
প্রিয় শিক্ষার্থীরা আজকের বিষয় আমাদের বিদ্যালয় সম্পর্কে ১০টি বাক্য। আমাদের দেশের বিদ্যালয়গুলো শুধুমাত্র ভালো শিক্ষা নয় বরং ভালো মানুষ হিসেবে গড়ে তুলতে অত্যন্ত সহায়ক। তাই প্রত্যেক শিক্ষার্থী তার নিজস্ব বিদ্যালয়কে তাদের মনে একটি বিশেষ স্থান বা অধিকার দিয়ে রাখে। আমরা সকলেই আমাদের নিজেদের বিদ্যালয়কে অত্যান্ত ভালোবাসি এবং নিজের বিদ্যালয় সম্পর্কে বলতে গর্ববোধ করি।
আমাদের বিদ্যালয় সম্পর্কে ১০টি বাক্য
প্রতিটি বিদ্যালয় শুধুমাত্র একটি একাডেমিক পাঠ কেন্দ্র নয় বরং এটি একটি চরিত্র গঠন, মূল্যবোধ, এবং সামাজিক দক্ষতা বৃদ্ধির মাধ্যম ও বটে। বিদ্যালয় আমাদের শিক্ষাজীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি অধ্যায়। নিম্নে আমাদের বিদ্যালয় সম্পর্কে ১০টি বাক্য তুলে ধরা হলো-
১. আমাদের বিদ্যালয়টি গ্রামের মাঝখানে অবস্থিত যেখানে আশেপাশের শিক্ষার্থীগণ সহজেই যাতায়াত করতে পারে।
২. এই অঞ্চলে আমাদের বিদ্যালয়টি কয়েক দশক ধরে সমৃদ্ধ ইতিহাসের সাক্ষী হয়ে এবং মর্যাদাপূর্ণ শিক্ষা প্রতিষ্ঠান হিসাবে টিকে আছে।
৩. আমাদের বিদ্যালয়ে কিন্ডারগার্টেন থেকে শুরু করে উচ্চ বিদ্যালয় (High School) পর্যন্ত শিক্ষার্থীগণ পড়াশুনা করতে পারে।
৪. আমাদের বিদ্যালয়ে শিক্ষার্থীর সংখ্যা আনুমানিক ৮৫০ জনের মতো।
৫. আমাদের বিদ্যালয়ের পাঠকার্যক্রম প্রতিদিন সকাল ১০.০০ ঘটিকা থেকে বিকেল ৪.০০ ঘটিকা পর্যন্ত অনুষ্ঠিত হয়।
৬. আমাদের বিদ্যালয়ের শিক্ষকগণ অত্যন্ত যোগ্য এবং নিবেদিত, যারা প্রত্যেক শিক্ষার্থীকে মানসম্পন্ন শিক্ষা প্রদানের সর্বাত্মক চেষ্টা করেন।
৭. আমাদের বিদ্যালয়ে একটি সুসজ্জিত লাইব্রেরি রয়েছে যেখানে শিক্ষার্থীগণ শেখার এবং গবেষণার জন্য বই এবং জার্নালগুলো সংগ্রহ করতে পারেন।
৮. আমাদের বিদ্যালয়ে একটি খেলার মাঠ আছে যেখানে আমরা খেলধূলা করতে পারি, এছাড়াও এটি পড়াশোনার অনুকূল পরিবেশ তৈরিতে অত্যন্ত সহায়ক।
৯. আমাদের বিদ্যালয়ে শুধুমাত্র একাডেমিক শিক্ষা নয় পাশাপাশি চরিত্র, মূল্যবোধ এবং সামাজিক দক্ষতা বিকাশের উপরও জোর দেয়।
১০. আমাদের বিদ্যালয়টি এই অঞ্চলের একটি আদর্শ বিদ্যালয় যেখানে পড়লেখা করতে পেরে আমরা গর্বিত।
প্রিয় শিক্ষার্থীরা তোমাদের প্রয়োজন অনুযায়ী ১০টি বাক্য লিখে নিবে যদি কোথায় পরিবর্তন করতে হয় করে নিবে। সবজায়গায় যেহেতু স্কুল একই সময় শুরু বা শেষ হয় না তাই জায়গা মতো পরিবর্তন করবে।
বিদ্যালয় পরিষ্কার করার পদ্ধতি কী?
প্রতিটি শ্রেণিকক্ষে ময়লা-আবর্জনা রাখার পাত্র এবং শ্রেণিকক্ষের চেয়ার-টেবিল ও ব্ল্যাকবোর্ড পরিষ্কার রাখতে হবে। বিদ্যালয়ে পানযোগ্য পানির ব্যবস্থা রাখতে হবে। বিদ্যালয়ে ছাত্র এবং ছাত্রীদের জন্য আলাদা ওয়াশরুমের ব্যবস্থা থাকতে হবে। বিদ্যালয়ের পরিষ্কার-পরিছন্নতা নিশ্চিত করার লক্ষ্যে শিক্ষক এবং ছাত্র-ছাত্রীদের সমন্বয়ে মনিটরিং টিম গঠন করতে হবে। এভাবেই বিদ্যালয় পরিষ্কার-পরিছন্নতা রাখার কার্যক্রম প্রতিনিয়ত চালিয়ে যেতে হবে।
শিশুর বিকাশে বিদ্যালয়ের ভূমিকা কি?
পূর্বে শিশুরা তাদের পিতা-মাতার কাছ থেকে প্রয়োজনীয এবং অল্প পরিমাণ শিক্ষা গ্রহণ করতো। কিন্তু সময় যত অতিবাহিত হচ্ছে সমাজ ঠিক ততটাই জটিল হতে শুরু করে। ফলস্বরুপ পরিবারের দ্বারা শিশুদের পাঠদান করা সম্ভব হয়ে ওঠেনা তাই বিদ্যালয়ের জন্ম হয়। বিদ্যালয় হলো এমন একটি শিক্ষাকেন্দ্র যেখানে শিশুর জ্ঞান ও মেধাকে বৃদ্ধি করার জন্য উপযোগী শিক্ষা প্রদান করা হয়। যার ফলে শিশুরা বিদ্যালয় থেকে তাদের প্রয়োজনীয় এবং বৃহৎ ভাবে জ্ঞান লাভ করতে পারে, তাই বলা যায় শিশুর বিকাশে বিদ্যালয়ের ভূমিকা অপরিসীম।
