হাদীসে খাবার খাওয়ার দোয়া, আগে ও পরের দোয়া 2026

খাবারের মাধ্যমে আমরা বেঁচে থাকি, খাবার খাওয়ার দোয়া না করলে রিজিক কমে যায়। মহান আল্লাহ্‌ তায়ালা যা মানুষের জন্য খাবার হিসাবে দিয়েছে তা খাবার পর সুকরিয়া আদায় করতে হয়।

খাবারে আগে দোয়া না করলেও বিসমিল্লাহ্‌ বলে খাবার খাওয়া শুরু করতে হয়। চলুন তাহলে খাবার খাওয়ার আগে ও পড়ে কোন দোয়া পড়তে হবে তা জেনে নেই।

খাবার খাওয়ার দোয়া

খাবার খাওয়া শুরু করার সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়া পড়তেন,

بسم الله وعلى بركةالله بعالى

বাংলা উচ্চারণ: বিসমিল্লাহি ওয়া আলা বারকাতিল্লাহ।

অর্থ: আল্লাহ তায়ালার নামে খানা খাওয়া শুরু করছি এবং আল্লাহ তায়ালার বরকত প্রার্থনা করছি।

বিসমিল্লাহ ভুলে গেলে খাওয়ার মধ্যখানে পড়ার দোয়া

হাদিস শরিফে এসেছে, খানা খাওয়ার শুরুতে কেউ বিসমিল্লাহ বলতে ভুলে গেলে, খাওয়ার মাঝখানে যখনই একথা মনে পড়বে, সঙ্গে সঙ্গে এই দোয়া পড়বে,

بسم الله اوله واخره

বাংলা উচ্চারণ: বিসমিল্লাহি আওয়ালাহু ওয়া আখেরাহ।

অর্থ: আমি আল্লাহ তায়ালার নামে খানা খাওয়া শুরু করছি। প্রথমেও আল্লাহ তায়ালার নাম, পরিশষেও আল্লাহ তায়ালার নাম। (আবু দাউদ, আহমদ, দারেমী)।

খাবার খাওয়ার পর দোয়া  

খানা খাওয়ার পর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়া পড়তে বলেছেন,

الحمد لله الذى اطعمنا وسقانا وكفانا واواناوارواناوجعلنا من المسلمين

বাংলা উচ্চারণ: আলহামদুলিল্লাহি আতআমানা, ওয়াসাকানা, ওয়াকাফানা, ওয়াআয়ানা, ওয়া আরওয়ানা, ওয়াজা আলানা মিনাল মুসলিমীন।

অর্থ: সমস্ত প্রশংসা আল্লাহ তায়ালার যিনি আমাদেরকে খাইয়েছেন, পান করিয়েছেন, যথেষ্ট পরিমাণ খাবার দিয়েছেন, বাসস্থানের ব্যবস্থা করেছেন, সকল প্রকার নেয়ামত দিয়েছেন এবং আমাদের >মুসলমানদের অন্তর্ভূক্ত করেছেন।

আরও পড়ুন  ইসলাম কী? ইসলাম একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা লেখ || 2026
We will be happy to hear your thoughts

Leave a reply

Amar Sikkha
Logo