
এন্ড্রয়েড ফোনের ব্যবহার দিন দিন বেড়েই চলেছে সেই সাথে বারছে মোবাইল এন্টিভাইরাস সফটওয়্যার অ্যাপ। বর্তমানে বেশ কিছু স্মার্টফোন উৎপাদনকারী প্রতিষ্ঠান খুব সাবধানতার সাথে এই বিষয়ে পদক্ষেপ নিচ্ছে, এমনকি পূর্ব থেকেই এই ফিচারটি দিয়ে রাখছে।
তবে, কিছু উৎপাদক এখনও এই বিষয়ে সচেতন নয় যার ফলে ফোন অতিরিক্ত গরম ও সার্ভিস কাল কমে যাচ্ছে। মোবাইল চালানোর সময় যেকোনো সময় আপনার ফোন ভাইরাস আক্রমন করতে পারে আর এর থেকে বাছে ভাইরাস প্রতিরোধক অ্যাপ ব্যবহার করতে হবে নীচে সেরা কিছু অ্যাপ আপনাদের সাথে শেয়ার করলাম।
৫টি মোবাইল এন্টিভাইরাস সফটওয়্যার
১। Avast Mobile Security
Avast Mobile Security হচ্ছে অ্যান্ড্রয়েড এবং আইওএস ডিভাইসের জন্য একটি বিনামূল্যে সিকিউরিটি অ্যাপ, যা বিভিন্ন ধরণের মোবাইল নিরাপত্তা হুমকি থেকে আপনার ডিভাইসকে রক্ষা করে। এটি বিশ্বব্যাপী ৪৩৫ মিলিয়নেরও বেশি মানুষের বিশ্বাস অর্জন করেছে।
Avast Mobile Security এর ফিচার:
- ভাইরাস ও মালওয়্যার স্ক্যানিং: Avast আপনার ডিভাইসকে নিয়মিতভাবে স্ক্যান করে এবং ক্ষতিকারক অ্যাপ, ফাইল এবং ওয়েবসাইটগুলোকে চিহ্নিত করে এবং এগুলোর হাত থেকে রক্ষা করে।
- ওয়েব সুরক্ষা: ক্ষতিকারক ওয়েবসাইট এবং ফিশিং আক্রমণগুলোকে ব্লক করে, এবং আপনাকে ফেক ওয়েবসাইটে আপনার ব্যক্তিগত তথ্য প্রকাশ করা থেকে রক্ষা করে।
- Wi-Fi সুরক্ষা: এটি আপনার ওয়াইফাই নেটওয়ার্কের সুরক্ষা সম্পর্কে আপনাকে সচেতন করে।
- App Locking (প্রিমিয়াম সংস্করণ): পাসকোড দিয়ে নির্দিষ্ট অ্যাপ্লিকেশনগুলো লক করে আপনার ব্যক্তিগত তথ্য গোপন রাখতে সাহায্য করে (এই সুবিধাটি শুধুমাত্র প্রিমিয়াম সংস্করণে পাওয়া যায়)।
- VPN (প্রিমিয়াম সংস্করণ): আপনার ইন্টারনেট ট্রাফিক এনক্রিপ্ট করে যাতে আপনার ডেটা, বিশেষ করে পাবলিক Wi-Fi নেটওয়ার্কে থাকাকালীন, সুরক্ষিত থাকে (এই সুবিধাটি শুধুমাত্র প্রিমিয়াম সংস্করণে পাওয়া যায়)।
- Leakage Protection (প্রিমিয়াম সংস্করণ): পাসওয়ার্ড লিক হয়েছে কিনা তা পর্যবেক্ষণ করে আপনার অ্যাকাউন্টগুলিকে আরও সুরক্ষিত করে (এই সুবিধাটি শুধুমাত্র প্রিমিয়াম সংস্করণে পাওয়া যায়)।
- Scam Call Blocking (আইওএস সংস্করণ): আপনার ফোনে আসা স্প্যাম কল গুলোকে ব্লক করে এবং আপনাকে স্ক্যাম এর ফাঁদে পড়া থেকে বাঁচায়। (এই সুবিধাটি শুধুমাত্র আইওএস সংস্করণে পাওয়া যায়)।
২। McAfee Mobile Security
McAfee Mobile Security, Android ও iOS ডিভাইসকে সাইবার অ্যাটাক, সেইফ নেটওয়ার্কিং, এবং ক্ষতিকর অ্যাপস থেকে রক্ষা করে একটি জনপ্রিয় মোবাইল এন্টিভাইরাস সফটওয়্যার অ্যাপ। এটি McAfee কোম্পানির দ্বারা ডেভেলপ করা একটি অ্যাপ্লিকেশন। যা, বিনামূল্যে এবং প্রিমিয়াম, দুই ধরণের প্ল্যান সহকারে পাওয়া যায়।
McAfee Mobile Security -এর বৈশিষ্ট্য:
- অ্যান্ড্রয়েড ডিভাইসের জন্য অ্যান্টিভাইরাস: ম্যালওয়ার এবং স্পাইওয়্যার সনাক্তকরণ ও রোধ করে, আপনার ডিভাইস এবং ব্যক্তিগত তথ্য রক্ষা করে।
- ওয়াইফাই স্ক্যানার: আপনি যে ওয়াইফাই নেটওয়ার্কটি ব্যবহার করছেন তা নিরাপদ কিনা তা বিশ্লেষণ করে।
- সিকিউর ভিপিএন (VPN): পাবলিক ওয়াইফাই বা হটস্পট ব্যবহার করার সময় আপনার গোপনীয়তা রক্ষা করে। এটি আপনার আইপি অ্যাড্রেস গোপন রাখে এবং আপনার ডেটা লঙ্ঘনের ঝুঁকি কমায়।
- সামাজিক গোপনীয়তা পরিচালনা (নতুন): আপনার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টগুলিতে আপনার ব্যক্তিগত তথ্য যেন কেও দেখতে না পারে তা নিয়ন্ত্রণ করে এবং আপনার ব্যক্তিগত তথ্য রক্ষা করে।
- পরিচয় নিরীক্ষণ (নতুন): ডার্ক ওয়েবে আপনার ইমেল, ব্যবসায়িক অ্যাকাউন্টের তথ্য সহ ব্যক্তিগত তথ্য পর্যবেক্ষণ করে এবং তা লঙ্ঘন হলে আপনাকে সতর্ক করে।
- WebAdvisor (Android only): অ্যাপ্লিকেশন ডাউনলোডের আগে সেগুলির নিরাপত্তা ঝুঁকি সম্পর্কে আপনাকে সতর্ক করবে।
৩। Kaspersky Mobile Antivirus
Kaspersky Mobile Antivirus হচ্ছে অ্যান্ড্রয়েড ডিভাইসের জন্য একটি জনপ্রিয় মোবাইল সিকিউরিটি অ্যাপ্লিকেশন, যা আপনার ডিভাইসকে বিভিন্ন ধরণের অনলাইন থ্রেটস থেকে রক্ষা করে। এটি Kaspersky ল্যাবের দ্বারা তৈরি একটি অ্যান্টিভাইরাস অ্যাপ, এটি এমন একটি কোম্পানি যা সাইবার সিকিউরিটি সফটওয়্যারের জন্য সুপরিচিত।
Kaspersky Mobile Antivirus -এর ফিচার:
- রিয়েল-টাইম ভাইরাস প্রটেকশন: Kaspersky রেগুলার ভাবে আপনার ডিভাইসকে স্ক্যান করে এবং ক্ষতিকারক অ্যাপ, ফাইল, ওয়েবসাইট এবং ডাউনলোডগুলোকে ব্লক করে।
- ওয়েব সুরক্ষা: ক্ষতিকারক ওয়েবসাইট এবং ফিশিং অ্যাটাক থেকে রক্ষা করে এবং বিভিন্ন ফেক ওয়েবসাইটে আপনার ব্যক্তিগত তথ্য প্রকাশ করার হাত থেকে রক্ষা করে।
- অ্যান্টি-থেফট: যদি আপনার ফোন চুরি হয়ে যায় বা হারিয়ে যায়, তাহলে আপনি এটিকে দূর থেকে লক করতে, ট্র্যাক করতে, অথবা ফোনে থাকা সমস্ত ডেটা মুছে ফেলতে পারবেন।
- AppLock: গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে এমন অ্যাপ্লিকেশনগুলিকে পাসকোড দিয়ে লক করে আপনার গোপনীয়তা বজায় রাখতে সাহায্য করে।
- Call Blocking: অবাঞ্ছিত কল ব্লক করে এবং SMS গুলোকে ব্লক করে। (এই সুবিধাটি কিছু অঞ্চলে নাও থাকতে পারে)।
- VPN (প্রিমিয়াম সংস্করণ): আপনার ইন্টারনেট ট্রাফিক এনক্রিপ্ট করে যাতে আপনার ডেটা, বিশেষ করে পাবলিক Wi-Fi নেটওয়ার্কে থাকাকালীন, সুরক্ষিত থাকে (এই সুবিধাটি শুধুমাত্র প্রিমিয়াম সংস্করণে পাওয়া যায়)।
- ডাটা লিক পরীক্ষা (প্রিমিয়াম সংস্করণ): ডাটা লিক হয়েছে কিনা তা পর্যবেক্ষণ করে আপনার অনলাইন অ্যাকাউন্টগুলিকে আরও সুরক্ষিত করে (এই সুবিধাটি শুধুমাত্র প্রিমিয়াম সংস্করণে পাওয়া যায়)।
৪। Norton Mobile Security
Norton Mobile Security একটি প্রযুক্তিগত সুরক্ষা প্রোডাক্ট যা Android এবং iOS ডিভাইসের জন্য উপলব্ধ। এটি নরটন কর্পোরেশন দ্বারা তৈরি এবং পরিচালিত হয়েছে এবং এটি আপনার মোবাইল এন্টিভাইরাস সফটওয়্যার অ্যাপ সেবা প্রদান করে।
Norton Mobile Security -এর বৈশিষ্ট্য:
- ভাইরাস এবং ম্যালওয়্যার স্ক্যান: আপনার মোবাইল ডিভাইসের মধ্যে থাকা ভাইরাস, ম্যালওয়্যার, এবং অন্যান্য অ্যাট্যাক সনাক্ত করার জন্য স্ক্যান করে।
- ওয়েব সুরক্ষা: অনলাইনে সার্ফ করার সময় এটি আপনাকে অবিশ্বস্ত ওয়েবসাইট, প্রতারণামূলক সাইট, এবং অন্যান্য বিপদজনক ওয়েবসাইট থেকে রক্ষা করে।
- ডেটা ব্যাকআপ এবং স্টোরেজ এনক্রিপশন: আপনার ডেটা সুরক্ষিত রাখার জন্য ডেটা ব্যাকআপ এবং স্টোরেজ এনক্রিপশন প্রদান করে।
- ডিভাইস লক এবং ওয়াইপ: যদি আপনার ডিভাইস হারিয়ে যায় বা চুরি হয়, তবে আপনি এটি দূর থেকে লক করতে পারবেন এবং এতে থাকা সমস্ত ডেটা মুছে ফেলতে পারবেন।
- স্প্যাম কল ব্লক: এটি আপনার মোবাইল ডিভাইসে আসা বিভিন্ন স্প্যাম কল বা মেসেজগুলি ফিল্টার করে।
- অ্যাপ এডভাইজার: নতুন অ্যাপ ডাউনলোড করার আগে, সেগুলোর নিরাপত্তা ঝুঁকি সম্পর্কে আপনাকে সতর্ক করে।
- ফ্যামিলি সেফটি: এই ফিচার দ্বারা আপনি আপনার বাচ্চাদের মোবাইল ব্যবহার সীমাবদ্ধ করতে পারেন এবং তাদের ডিভাইস ব্যবহার পর্যালোচনা করতে পারবেন।
সাধারণত, Norton Mobile Security ব্যবহারকারীদের জন্য একটি পরিপূর্ণ মোবাইল সিকিউরিটি হিসাবে পরিচিত। এটি ব্যক্তিগত তথ্য, ফাইনান্সিয়াল তথ্য, এবং অনলাইন সুরক্ষা জন্যও গুরুত্বপূর্ণ।
৫। Bitdefender Mobile Security
Bitdefender Mobile Security হচ্ছে একটি মোবাইল সিকিউরিটি অ্যাপ যা আপনার অ্যান্ড্রয়েড ডিভাইসকে ভাইরাস, মালওয়্যার, এবং অন্যান্য অনলাইন থ্রেটস থেকে রক্ষা করবে। এটি একটি লাইট ওয়েট অ্যাপ যা আপনার মোবাইল এন্টিভাইরাস সফটওয়্যার সামান্য ইম্প্যাক্ট বা প্রভাব ফেলবে।
Bitdefender Mobile Security এর কিছু প্রধান ফিচার:
- ভাইরাস ও মালওয়্যার স্ক্যানার: এটি আপনার ডিভাইসে থাকা ভাইরাস এবং মালওয়্যার স্ক্যান করে আপনার মোবাইলকে ভাইরাস এবং ম্যালওয়্যার এর হাত থেকে রক্ষা করবে এছাড়াও আপনার ফোনে থাকা ফাইলগুলো কেউ সুরক্ষিত রাখবে।
- ওয়েব প্রোটেকশন: যখন আপনি ওয়েব ব্রাউজ করেন, তখন Bitdefender ক্ষতিকারক ওয়েবসাইট এবং ফিশিং এর হাত থেকে রক্ষা করবে।
- অ্যাপ লক: আপনি একটি পাসকোড দিয়ে নির্দিষ্ট অ্যাপ্লিকেশনগুলিকে লক করতে পারেন যাতে করে আপনার ব্যক্তিগত তথ্য গোপন থাকে।
- Bitdefender VPN: এটি আপনার ইন্টারনেট ট্রাফিক এনক্রিপ্ট করে, যাতে আপনি পাবলিক Wi-Fi নেটওয়ার্ক ব্যবহার করার সময় আপনার ডেটা সুরক্ষিত থাকে।
- Scam Alert: এটি ক্ষতিকারক টেক্সট মেসেজ এবং ক্যালেন্ডার ইভেন্টগুলিকে চিহ্নিত করে, যাতে আপনি স্ক্যামের ফাঁদে না পড়েন।
- WearON: আপনার Android স্মার্টওয়াচ এর মাধ্যমে আপনার হারানো ফোন খুঁজে পেতে সাহায্য করবে।
- অ্যান্টি-থেফট: যদি আপনার ফোন চুরি হয়ে যায় বা হারিয়ে যায়, তাহলে আপনি এটিকে দূর থেকে লক করতে, ট্র্যাক করতে এবং এবং ফোনে থাকা সব কিছু ডিলিট করে ফেলতে পারবেন।
আপনি যদি আপনার অ্যান্ড্রয়েড ডিভাইসকে সুরক্ষিত রাখতে চান, তাহলে Bitdefender Mobile Security একটি ভালো অপশন।

[…] এন্টিভাইরাস […]
[…] কম্পিউটারে ভাইরাস […]