এইচএসসি ইতিহাস ১ম পত্র সাজেশন 2026

আজকে আমরা এইচএসসি ইতিহাস ১ম পত্র সাজেশন ২০২৫ প্রকাশ করব।  এ বছর উচ্চ মাধ্যমিক শিক্ষার্থীদের জন্য আমরা ইতোমধ্যেই একাধিক বিষয়ের ওপর সাজেশন প্রকাশ করেছি। আজ আমরা এই পোস্টে মানবিক শিক্ষার্থীদের জন্য HSC ইতিহাস সাজেশন প্রকাশ করবো।

এখানে তোমরা সিলেবাসে উল্লেখিত প্রতিটি অধ্যায় থেকে আলাদা আলাদা সাজেশন ডাউনলোড করে নিতে পারবে। প্রতিটি অধ্যায়ের সাজেশনগুলোই থাকবে উত্তরসহ।

এইচএসসি ইতিহাস ১ম পত্র সাজেশন ২০২৫

১. কিছুদিন আগে মিশরের আদালত ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসির ৫২৯ জন সমর্থককে মৃত্যুদণ্ড দিয়েছে। অন্যদিকে দুর্ভিক্ষ আর মহামারিতে হাজার হাজার লোক মৃত্যুবরণ করছে, যার খবর সারা বিশ্বের মানুষ ঠিকমতো জানেও না। বাংলায় কোম্পানি শাসন আমলে এমনই একটি মন্বন্তর সৃষ্টি হয়েছিল। মূলত ক্লাইভ প্রবর্তিত দ্বৈতশাসন ও প্রাকৃতিক কারণেই বাংলায় এ মহাদুর্ভিক্ষের সৃষ্টি হয়েছিল।

ক. তিতুমীর কত সালে হজব্রত পালন করতে যান?
খ. ১৮৫৭ সালে সিপাহিদের মধ্যে বৈষম্যের স্বরূপ বর্ণনা কর।
গ. উদ্দীপকে কোন মন্বন্তরের কথা বলা হয়েছে? ব্যাখ্যা কর।
ঘ. উদ্দীপকের শেষ বক্তব্যের আলোকে দ্বৈত শাসনব্যবস্থার অর্থনৈতিক প্রভাব বিশ্লেষণ কর।

২. বর্তমান বিশ্ববাসী শান্তি চায়। কোনো পরিস্থিতিতেই তারা যুদ্ধকে মেনে নিতে চায় না। কিন্তু ২০১৪ সালের মাঝামাঝি সময়ে আমরা দেখেছি ইসরাইল একটি গৌণ বিষয়কে কেন্দ্র করে গাজাতে অমানবিক হামলা চালায়। এতে প্রায় কয়েক হাজার নিরস্ত্র, অসহায় ফিলিস্তিনি নারী, শিশু, পুরুষ নির্মমভাবে মৃত্যুবরণ করে। অনেক রক্তক্ষয়ের পর অবশ্য ইসরায়েলি বাহিনী ফিলিস্তিনের সাথে একটি চুক্তি করতে সম্মত হয়। বন্ধ হয় গণহত্যা।

ক. আগরতলা মামলার প্রধান আসামী কে ছিলেন?
খ. প্রবাসী বাংলাদেশ সরকার কেন গঠিত হয়েছিল?
গ. ইসরায়েলি বাহিনীর বর্বরতার সাথে ১৯৭১ সালের কোন ঘটনার সাদৃশ্য রয়েছে? ব্যাখ্যা কর।
ঘ. ইসরায়েলি বর্বরতার উত্তরে ফিলিস্তিনিদের কর্মকান্ডের সাথে মুক্তিযুদ্ধে বাঙালিদের কর্মকান্ডের তুলনামূলক আলোচনা কর।

৩. ১৯৯০ সালে ইরাক রাতের আঁধারে প্রতিবেশী দেশ কুয়েতে সামরিক অভিযান চালায়। আকস্মিক এ আক্রমণে কুয়েতিরা দিশেহারা হয়ে ভিটেমাটির মায়া ত্যাগ করে পার্শ্ববর্তী মিত্র দেশ সৌদি আরবে আশ্রয় নেয়। সৌদি সরকার বাস্তুহারা কুয়েতিদের আশ্রয় ও সেবা দিয়ে কুয়েতিদের মানবিক বিপর্যয় থেকে রক্ষা করে।

ক. কত সালে গণঅভ্যুত্থান সংঘটিত হয়?
খ. বঙ্গবন্ধু ৭ মার্চের ভাষণের সংক্ষিপ্ত ব্যাখ্যা দাও।
গ. উদ্দীপকের সাথে সাদৃশ্যপূর্ণ পাঠ্যবইয়ের বিষয়টি ব্যাখ্যা কর।
ঘ. আশ্রয়হীনদের আশ্রয় দিতে সৌদি আরবের মতো বাংলার মিত্র ও প্রতিবেশী দেশটির মুক্তিযুদ্ধকালীন ভূমিকা ছিল যথার্থ ও মানবিক— পাঠ্যবইয়ের নিরিখে তা বিশ্লেষণ কর।

আরও পড়ুন  অনুচ্ছেদ রচনা আন্তর্জাতিক মাতৃভাষা দিবস 2026

৪. বেবী যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় স্বামী আর ছোট মেয়ে। ভাষার আরাধ্যকে নিয়ে বসবাস করছে। প্রতিনিয়ত সে তার মেয়েকে বলে, “মায়ের ভাষা যে আলোর মতো, এ ভাষা যতদূর ছড়ায় ততদূর মানুষের হৃদয় আপনি আপনাকে প্রকাশ করে চলে”। আজ বাংলাদেশের একটি বিশেষ তাৎপর্যপূর্ণ দিন। এ দিনে বাংলাদেশের এক বিশেষ আন্দোলন সংঘটিত হয়েছিল। বেবী একটি কবিতার বই নিয়ে মেয়েকে পড়াচ্ছে। “কুমড়ো ফুলে ফুলে নুয়ে পড়েছে লতাটা। মাগো ওরা বলে সবার মুখের কথা কেড়ে নেবে”।

ক. ভাষা আন্দোলনের শহিদ অহিউল্লাহ কে ছিলেন?
খ. পাকিস্তান রাষ্ট্র সৃষ্টির সময় পূর্ব বাংলার রাজনৈতিক ধারা ছিল কয়টি ও কী কী?
গ. উদ্দীপকে কোন আন্দোলনের ইঙ্গিত দেওয়া হয়েছে? উক্ত আন্দোলনের চূড়ান্ত পর্যায় ব্যাখ্যা কর।
ঘ. উক্ত আন্দোলনের ফলে বাঙালির মাঝে বাঙালি জাতীয়তাবাদের বীজ বপিত হয়— বিশ্লেষণ কর।

৫. ইমরান হাসান তার দাদার কাছে জানতে পারে যে, ‘ক’ নামক অঞ্চলের ধনসম্পদে আকৃষ্ট হয়ে ইউরোপ থেকে সর্বপ্রথম একটি জাতি ব্যবসায়-বাণিজ্যের উদ্দেশে উক্ত অঞ্চলে এসে সাম্রাজ্য বিস্তারের চেষ্টা করে। তারা ‘ক’ অঞ্চলের বিভিন্ন বাণিজ্যিক এলাকায় । কুঠি গড়ে তোলে। তারা বিভিন্ন সময়ে বিভিন্ন অপকর্ম ও লুটতরাজ করত। ফলে ‘ক’ অঞ্চলের জনৈক জমিদার এ বাণিজ্য সংস্থাকে উক্ত অঞ্চল থেকে বিতাড়িত করেন।

ক. ক্লাইভ কখন দ্বিতীয়বার বাংলায় আসেন?
খ. ১৭৬৫ খ্রিস্টাব্দে ইংরেজ কোম্পানির দিউয়ানি লাভের গুরুত্ব বুঝিয়ে লেখ।
গ. উদ্দীপকে বর্ণিত ‘ক’ অঞ্চলের সাথে মধ্যযুগে ভারতীয় উপমহাদেশের কোন অঞ্চলের সাদৃশ্য আছে বলে তুমি মনে কর? ব্যাখ্যা কর।
ঘ. উক্ত অঞ্চলটির প্রচুর প্রাকৃতিক সম্পদই বিদেশি আধিপত্যবাদের একমাত্র কারণ। বিশ্লেষণ কর।

৬. তোরাব আলী অবাক হয়ে দেখলেন ক্ষমতাসীন সাজ্জাদ চৌধুরীর অনুগত লোকেরা চাকরি পাচ্ছে, কর ফাঁকি দিয়ে ব্যবসায় করছে, অর্থনৈতিকভাবে এগিয়ে যাচ্ছে। অথচ তিনি নিজে যোগ্যতা থাকা সত্ত্বেও চাকরি পেলেন না। উপায় না দেখে তিনি ব্যবসায় শুরু করলেন। কিন্তু এখানেও তাকে শোষণের শিকার হতে হলো। বাধ্য হয়ে এসব সমস্যার প্রতিকার চেয়ে সভাসমাবেশ করতে যান তোরাব আলী। সেখানেও তাকে পুলিশ লাঠিপেটা করে এবং বিনা অপরাধে দু দিন জেলখানায় বন্দী করে রাখে।

আরও পড়ুন  ভূমি মন্ত্রণালয় নিয়োগ বিজ্ঞপ্তি, পদ সংখ্যা ২৩৮ জন

ক. কখন করাচি পাকিস্তানের রাজধানী হয়?
খ. আইয়ুব খানকে স্বৈরাচারী শাসক বলা হয় কেন ব্যাখ্যা কর।
গ. তোরাব আলীর অবস্থা আমাদেরকে পাকিস্তান শাসনামলের কোন বৈষম্যের কথা মনে করিয়ে দেয়? ব্যাখ্যা কর।
ঘ. সাজ্জাদ চৌধুরী যেন স্বাধীনতাপূর্ব একটি নির্দিষ্ট অর্থনৈতিক শোষকগোষ্ঠীর প্রতিভূ- যুক্তিসহ বিশ্লেষণ কর।

৭. জামিল একটি ইতিহাসের বই পড়ে বুঝতে পেরেছে বইটি লেখা হয়েছে পাশাপাশি দুটি দেশের মধ্যে সংঘটিত একটি যুদ্ধকে কেন্দ্র করে। যে যুদ্ধের অন্যতম কারণ ছিল একটি অঞ্চলের ওপর দুটি দেশের অধিকার প্রতিষ্ঠার প্রচেষ্টা। ১৭ দিনের এ যুদ্ধের সমাপ্তি হয়েছিল অন্য একটি দেশের মধ্যস্থতায় যুদ্ধ বিরতি এক চুক্তি স্বাক্ষরের মাধ্যমে।

ক. কে নিজেকে প্রেসিডেন্ট হিসেবে ঘোষণা ইস্কান্দার মির্জাকে অপসারণ করেছিল? করার জন্য।
খ. আইয়ুব খানের মৌলিক গণতন্ত্রের ব্যাখ্যা দাও।
গ. জামিল যে যুদ্ধ সম্পর্কিত বই পড়েছিল সে যুদ্ধের কারণ ব্যাখ্যা কর।
ঘ. অনুরূপ একটি যুদ্ধের ফলে পূর্ব পাকিস্তানে আইয়ুববিরোধী চেতনা প্রবলভাবে জাগ্রত হয় বিশ্লেষণ কর।

৮. আহসান সাহেব সস্ত্রীক এবারে লন্ডন গিয়েছিলেন। সেখানে রানি এলিজাবেথের সিংহাসন আরোহণের ষাট বছর পূর্তি উৎসব চলছিল। বিভিন্ন রাজপ্রাসাদ জনগণকে দেখার জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছিল। বিভিন্ন সময়ে যেসব রাজা রানি শাসন করেছিলেন তাঁদের ছবি, আবক্ষ মূর্তি, তাঁদের কীর্তি জনগণের সামনে তুলে ধরা হয়েছিল । আহসান সাহেবের স্ত্রী জিজ্ঞেস করলেন, মহারানি ভিক্টোরিয়া কী জন্য ভারতবাসীর নিকট স্মরণীয়? আহসান সাহেব বললেন, ১৮৫৮ সালে এক রাজকীয় ঘোষণা বলে ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনের অবসান ঘটিয়ে ভারতবর্ষের শাসনভার ব্রিটিশ রানি স্বহস্তে গ্রহণ করেন।

ক. খিলাফত আন্দোলনের নেতাদের নাম লেখ।
খ. লাহোর প্রস্তাব কী?
গ. উদ্দীপকে বর্ণিত ১৮৫৮ সালের মহারানির ঘোষণাটি ব্যাখ্যা কর।
ঘ. ১৮৫৮ সালের মহারানির ঘোষণা দ্বারা ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনের অবসান ঘটার ফলে কী কী পরিবর্তন সাধিত হয়? উদ্দীপকের আলোকে বর্ণনা কর।

এইচএসসি ইতিহাস ২য় পত্র সাজেশন দেখুন

We will be happy to hear your thoughts

Leave a reply

Amar Sikkha
Logo