প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট্রের উপবৃত্তির নোটিশ 

সমন্বিত উপবৃত্তি কর্মসূচির আওতায় ২০২৪ শিক্ষাবর্ষের ৬ষ্ঠ, ৯ম (বিশেষ শর্তাধীনে) ও সমমান শ্রেণিতে উপবৃত্তি প্রাপ্তির যোগ্য শিক্ষার্থী নির্বাচন পদ্ধতি নির্ধারণ, HSP MIS এ তথ্য এন্ট্রি ও প্রেরণের সময়সীমাবৃদ্ধি।

উপবৃত্তির এই নোটিশটি শিক্ষা প্রতিষ্ঠানের জন্য খুবই গুরুত্বপূর্ণ।

প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট্রের উপবৃত্তির নোটিশ 

প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট্রের আওতায় বাস্তবায়নাধীন সমন্বিত উপবৃত্তি কর্মসূচির আওতায় ২০২৪ সালের ৬ষ্ঠ, ৯ম (বিশেষ শর্তাধীনে) ও সমমান শ্রেণির শিক্ষার্থীদের তথ্য শিক্ষা প্রতিষ্ঠান কর্তৃক HSP-MIS সফটওয়্যারে এন্ট্রি ও উপজেলায় প্রেরণের সময়সীমা ১২.০৫.২০২৪ তারিখ পর্যন্ত নির্ধারিত ছিলো। বিশেষ বিবেচনায় শিক্ষা প্রতিষ্ঠান পর্যায় থেকে HSP-MIS সফটওয়্যারে শিক্ষার্থীর তথ্য এন্ট্রি এবং উপজেলায় প্রেরণ করার সময়সীমা আগামী ১৯.০৫.২০২৪ তারিখ পর্যন্ত বৃদ্ধি করা হলো।

১। শিক্ষা প্রতিষ্ঠান কর্তৃক HSP-MIS সফটওয়্যারে তথ্য এন্ট্রি এবং প্রেরণ অপশন ১৯.০৫.২০২৪ তারিখ ১২ টায় স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে যাবে। সকল উপজলো/থানা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শিক্ষা প্রতিষ্ঠান কর্তৃক HSP-MIS সফটওয়্যারে উপজেলায় প্রেরিত তথ্যাদি যাচাই বাছাই করে চূড়ান্ত অনুমোদনের জন্য HSP/PMEAT-তে প্রেরণ করার সময়সীমা ২১.০৫.২০২৪ তারিখ পর্যন্ত বৃদ্ধি করা হলো।

২। সংশ্লিষ্ট উপজেলা/থানা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা তাঁর আওতাধীন সকল শিক্ষা প্রতিষ্ঠান প্রধানগনকে উক্ত বিষয়টি অবহিতকরণসহ এতদ সংক্রান্ত সকল কার্যক্রম নিবিড়ভাবে মনিটরিং করবেন। উল্লেখ্য যে, নির্ধারিত সময়ের মধ্যে কার্যক্রম সম্পন্ন করতে ব্যর্থ হলে সৃষ্ট যে কোন সমস্যার জন্য সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠান প্রধান এবং উপজেলা/থানা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা দায়ী থাকবেন।

৩। ইউজার আইডি ও পাসওয়ার্ড: শিক্ষা প্রতিষ্ঠান অথবা উপজেলা/থানা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা কর্তৃক ব্যবহৃত HSP-MIS এর আইডি/পাসওয়ার্ড ভুলে গেলে বা অন্য কোন কারণে HSP-MIS এ লগ ইন করতে না পারলে সংশ্লিষ্ট উপজেলা/থানা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার মাধ্যমে [email protected] ই-মেইলে যোগাযোগ করার অনুরোধ করা হলো।

৪। হেল্প লাইন অফিস চলাকালীন সময়ে ০১৩১৬৬৫৮২৩০ ও ০১৩১৬৬৫৮৫২৯) যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো।
০৯.০০টা থেকে বিকাল ০৪.০০টা পর্যন্ত।

আরও পড়ুন  ৬ষ্ঠ থেকে ১২শ শ্রেণীর উপবৃত্তি সংক্রান্ত নোটিশ ২০২৬

বিস্তারিত জানতে চাইলে এখানে ক্লিক করুন।

We will be happy to hear your thoughts

Leave a reply

Amar Sikkha
Logo