের পোস্টাল অপারেটর ২০১৬)

আকাশ পাতাল = প্রচুর ব্যবধান (কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সহকারী কৃষি কর্মকর্তা ২০১৬)

নাতিদীর্ঘ = অতি দীর্ঘ নয় (কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সহকারী কৃষি কর্মকর্তা- ০৫-০২-২০১৬)

জগদ্দল পাথর= গুরুভার (কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সহকারী কৃষি কর্মকর্তা ২০১৬)

পাথরে পাঁচ কিল = সুখের সময় (সরকারি মাধ্যমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা 2011)

কাষ্ঠ হাসি = শুকনো হাসি (সরকারি মাধ্যমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা 2011)

কোনটির অর্থ পক্ক অর্থে প্রকাশ পায়? = পাকা আম (২৬ তম বিশেষ) বিসিএস প্রিলিমিনারি টেস্ট (শিক্ষা) 2004)

বড়র পীরিতি বালির বাঁধ বাগধারাটির সঠিক অর্থ = ভঙ্গুর (প্রাক-প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা 2014)

গাছপাথর = হিসাব-নিকাশ (৩২ তম (বিশেষ) বিসিএস প্রিলিমিনারি টেস্ট (মুক্তিযোদ্ধা) 2012)

ঢাকের কাঠি = মোসাহেব (৩৩ তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট 2012)

‘ভূষণ্ডির কাক’ কথাটির অর্থ কি? = দীর্ঘায়ুব্যক্তি (প্রতিরক্ষা মন্ত্রণালয়ের উপ-সহকারী পরিচালক ২০১৬)

চাদের হাট = আনন্দের প্রাচুর্য (১৩ তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা (স্কুল সমপর্যায়-২) 2016)

ছকড়া নকড়া = সস্তা দর (১৩ তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা (স্কুল সমপর্যায়-২) 2016)

বিড়াল তপস্বী = ভণ্ড লোক ( ১২তম বিসিএস )

খয়ের খাঁ বাগধারার অর্থ কী? = তোষামদকারী (সহকারী পরিবার পরিকল্পনা কর্মকর্তা ২০১৬)

চিনির পুতুল – এর অর্থ কী? = পরিশ্রম কাতর (মহা হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রকের কার্যালয়ের অধীন অডিটর-২৬.০৬.২০১৫)

ঝাঁকের কই অর্থ = একই দলের লোক (প্রাক-প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা 2014)

গুড়ে বালি কথাটির অর্থ কি? = আশায় নৈরাশ্য (প্রাক-প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-(বিটা) 2014)

নিরানব্বইয়ের ধাক্কা = সঞ্চয়ের প্রবৃত্তি (বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (BARD) ২০০৯)

কাকনিদ্রা = অগভীর সতর্ক নিদ্রা (স্বাস্থ্য মন্ত্রণালয়ের উপসহকারী প্রকৌশলী (সিভিল) ২০১৬)

দুর্লভ বস্তু = অমাবস্যার চাঁদ (পরিসংখ্যান ব্যুরোর ডাটা এন্ট্রি অপারেটর ২০১৬)

জগদ্দল পাথর = গুরুভার ( পরিসংখ্যান ব্যুরোর ডাটা এন্ট্রি অপারেটর ২০১৬)

অর্ধচন্দ্র = গলা ধাক্কা দেওয়া (পরিসংখ্যান ব্যুরোর ডাটা এন্ট্রি অপারেটর ২০১৬)

কংস মামা = নির্মম আত্মীয় (পরিসংখ্যান ব্যুরোর ডাটা এন্ট্রি অপারেটর ২০১৬)

গোবর গনেশ = মূর্খ (পরিসংখ্যান ব্যুরোর ডাটা এন্ট্রি অপারেটর ২০১৬)

বিসিএস পরীক্ষায় আসা কিছু গুরুত্বপূর্ণ বাগধারা

গোঁফ-খেজুরে = নিতান্ত অলস (১৩ তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট (1991-1992))

রাবণের চিতা = চির অশান্তি (১৪ তম (বিশেষ) বিসিএস প্রিলিমিনারি টেস্ট (শিক্ষা)1992)

বাগধারা কোথায় আলোচিত হয়? = বাক্যতত্ত্বে ( প্রাক-প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-(১৭ জেলা) 2015) ( ৮ম বিজেএস (সহকারী জজ) প্রাথমিক পরীক্ষা 2013)

সপ্তকাণ্ড রামায়ণ অর্থ = বৃহৎ বিষয় (৪৩তম বিসিএস)

গড্ডলিকা প্রবাহ – এর গড্ডল অর্থ কী ? = ভেড়া (৪৩তম বিসিএস)

শরতের শিশির অর্থ = ক্ষণস্থায়ী (৪০তম বিসিএস)

শিবরাত্রির সলতে অর্থ = একমাত্র সন্তান / বংশধর (৪০তম বিসিএস)

ঢাকের কাঠি অর্থ = তোষামুদে/মোসাহেব/লেজুড়বৃত্তি ( ৩৩ ও ৩২তম বিসিএস)

গাছপাথর অর্থ = হিসাব নিকাশ ( ৩২তম বিসিএস )

রামগরুড়ের ছানা = গোমড়ামুখো লোক ( ২৩তম বিসিএস)

চাঁদের হাট অর্থ = আনন্দের প্রাচুর্য (২০তম বিসিএস)

ব্যাঙের সর্দি = অসম্ভব ব্যাপার (২০তম বিসিএস)

রাবণের চিতা= চির অশান্তি (১৪তম বিসিএস)

ঢাকের বায়া = মূল্যহীন / অপ্রয়োজনীয় ( ১৪তম বিসিএস )

গোঁফ খেজুরে = নিতান্ত অলস / অত্যন্ত কুঁড়ে ( ১৩তম বিসিএস)

বক ধার্মিক = ভণ্ড সাধু (১২তম বিসিএস )

We will be happy to hear your thoughts

Leave a reply

Amar Sikkha
Logo