কিসমিস খাওয়ার উপকারিতা ও গুণাগুণ 2026

বাস্তবিক জীবনে হরহামেশায় দেখা যায় বিরিয়ানির সাথে কিসমিস, সেমাই এর সাথে কিসমিস কিন্তু কিসমিস খাওয়ার উপকারিতা কি? এর কি কোনো গুণাগুণ আছে? উত্তর জানবেন এখানে। কিসমিস খাওয়ার অনেক উপকারিতা আছে এর মধ্যে কিছু উপকারিতা সম্পর্কে আপনাদের জানাবো।

শরীরে আয়রনের ঘাটতি দূর করার পাশাপাশি রক্তে লাল কণিকার পরিমাণ বাড়ায় কিসমিস। শুকনো কিসমিস খাওয়ার পরিবর্তে ভিজিয়ে খেলে উপকার বেশি।

কিসমিস খাওয়ার উপকারিতা

কিসমিস ভেজানো পানি রক্ত পরিষ্কার করতে সাহায্য করে।

প্রতিদিন কিসমিসের পানি খেলে কোষ্ঠকাঠিন্য, অ্যাসিডিটি থেকে মুক্তি পাবেন ওষুধ ছাড়াই। এছাড়া কিসমিস হৃদয় ভালো রাখে। নিয়ন্ত্রণে রাখে কোলেস্টেরল। কিসমিসে প্রচুর ভিটামিন এবং খনিজ আছে। আছে প্রাকৃতিক অ্যান্টিঅক্সিডেন্ট, যা সহজে রোগমুক্তির কারণ। আর আছে প্রচুর আয়রন, পটাসিয়াম, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম এবং ফাইবার।

কিসমিস ভিজিয়ে খাওয়ার উপকারিতা

কিসমিস খাওয়ার সবচেয়ে ভালো উপায় সারারাত কিসমিস পানিতে ভিজিয়ে রাখুন। পরের দিন ভোরে সেটা খান। ভেজানো কিসমিসে থাকে আয়রন, পটাসিয়াম, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম এবং ফাইবার। হাই ব্লাডপ্রেসারের সমস্যা থাকলেও এটি তা নিয়ন্ত্রণে রাখে।

১. ব্লাড প্রেসার

উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণের প্রাকৃতিক পদ্ধতিগুলোর মধ্যে একটি কিসমিস। এর মধ্যে থাকা পটাসিয়াম হাই ব্লাড প্রেসার বশে রাখে।

২. রক্ত স্বল্পতা কমায়

রক্ত স্বল্পতা কমাতে কিসমিস যথেষ্ট উপকারি। নিয়মিত কিসমিস খেলে এর মধ্যে থাকা আয়রন রক্তে হিমোগ্লোবিনের মাত্রা বাড়ায়। এছাড়াও এর মধ্যে আছে তামা যা রক্তে লাল রক্তকণিকা তৈরিতে সাহায্য করে।

৩. হজমশক্তি বাড়ায়

সুস্থ থাকার জন্য ভালো হজমশক্তি জরুরি। এক্ষেত্রে কিসমিস হজমশক্তি বাড়াতে সাহায্য করে। রোজ রাতে এক গ্লাস পানিতে কিসমিস ভিজিয়ে রাখুন। পরের দিন ভোরে সেই কিসমিস খান। নিজেই তারপর তফাত খেয়াল করুন দিন পনেরো পরেই।

৪. রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়

আপনি যদি রোগ প্রতিরোধ ক্ষমতা বড়াতে চান তবে ভেজা কিসমিস এবং তার পানি নিয়মিত খান। এর মধ্যে রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট, যা রোগের সঙ্গে লড়াই করার ক্ষমতা বা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়।

আরও পড়ুন  কুমড়া বীজের উপকারিতা এবং পুষ্টিগুণ 2026

৫. কোষ্ঠকাঠিন্য কমে 

নিয়মিত কিসমিস খেলে কোষ্ঠকাঠিন্য কমে। আপনি যদি পেটের সমস্যায় নিয়মিত ভোগেন তাহলে প্রতিদিন সকালে খালিপেটে ভেজানো কিসমিস খান। যারা কোষ্ঠকাঠিন্যে কষ্ট পান তারা ওষুধের বদলে নিয়মিত কিসমিস খেয়ে দেখতে পারেন।

প্রশ্ন উত্তর 

১। প্রতিদিন কতটুকু কিসমিস খাওয়া উচিত?

উত্তর: প্রতিদিন এক মুঠো কিশমিশ খেতে পারেন (সাধারণত ২০-৩০ গ্রাম কিসমিস একদিনের জন্য যথেষ্ট)। মনে রাখবেন যে তাদের উচ্চ-ক্যালোরি সামগ্রীর কারণে অতিরিক্ত খাবেন না।

২। শুকনো কিসমিস খেলে কি হয়?

উত্তর: কিশমিশ উচ্চ-ক্যালোরিযুক্ত খাবার, 100 গ্রাম কিশমিশে প্রায় 320 ক্যালোরি থাকে। কিশমিশ খুব মিষ্টি, এবং তাদের চিনির পরিমাণ খুব বেশি। 100 গ্রাম কিশমিশে প্রায় 20 থেকে 30 গ্রাম চিনি থাকে। দিনে 20 থেকে 30 গ্রাম কিশমিশ খাওয়া বেশি উপযুক্ত । তবে শুকনো কিসমিসের তুলোনায় ভিজানো কিসমিসে পুষ্টির পরিমাণ বেশি থাকে।

৩। কিসমিস ভিজিয়ে খাওয়ার নিয়ম কি?

উত্তর: প্রথমে এক মুঠ পরিমানের কিসমিস নিয়ে ভালো করে ধুয়ে নিবেন এর পর পরিষ্কার পানিতে অর্থাৎ পরিমাণ মতো (২৫০ মিলি) পানিতে কিসমিস ভিজিয়ে নিবেন। প্রতিদিন কিসমিসের পানি খেলে কোষ্ঠকাঠিন্য, অ্যাসিডিটি থেকে মুক্তি পাবেন ওষুধ ছাড়াই

We will be happy to hear your thoughts

Leave a reply

Amar Sikkha
Logo