সরকারি উপবৃত্তির প্রশ্নমালা শিক্ষার্থী নির্বাচনের জন্য 2026

পূর্বের মতো আবারো সরকারি উপবৃত্তির জন্য পরীক্ষা নেওয়া হবে। শিক্ষার্থী নির্বাচনের জন্য সরকারি উপবৃত্তির প্রশ্নমালা কিছুটা পরিবর্তন করা হয়েছে নিচে দেওয়া হলো দেখুন। উপবৃত্তি সংক্রান্ত সকল খবর আমাদের ওয়েবসাইটে পেয়ে যাবেন তাই নিয়মিতো ভিজিট করুন।

সরকারি উপবৃত্তির প্রশ্নমালা

প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টের আওতায় বাস্তবায়নাধীন সেকেন্ডারি এডুকেশন ডেভেলপমেন্ট প্রোগ্রামের (এসইডিপি) অন্তর্ভুক্ত সমন্বিত উপবৃত্তি কর্মসূচি বাস্তবায়িত হচ্ছে। সমন্বিত উপবৃত্তি কর্মসূচি হতে সারাদেশের সাধারণ শিক্ষা বোর্ড এবং মাদ্রাসা শিক্ষা বোর্ড হতে পাঠদানের অনুমতিপ্রাপ্ত শিক্ষা প্রতিষ্ঠানের ৬ষ্ঠ থেকে ১২শ ও সমমান শ্রেণিতে অধ্যয়নরত দরিদ্র্য শিক্ষার্থীদের উপবৃত্তি ও অন্যান্য আর্থিক সহায়তা প্রদান করা হয়।

০২। বর্তমানে সমন্বিত উপবৃত্তি কর্মসূচির আওতায় সুবিধাভোগী শিক্ষার্থী নির্বাচনের জন্য ৪৫টি নির্দেশক/সূচকসহ আবেদন ফরমটি মূলতঃ দারিদ্রদ্র্য নিরূপনের জন্য বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর ২০১৬ সালের খানাসমূহের আয়- ব্যয় জরিপ (Household Income and Expenditure Survey 2016) এ ব্যবহৃত প্রশ্নমালার উপর ভিত্তি করে প্রস্তুত করা হয়। শিক্ষার্থীর আবেদনপত্রের প্রশ্নাবলীর উপর প্রশ্নের গুরুত্ব অনুযায়ী মোট ১০০ নম্বরের Weightage প্রদান করা হয়।

০৩। সর্বশেষ বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো কর্তৃক ২০২২ সালের খানাসমূহের আয়-ব্যয় জরিপ (Household Income and Expenditure Survey 2022) এর প্রতিবেদন ডিসেম্বর/২০২৩ খ্রিষ্টাব্দে প্রকাশ করা হয়েছে। সমন্বিত উপবৃত্তি কর্মসূচির আওতায় সুবিধাভোগী শিক্ষার্থী নির্বাচনের ক্ষেত্রে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো কর্তৃক ২০২২ সালের খানাসমূহের আয়-ব্যয় জরিপে ব্যবহৃত প্রশ্নমালার উপর ভিত্তি করে উপবৃত্তির আবেদন ফরম সময়োপযোগী করা প্রয়োজন।

০৪। বর্ণিত অবস্থায়, প্রকৃত দরিদ্র শিক্ষার্থী নির্বাচনের লক্ষ্যে মাঠ পর্যায়ে উপবৃত্তি কার্যক্রমের সাথে সরাসরি সম্পৃক্ত/স্টেক হোল্ডারগণকে উপবৃত্তির আবেদন ফরমের প্রশ্নমালা সংশোধনের বিষয়ে মতামত প্রদানের বিষয়ে অনুরোধ করা হলো। এ ক্ষেত্রে সংশ্লিষ্ট উপজেলা/থানার উপবৃত্তি কার্যক্রমের সাথে সরাসরি সম্পৃক্ত/স্টেক হোল্ডারগণ থেকে মতামত গ্রহণপূর্বক সমন্বয় করে উপজেলা/থানা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সুপারিশসহ [email protected] ইমেইলে জরুরীভিত্তিতে প্রেরণ করবেন।

আরও পড়ুন  22 ক্যারেট স্বর্ণের দাম কত today ২০২৫

 উপবৃত্তির প্রশ্নমালা ও ফরম pdf

We will be happy to hear your thoughts

Leave a reply

Amar Sikkha
Logo