
ক্যানভা (Canva) একটি গ্রাফিক ডিজাইন প্ল্যাটফর্ম, যা সোশ্যাল মিডিয়া গ্রাফিক্স, প্রেজেন্টেশন, পোস্টার, ডকুমেন্ট, খুব সহজেই লোগো তৈরি করার সুযোগ,ক্যানভা ডিজাইন শিখে ইনকাম সুবিধা, প্রিমিয়াম ফন্ট, গ্রাফিক্স, ভিডিও, এনিমেশন, কনটেন্ট এবং অন্যান্য ভিজ্যুয়াল কন্টেন্ট তৈরিতে ব্যবহৃত হয়। এখানে শুধু প্রফেশনাল ব্যাক্তি কাজ করে বা বরং সকল শ্রেণীর মানুষ সামান্য জ্ঞানেই কাজ করতে পারে। ক্যানভা আপনি ফ্রী এবং সাবস্ক্রিপশন দুটিতেই ব্যাবহার করতে পারবেন। তবে স্বাভাবিক ভাবেই ফ্রী থেকে প্রিমিয়াম অর্থাৎ সাবক্রীপশনে বেশি সুবিধা পাওয়া যায়।
ক্যানভা ডিজাইন শিখে ইনকাম
ক্যানভা (canva) কোম্পানিটি ১ জানুয়ারী ২০১৩ সালে সিডনি, অস্ট্রেলিয়াতে প্রতিষ্ঠিত হয়। ক্যানভা এর প্রতিষ্ঠাতা হলো মেলানি পারকিন্স। প্রথম বছরেই ক্যানভার ৭,৫০,০০০ বেশি ব্যবহারকারী ছিলো। সামাজিক মাধ্যম এবং প্রযুক্তি বিশেষজ্ঞ গাই কাওয়াসাকি এপ্রিল ২০১৪ সালে এই সংস্থাটিতে প্রধান প্রচারক হিসাবে যোগদান করেন। ২০১৫ সালে, “কাজের জন্য ক্যানভা” চালু করা হয়েছিল যা ব্যবসাকে একটি ডিজিটাল বিপণন উপকরণ উৎপাদন করার সরঞ্জাম দিয়েছে।
ক্যানভাতে কি কি প্যাকেজ পাওয়া যায়
ক্যানভাতে আপনি তিনটি প্যাকেজ পাবেন।
১. ক্যানভা ফ্রী
২. ক্যানভা প্রো
৩. ক্যানভা টিম বা দল।
ক্যানভা ফ্রী
ক্যানভা ফ্রী যারা নিজের বা অন্যদের জন্য যে কোনও কিছু ডিজাইন করতে চান তাদের জন্য। কোন ডিজাইন অভিজ্ঞতার প্রয়োজন নেই আপনি যে বিষয়ে ডিজাইন করবেন সে বিষয়ে অনেকগুলো টেমপ্লেট পাবেন আপনার পছন্দ মত টেমপ্লেট নির্বাচন করে এডিট করে নিন এটি সম্পূর্ন বিনামূল্যে।
ক্যানভা প্রো
যারা নিয়মিত গ্রাফিক্স ডিজাইন করে ফ্রিল্যান্সিং করে প্রোজেক্ট বাড়ানোর জন্য বিশেষ সরঞ্জাম চান এমন ব্যক্তিদের জন্য। ক্যানভা প্রো তে আপনি টাকার বিনিময়ে তাদের সকল প্রিমিয়াম সেবা গ্রহণ করতে পারবেন। এর একটি অসুবিধা হলো আপনি শুধু মাত্র একটি ডিভাইসে একটি একাউন্ট ব্যাবহার করতে পারবেন।
ক্যানভা টিম বা দল
ক্যানভা প্রিমিয়ামের মত ক্যানভা টিম প্যাকেজটি আপনি টাকার বিনিময়ে কিনতে পারবেন যেকোনো মেয়াদের জন্য। যারা গ্রাফিক্স ডিজাইন সম্পর্কিত কোনো কোম্পানিতে কাজ করেন এটি তাদের কোম্পানির জন্য সহায়ক। কেননা এই প্যাকেজ একবার কিনে প্রিমিয়ামের মত শুধু একটি ডিভাইস নয় বরং আপনার কয়েকটি ডিভাইসে এটি ব্যাবহার করা যাবে।
আপনি অনেক সময় দেখে থাকবেন অনেকে অল্প দামে ক্যানভা প্রিমিয়াম সেবা দিচ্ছে কিন্তু আসলে এটি কোনো ক্যানভা প্রো না এটি আসলে ক্যানভা টিম প্যাকেজ যা একবার কিনে সকলের মাঝে অল্প দামে ভাগ করে দেয়।
Canva তে কি ধরনের ডিজাইন তৈরি করা যায়?
১. সোশ্যাল মিডিয়া ব্যানার
আপনি যখন ক্যানবা তে চলে যাবেন তখন প্রচুর টেম্পলেট দেখতে পাবেন সোশ্যাল মিডিয়া ব্যানার এর। আপনার কাজ হবে শুধু টেম্পলেট টি পছন্দ করা। অর্থাৎ আপনার যেই টেমপ্লেট টি পছন্দ হবে আপনি সেই টেম্পলেট টিকে চাইলেই নিজের মতো কাস্টমাইজড করে অনেক সুন্দর সুন্দর সোশ্যাল মিডিয়া ব্যানার তৈরি করতে পারবেন।
২. লোগো ডিজাইন
আপনি চাইলে নিজের ইচ্ছামত এখান থেকে লোগো তৈরি করতে পারবেন। অথবা ক্যানভাতে আপনি অনেক লোগো তৈরি করা দেখবেন সেখান থেকে যেকোনো একটি নির্বাচন করে নিজের ইচ্ছামত তৈরি করে নিন। এখানে লোগো তৈরি করা খুবই সহজ কোনো ঝামেলা করতে হয় না। বা আপনাকে কোনো সৃজনশীলতা দেখতে হবে না।
৩. মার্কেটিং পোস্টার তৈরি
কোনো কিছুর মার্কেটিং করার জন্য অবশ্যই সেই জিনিসের একটা আকর্ষণীয় পোষ্টার প্রয়োজন হয়। আকর্ষণীয় পোষ্টার তৈরি করা অনেক সময় সাপেক্ষের একটি বিষয়। আর আপনি এই সমস্যা থেকে মুক্তি পেতে বা সময় বাঁচাতে ক্যানভা ব্যবহার করতে পারেন। ক্যানভা দিয়ে খুব সহজেই যেকোনো প্রকার মার্কেটিং পোস্টার তৈরি করা যায়।
৪. বিভিন্ন কভার পেইজ
ক্যানভা দিয়ে আপনি খুব সহজে বিভিন্ন ধরনের কভার পেইজ তৈরি করতে পারবেন এবং ইউটিউব চ্যানেলের জন্য ব্যানার, থাম্বনেইল তৈরি করতে পারবেন। আপনাকে কোনো পরিশ্রম করতে হবে আপনি শুধু আপনার পছন্দ মত টেমপ্লেট নির্বাচন করে। নিজের মতো করে কাস্টোমাইজ করে নিন।
৫. সোশ্যাল মিডিয়া স্টোরি
সোশ্যাল মিডিয়া জনপ্রিয় মার্কেটিং হিসাবে মিডিয়া স্টোরি খুবই প্রচলিত। একটি পোস্টে যে পরিমাণ ভিজিটর না আসে তার থেকে বেশি পরিমাণ ভিজিটর আসে স্টোরিতে। আর একারণেই সোশ্যাল মিডিয়া স্টোরি মার্কেটিং হিসাবে জনপ্রিয় আর আপনি চাইলে খুব সহজেই ক্যানভা দিয়ে এই স্টোরি তরী করতে পারবেন। এর জন্য আপনার শুধুমাত্র বেসিক দক্ষতা থাকলেই চলবে। অতিরিক্ত কোনো দক্ষতার প্রয়োজন নেই।
