
এইচএসসি কৃষি শিক্ষা ২য় পত্র ২য় অধ্যায় সৃজনশীল প্রশ্ন উত্তর আজকের পোস্ট থেকে পড়তে পারবে। আমরা তোমাদের জন্য প্রতিনিয়ত পরিশ্রম করে পোস্ট তৈরি করি তাই পোস্ট উপকারে আসলে তোমাদের বন্ধুদের সাথে শেয়ার কর।
কৃষি আমাদের পূর্ব পুরুষদের সাথে অতপ্রতভাবে জড়িত। বাংলাদেশে প্রায় ৮০ শতাংশ মানুষ কৃষি কাজ করে দেশের মোট জিডিপির ৫০-৬০ ভাগ এই কৃষি থেকেই আসে। আজকের পোস্ট থেকে এইচএসসি কৃষি শিক্ষা ২য় পত্রের সৃজনশীল পড়ব।
কৃষি শিক্ষা ২য় পত্র ২য় অধ্যায় সৃজনশীল প্রশ্ন উত্তর
১। মতিন সাহেব বাণিজ্যিকভাবে হাঁস পালনের উদ্দেশ্যে স্থানীয় কৃষি কমকর্তার পরামর্শ চাইলে তিনি মতিন সাহেবকে এমনভাবে হাঁস পালন করতে বলেন যাতে হাঁসকে রাতে ঘরে এবং দিনে ঘরসংলগ্ন নির্দিষ্ট জলাধারে ছেড়ে দেওয়া হয়। তিনি মতিন সাহেবের এ উদ্যোগের প্রশংসা করে বলেন- ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের জন্যও হাঁস পালন একটি লাভজনক পেশা।
ক. সংক্রামক রোগ কাকে বলে?
খ. বাড়ন্ত ও পূর্ণবয়স্ক হাঁস একত্রে পালনের পদ্ধতিটি ব্যাখ্যা করো।
গ. উদ্দীপকে উল্লিখিত হাঁস পালন পদ্ধতিটি ব্যাখ্যা করো।
ঘ. কৃষি কর্মকর্তার উক্তিটি বিশ্লেষণ করো।
২। সজলের ২টি মুরগি চুনের মতো মলত্যাগ করছে। সে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তাকে জানালে তিনি দ্রুত রাসায়নিক ও জৈব প্রতিরোধমূলক ব্যবস্থা নিতে বলেন। সজল নিজে এবং তার পরামর্শে আশেপাশের সবাই রাসায়নিক ও জৈব প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়ায় আর কোনো মুরগি এ রোগ দ্বারা আক্রান্ত হয়নি।
ক. লিটার কী?
খ. ভাইরাস সংক্রমিত মুরগির রোগশনাক্তকারী লক্ষণগুলো ব্যাখ্যা করো।
গ. প্রাণিসম্পদ কর্মকর্তা কী প্রতিরোধ ব্যবস্থা গ্রহণ করতে বলেছিলেন বিশ্লেষণ করো।
ঘ. অন্য মুরগি এ রোগ দ্বারা আক্রান্ত না হওয়ার কারণ বিশ্লেষণ করো।
৩। আসলাম মিয়া একজন নিরাপত্তা কর্মী। পাশাপাশি সে বাসায় মুরগি পালন করে। সে প্রতিদিন গড়ে ৩০টি ডিম বিক্রি করে। মাঝে মধ্যে মুরগিও বিক্রি করে। বর্তমানে সে সচ্ছলতার সাথে জীবনযাপন করছে।
ক. পুলেট কী?
খ. ডিম উৎপাদনকারী দুটি খামারের নাম লেখো।
গ. আসলাম মিয়ার কর্মকাণ্ডের গুরুত্ব আলোচনা করো।
ঘ. আসলাম মিয়া তার কর্মকাণ্ডকে আরও সুসংহত করার জন্যে কী করতে পারেন? উত্তরের স্বপক্ষে যুক্তি দাও।
৪। আফজাল সাহেব শহরে থাকেন। তিনি মুরগি পালনে বেশ আগ্রহী, কিন্তু গ্রামের মতো বিস্তৃত জায়গা না থাকায় তিনি মুরগি পালন করতে পারছেন না। একদিন তিনি তার বন্ধুর বাসায় গিয়ে দেখতে পেলেন তার বন্ধু বাড়িতে অল্প জায়গায় মাচায় (A) ও খাঁচায় (B) মুরগি পালন করছেন। এ দেখে তিনি উৎসাহিত হয়ে বাসায় এসে নিজেও মুরগি পালন শুরু করলেন।
ক. মুরগির ডিম ব্যবহারের ওপর ভিত্তি করে কয় ভাগে ভাগ করা হয়?
খ. অস্বাভাবিক ডিমের দুটি বৈশিষ্ট্য লেখো।
গ. উদ্দীপকে আফজাল সাহেব ‘A’ পদ্ধতিতে কীভাবে মুরগি পালন করতে পারেন— ব্যাখ্যা করো।
ঘ. উদ্দীপকে B পদ্ধতির জন্য আফজাল সাহেব যে ধরনের সতকর্তা অবলম্বন করবেন তা বিশ্লেষণ করো।
৫। আসিফ বাজারে কবুতরের বাচ্চা ক্রয় করতে গিয়ে দেখেন একজোড়া বাচ্চার দাম ২৫০ টাকা। দাম শুনে বিস্মিত হন। কিন্তু দাম বেশি হলেও অসুস্থ বাবার জন্য কবুতরের বাচ্চা কিনে আনেন। আসিফ লেখাপড়ার পাশাপাশি ৪ জোড়া কবুতর পালন করেন। প্রতি মাসে তিনি কবুতরের বাচ্চা না খেয়ে বাজারে বিক্রি করে লেখাপড়ার খরচ চালান।
ক. জিনডিং কী?
খ. কবুতর পালনে খরচ কম কেন ব্যাখ্যা করো।
গ. আসিফের কবুতর পালন করে প্রতি মাসে আয়ের হিসাব বিশ্লেষণ করো।
ঘ. আসিফের কার্যক্রম সঠিক ছিল কিনা বিশ্লেষণ করো।
৬। রহমানের পাতিহাঁসের খামার আছে। রহমান পাতিহাঁস পালনে প্রাকৃতিক ও সম্পূরক খাদ্য খাওয়ানোতে হাঁস নিয়মিত এবং বড় ডিম পাড়ে। এতে খাদ্য খরচ কম হয়। অল্প কিছুদিনের মধ্যেই তার হাঁসের খামার বড় হয়। তার প্রতিবেশীরাও তাকে (রহমান) অনুসরণ করে হাঁসের খামার করেছেন। এতে এলাকায় হাঁসের ডিমের অভাব দূর হয়েছে। অনেক দুঃস্থ মহিলার দ্ররিদ্রতা দূর হয়েছে।
ক. ব্রুডার হাউজ কী?
খ. হাঁস পালনের প্রয়োজনীয়তা ব্যাখ্যা করো।
গ. রহমানের হাঁসকে খাওয়ানোর পদ্ধতি বিশ্লেষণ করো।
ঘ, রহমানের ও প্রতিবেশীদের কার্যক্রম মূল্যায়ন করো।
৭। বার্ড ফ্লু সংক্রমণে রহমত মিয়ার মুরগির খামারের অধিকাংশ মুরগি মারা যায়। এ অবস্থায় স্থানীয় কৃষি কর্মকর্তা তাকে বলেন উপযুক্ত রোগ প্রতিরোধ ব্যবস্থা গ্রহণ করলে এ ক্ষতির সম্মুখীন হতে হতো না। তিনি রহমত মিয়াকে পুনরায় খামারকরণে উৎসাহিত করতে গিয়ে বলেন, বাংলাদেশে এ প্রকারের খামারের উজ্জ্বল সম্ভাবনা রয়েছে।
ক. দ্বৈত জাত কাকে বলে?
খ. ব্রয়লার খামার করার সুবিধাগুলো লেখো।
গ. রহমত মিয়া কী ধরনের পদক্ষেপ গ্রহণ করলে ক্ষতি হতে রক্ষা পেতেন? ব্যাখ্যা করো।
ঘ. কৃষি কর্মকর্তার শেষোক্ত উক্তিটি বিশ্লেষণ করো।
৮। আইভি বাবার সাথে একটি ফার্মে গেল। সেখানে চড়ুই জাতীয় একটি পাখি দেখল যা পোল্ট্রির অন্তর্ভুক্ত। আমাদের দেশে বর্তমানে এর বাণিজ্যিক উৎপাদন শুরু হয়েছে। কারণ এর মাংস সুস্বাদু, অল্প জায়গায় পালন করা যায়। এ ধরনের পাখি পালনের জন্য প্লাস্টিকের খাঁচা উত্তম। পাখিটি আইভির খুব পছন্দ হলো। সে এধরনের পাখি বাড়িতে পালন করতে বাবাকে অনুরোধ করল ।
ক. স্কোয়াব কী?
খ. পিজিয়ন মিল্ক বলতে কী বোঝ?
গ. উদ্দীপকে উল্লিখিত পাখিটির নাম কী? ব্যাখ্যা করো।
ঘ. আইভির পছন্দের পাখিটি পালন করার সম্ভাবনা উদ্দীপকের আলোকে মূল্যায়ন করো।

[…] […]