অনার্স উপবৃত্তি সংক্রান্ত নোটিশ ২০২৬ – যেভাবে আবেদন করবেন

অনার্স উপবৃত্তি সংক্রান্ত নোটিশ ২০২৬ । আবেদনের সম্পূর্ণ নিয়ম বা প্রক্রিয়া অনলাইনে করতে হবে তাই সম্পূর্ণ পোস্ট পড়ুন। অনার্সে দুই রকমের উপবৃত্তি পাওয়া যায় একটি হলো সমন্বিত উপবৃত্তি আরেকটি অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদের ভর্তি সহায়তার জন্য উপবৃত্তি।  

আপনি যদি মেধাবী হয়ে থাকেন এবং অর্থের অভাবে অনার্সে ভর্তি হতে না পারেন তাহলে, এই উপবৃত্তির জন্য অনলাইনে আবেদন করতে পারেন।  উপবৃত্তি বিতরণের পাশাপাশি ২০১৪-১৫ অর্থবছর থেকে দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তিতে আর্থিক সহায়তা বাবদ মাধ্যমিক পর্যায়ে ৫০০০ টাকা, উচ্চ মাধ্যমিক পর্যায়ে, ৮০০০ টাকা এবং স্নাতক ও সমমান পর্যায়ে ১০,০০০ টাকা হারে প্রদান করা হচ্ছে।

অনার্স উপবৃত্তি সংক্রান্ত নোটিশ ২০২৬ 

স্নাতক (পাস অর্থাৎ ডিগ্রি ও অনার্স)/সমমান শ্রেণিতে ২০২৪-২৫ শিক্ষাবর্ষে সারা দেশের সকল সরকারি- বেসরকারি বিশ্ববিদ্যালয়/ কলেজ/মাদ্রাসায় /সমমান পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তিকৃত ১ম বর্ষের অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদের শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি নিশ্চিতকরণে প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট কর্তৃক ২০২৩-২৪ অর্থবছরে ভর্তি সহায়তা প্রদান করা হবে। 

অনার্স উপবৃত্তি ২০২৬ আবেদন  

এতদ্বারা সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, স্নাতক (পাস) ও সমমান পর্যায়ের ২০২৩-২৪ (ডিগ্রী ও ফাজিল ১ম বর্ষ) শিক্ষাবর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়, জাতীয় বিশ্ববিদ্যালয় এবং ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের অধীন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তিকৃত আর্থিকভাবে অসচ্ছল পরিবারের

মেধাবী শিক্ষার্থীদের ‘স্নাতক ও সমমান পর্যায়ের উপবৃত্তি প্রদান নির্দেশিকা, ২০২২’ অনুযায়ী প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট থেকে উপবৃত্তি, টিউশন ফি ও অন্যান্য সুবিধাদি প্রদানের লক্ষ্যে নিম্নবর্ধিত সময়সূচি ও নির্দেশনা অনুসারে শিক্ষার্থী ও শিক্ষা প্রতিষ্ঠানের মাধ্যমে ‘ই-স্টাইপেন্ড ম্যানেজমেন্ট সিস্টেম’ https://estipend.pmeat.gov.bd লিংকে প্রবেশ করে নিম্নোল্লিখিত সময়ের মধ্যে আবেদন আহবান করা যাচ্ছে:

ক) স্নাতক (পাস) ও সমমান পর্যায়ের ২০২৩-২৪ শিক্ষাবর্ষে (ডিগ্রী ও ফাজিল ১ম বর্ষ) শিক্ষার্থীদের https://estipend. pmeat.gov.bd লিংকের মাধ্যমে অনলাইনে আবেদন করার তারিখ ও সময়: ১৭ মে ২০২৬ খ্রি. সকাল ০৯:০০ টা থেকে ১৪ জুন ২০২৬ খ্রি. রাত ১১:৫৯ টা পর্যন্ত।

আরও পড়ুন  ষষ্ঠ থেকে স্নাতক ও সমমান পর্যায়ে উপবৃত্তি সংক্রান্ত নোটিশ ২০২৬

খ) সফটওয়্যারে এন্ট্রিকৃত শিক্ষার্থীদের আবেদনে সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠান প্রধান কর্তৃক শিক্ষার্থীর উপস্থিতি ও বাছাই কমিটির রেজুলেশন সফটওয়্যারে আপলোড করে PMEAT’র ‘ই-স্টাইপেন্ড ম্যানেজমেন্ট সিস্টেম’ এ forward করার তারিখ ও সময় ১৫ জুন ২০২৬ খ্রি. সকাল ০৯:০০ টা থেকে ২১ জুন ২০২৬ খ্রি. রাত ১১:৫৯ টা পর্যন্ত।

গ) শিক্ষার্থীদের উপবৃত্তির আবেদন সংক্রান্ত বিস্তারিত তথ্যাদি প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টের www.pmeat. gov.bd ওয়েবসাইট এবং PMEAT’র ই-স্টাইপেন্ড ম্যানেজমেন্ট সিস্টেম সফটওয়‍্যারের নোটিশ বোর্ডে পাওয়া যাবে।

ঘ) কার্যক্রমটি সম্পূর্ণ অনলাইন ভিত্তিক হওয়ায় আবেদনের হার্ড কপি ট্রাস্টে প্রেরণের প্রয়োজন নেই। স্নাতক (পাস) ও সমমান পর্যায়ের উপবৃত্তি সংক্রান্ত হেল্পলাইনঃ ০২-৫৫০০০৪২৮, ০১৭৭৮৯৫৮৩৫৬ ও ০১৭৭৮৯৬৪১৫৬ (অফিস চলাকালীন সকাল ০৯:০০ টা থেকে বিকাল ০৪:০০ টা পর্যন্ত)।
(স্মৃতি কর্মকার)

অনার্স উপবৃত্তি সংক্রান্ত নোটিশ ২০২৬

অনার্সের উপবৃত্তি আবেদনের নিয়মঃ

প্রথমে প্রতিষ্ঠানপ্রধান কর্তৃক সুপারিশ গ্রহণের জন্য নির্ধারিত ফর্ম ডাউনলোড করুন। তারপর প্রিন্ট করে পূরণ করুন ও আপনার শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানের নিকট থেকে সুপারিশ গ্রহণ করুন। অতঃপর ছবি, স্বাক্ষর, জন্মসনদ, অভিভাবকের এনআইডি, ও সুপারিশের কপি স্পষ্ট করে ছবি তুলুন।

১। প্রথমে রেজিষ্ট্রেশন করুন (যদি একাউন্ট না থাকে)

২। মোবাইল ভেরিফিকেশন করুন

৩। লগইন করুন

৪। আবেদন করুন

৫। ড্যাশবোর্ড থেকে আবেদন অবস্থা জানুন

আবেদন করুন

নোটঃ আপনার যদি জিপিএ ৯.০০ এর নিচে থাকে তাহলে আবেদন করে খুব একটা লাভ হবে না কারণ নির্দিষ্ট সংখ্যক শিক্ষার্থীদের এই সহায়তা দেওয়া হবে যারা মেধাবী তারাই এই সহায়তা পাবে।

11 Comments
  1. আমি টাকা জন্য পড়ালেখা চালিয়ে যেতে পারতেছিনা

  2. Reply
    ডিগ্রী ১ম বর্ষের ও সমমান পর্যায়ের উপবৃত্তি সংক্রান্ত নোটিশ ২০২৪ - Amar Sikkha May 5, 2024 at 8:27 PM

    […] প্রয়োজনীয় কাগজ পত্র কি কি লাগবে জানতে এখানে ক্লিক […]

  3. Reply
    মোঃ আশিকুর রহমান May 10, 2024 at 4:06 PM

    বিবাহিত মেয়েদের কি উপবৃত্তি হয়??

  4. উপবৃত্তির জন্য আবেদন

  5. Reply
    উপবৃত্তি সংক্রান্ত নোটিশ (সাধারণ জিজ্ঞাসা) - Amar Sikkha June 4, 2024 at 2:18 PM

    […] আরও পড়ুনঃ উপবৃত্তির জন্য আবেদনের নিয়ম  […]

  6. Reply
    উপবৃত্তি সংক্রান্ত নোটিশ ২০২৪ (৬ষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণি) - Amar Sikkha June 12, 2024 at 4:02 PM

    […] আরও পড়ুনঃ উপবৃত্তির জন্য আবেদনের নিয়ম  […]

  7. Reply
    ৬ষ্ঠ থেকে ১২শ শ্রেণীর উপবৃত্তি সংক্রান্ত নোটিশ ২০২৪ - Amar Sikkha June 12, 2024 at 4:03 PM

    […] আরও পড়ুন  অনার্স উপবৃত্তি সংক্রান্ত… […]

  8. Reply
    SHEFATUZ ZAMAN SYON July 5, 2024 at 6:28 PM

    I am class 6,.

  9. Reply
    SHEFATUZ ZAMAN SYON July 5, 2024 at 6:29 PM

    I am class 6 in school, uttor khuhuma high school

  10. Reply
    ৬ষ্ঠ হতে ১০ম শ্রেণি উপবৃত্তি সংক্রান্ত নোটিশ ২০২৪ - Amar Sikkha September 19, 2024 at 2:34 PM

    […] এই উপবৃত্তিসমূহের মেয়াদ ১২ মাস বা ০১ বছর যা ২০২৪ […]

Leave a reply

Amar Sikkha
Logo