
বর্তমানে ইন্টারনেট ছাড়া মনে হয় দমবন্ধ হয়ে আসে। কিন্তু বিপত্তি ঘটে তখন, যখন ইন্টারনেট স্পিড স্ল হয়ে যায়। ৩টি পদ্ধতিতে ইন্টারনেট স্পিড বাড়িয়ে নিন মাত্র ৫ মিনিটে। হ্যাঁ আমি ঠিকই বলছি আপনি চাইলেই কিছু পদ্ধতি অবলম্বন করে সহজেই ইন্টারনেট স্পিড বাড়াতে পারবেন।
প্রযুক্তির এই যুগে এসে যদি ইন্টারনেট না থাকার কারণে পিছেয়ে পড়তে হবে তাহলে আর কখনো হয়ত যুগের সাথে তাল মিলিয়ে চলা সম্ভব নয়। ধীর গতির ইন্তেরনেটের কারণে অনেক সময় বিভিন্ন পেশার মানুষের ব্যবসা করতে সমস্যা হয়। তাহলে জানুন কিভাবে স্পিড বাড়াতে হয়।
ইন্টারনেট স্পিড বাড়িয়ে নিন ৩ পদ্ধতি
১। নেটওয়ার্ক সেটিংস রিসেট
এরজন্য মোবাইলের সেটিংস-এ যান। তারপর Mobile network-এ ক্লিক করে Network Settings-এ থাকা Automatic setting আর Auto select অপশনটি বন্ধ করে ম্যানুয়ালি অপারেটর বেছে নিন। এবার preferred type of network-এ ট্যাপ করে 4G/LTE অপশনটি বেছে নিন। এতে আপনার ইন্টারনেট স্পিড কিছুটা বেড়ে যাবে। এছাড়াও Access Point Network সেটিংস চেক করুন। যদি এত কিছুর পরেও যদি আপনি হাই-স্পিড ইন্টারনেট না পান, তাহলে আপনাকে স্মার্টফোনটি রিস্টার্ট করতে হবে। আবার আপনি যদি এমন এলাকায় থাকেন যেখানে সেল টাওয়ারের সংখ্যা কম তবে স্বাভাবিকভাবেই আপনার ফোনের ইন্টারনেট স্পিড কমে যাবে।
২। ব্যাকগ্রাউন্ডে চলা অ্যাপ্লিকেশন বন্ধ করুন
প্রথমেই আপনাকে খেযাল করতে হবে আপনার ফোনে কোন কোন অ্যাপগুলি ব্যাকগ্রাউন্ডে চলছে। কারণ ফেসবুক, টুইটার এবং ইন্সটাগ্রামের মতো সোশ্যাল মিডিয়া অ্যাপগুলি সর্বাধিক ডেটা ব্যবহার করে ইন্টারনেট স্পিড কমিয়ে দেয়। ফলে সেই সব অ্যাপগুলিকে ব্যাকগ্রাউন্ড থেকে ক্লিয়ার করে দিন। সে জন্য় আপনাকে মোবাইলের সেটিংস থেকে অ্যাপ সেটিংসে যেতে হবে। তারপর অটো-প্লে এবং অটো-ডাউনলোড অপশন দুটিকে ডিজেবল বা অফ করে দিতে হবে। এরপর, ব্রাউজারে গিয়ে, ডেটা সেভ মোড এনাবেল বা অন করে দিন। এতে আপনার ফোনের ইন্টারনেট স্পিড বেড়ে যাবে।
৩। অটো-আপডেট অপশন বন্ধ করে দিন
ফোনের Auto-Update অপশন এনাবল বা অন থাকলেও ইন্টারনেট স্পিড কমে যায়। কারণ ডাউনলোডের জন্য অনেকটা ডেটা খরচ হতে শুরু করে। তাই দরকারে ভাল ইন্টারনেট স্পিড পেতে অটো-আপডেট মোডটিকে অফ করে রাখুন।
শুধু তা নয় ফোন থেকে সকল প্রকার অ্যাপ থেকে অটো ডাউনলোড অপশন বন্ধ করে রাখুন দেখবেন ইন্টারনেট স্পিড ভালো পাবেন। আপনার যদি ওয়াইফাই হয় তাহলে রাউটার এমন জায়গায় রাখবেন যেন সেখান থেকে আপনার ফোনের দুরুত্ত বেশি না হয়, এভাবে আপনার ইন্টারনেট স্পিড বাড়িয়ে নিন সহজেই।
